এক্সপ্লোর

Rachana Banerjee: "তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম", অকপট স্বীকারোক্তি রচনা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা কল্যাণ বললেন...

Rachana Banerjee on Trinamool: "বিজেপির সরকার না হলে আমি তৃণমূলেই থাকতাম। বিধানসভা ভোটে তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম। তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি", সরল স্বীকারোক্তি রচনা বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা: "তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম", অকপট স্বীকারোক্তি হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। "বিজেপির সরকার না হলে আমি তৃণমূলেই থাকতাম। বিধানসভা ভোটে তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম। তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি", সরল ভাবে বললেন তিনি।               

আরও পড়ুন: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি

হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, "তৃণমূল সরকার আবার জিতলে তৃণমূলেই থাকতাম।" তৃণমূল হেরে গিয়েছে বলেই কি দল বদল করলেন? প্রশ্নের সোজাসাপ্টা উত্তর দিলেন রচনা। তিনি বললেন, "নিশ্চয়ই। আর তো সাপোর্ট পেতাম না। যখন তৃণওমূল ছিল, তখন কেন্দ্রের সাপোর্ট ছাড়া আমি কোনও কাজ করতে পারিনি। দিদিও বলেছেন কেন্দ্র না দিলে আমি টাকা দিতে পারব না। আমাদের, রাজ্যের টাকা নেই। সেই থেকে আমি সাহায্য করতে পারছি না। তখনই দিদি বলেছিলেন।"               

সাংসদ কোটা নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে রচনা বলেন, "সাংসদ কোট থেকে কত করতে পারি? ৪ কোটি ৯০ লক্ষ টাকা দিয়ে ৭ টা বিধানসভায় কী হয়? কিছুই হয় না। একটা ব্রিজও তৈরি হবে না।" উল্লেখ্য, রাজ্যে পালা বদলের পরই তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেব রচনা বন্দ্যোপাধ্যায়।                 

আরও পড়ুন: হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট

হুগলির এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "আমি তৃণমূল, বিজেপি, সিপিএম বুঝি না। মানুষের জন্য কাজ করতে চাই। বিজেপি বিধায়কদের সঙ্গেও উন্নয়নের কাজে একসঙ্গে কাজ করব।" যদিও তাঁকে পাল্টা "সুযোগসন্ধানী ভদ্রমহিলা" বলে কটাক্ষ করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।               

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "এরা সব সুযোগসন্ধানী ভদ্রমহিলা। এদের কথা বলেন কেন? এরা রাজনীতিতে পচা। এর মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গিয়েছে। এর তো মানুষের কাছে যায় না। এই ২০ জনকে আর ৬০ জনকে মানুষ কীভাবে ঘৃণা করছে জানেন? এরা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে।"               

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
Advertisement

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget