এক্সপ্লোর

Nandigram News: কেমন আছেন নন্দীগ্রামের হিংসায় আহত সঞ্জয় আড়ি ?

West Bengal News: নন্দীগ্রামে আক্রান্ত বিজেপি SC মোর্চার সম্পাদক সঞ্জয় আড়ির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

নন্দীগ্রাম: নন্দীগ্রামে (Nandigram) আক্রান্ত বিজেপি নেতা সঞ্জয় আড়ির অবস্থা আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাত রয়েছে তাঁর। কলকাতা বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আক্রান্ত আরও একজনের চোখে গুরুতর আঘাত। 

আশঙ্কাজনক বিজেপি নেতা: নন্দীগ্রামে আক্রান্ত বিজেপি SC মোর্চার সম্পাদক সঞ্জয় আড়ির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আজ দুপুরে অচেতন অবস্থায় মেডিকা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মারের চোটে  সঞ্জয়ের মাথার খুলি ফেটে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর মাথার একাধিক জায়গায় রক্ত জমাট বেঁধে ছিল। চিকিৎসক সুনন্দন বসুর অধীনে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয় সঞ্জয়কে। বিকের ৫টা নাগাদ তাঁর অস্ত্রপচার শুরু হয়। ঘণ্টাখানেক চলে অস্ত্রপচার। সঞ্জয়ের মাথায় জমাট বাঁধা রক্ত বের করা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। 

ভোটের আগে অগ্নিগর্ভ পরিস্থিতি নন্দীগ্রামে। বিজেপি নেতার মাকে রডের বাড়ি মেরে পিটিয়ে, কুপিয়ে খুনের ঘটনা ঘটে। মৃতের নাম রথীবালা আড়ি। মৃতের ছেলে সঞ্জয় আড়ি। যিনি সোনাচূড়ার বিজেপি SC মোর্চার অঞ্চল সম্পাদক। এই ঘটনায় বিজেপি নেতা-সহ আরও ৭ জন ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। বিজেপির দাবি, গতকাল সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের মনসাবাজারে বুথ পাহারা দিচ্ছিলেন তাদের কর্মী, সমর্থকরা। বিজেপির অভিযোগ, বুধবার ধারাল অস্ত্র নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূলের বাইক বাহিনী। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রমণের মুখে পড়ে মা। ফেরার সময় হামলাকারীরা বোমা ছুড়তে ছুড়তে পালায় বলে অভিযোগ। বিজেপি কর্মী খুনে এখনও গ্রেফতার শূন্য।

এদিন দিনভর উত্তপ্ত পরিস্থিতি হয় নন্দীগ্রামে। বিজেপি নেতার মাকে খুনের প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নেয় নন্দীগ্রাম। নন্দীগ্রামের সোনাচূড়ায় একের পর দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলার প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভে অশান্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখায় বিজেপি। ঘটনায় লাঠিচার্জ করে পুলিশ। বিজেপি নেতার মাকে খুনের ঘটনায় এদিন নন্দীগ্রামে বন‍্ধের ডাক দেয় বিজেপি। সকাল ৭টা থেকে শুরু হয় বন‍্ধ। শেষপর্যন্ত পুলিশের আশ্বাসে ৩ ঘণ্টা পর, সকাল ১০টা নাগাদ বন্‍ধ-অবরোধ প্রত্যাহার করে বিজেপি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: CPM কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মার, সমর্থককে হুমকি দেওয়ার অভিযোগ যাদবপুরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget