এক্সপ্লোর

Loksabha Election 2024: CPM কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মার, সমর্থককে হুমকি দেওয়ার অভিযোগ যাদবপুরে

Jadavpur: এবার সিপিএম কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মার, মহিলা সিপিএম সমর্থকের বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে।

কলকাতা: ভোটের (Loksabha Election 2024) আগে পঞ্চসায়রে সিপিএম (CPM) কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মার, মহিলা সিপিএম সমর্থককে হুমকি দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।                            

সিপিএম সমর্থককে হুমকি, মার: যাদবপুর লোকসভার পঞ্চসায়র থানা এলাকায় ফের আক্রান্ত সিপিএম। এবার সিপিএম কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মার, মহিলা সিপিএম সমর্থকের বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের ভগৎ সিং কলোনিতে। সিপিএমের অভিযোগ, গভীর রাতে বহিরাগতদের নিয়ে তাদের সম্ভাব্য এজেন্টদের বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা। এক সিপিএম কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়।

কী অভিযোগ? 

সিপিএমের অভিযোগ, এক মহিলা সমর্থকের বাড়িতে গিয়ে বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হয়। যাদবপুরের প্রার্থীর নামে দেওয়াল লেখার কৈফিয়ত চাওয়া হয়। রাতে পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের করেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিনও সকালে এলাকায় যান তিনি। ঘটনায় তৃণমূলের সমালোচনা করেছে বিজেপি। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সকালে ঘটনাস্থলে যায় পুলিশ। কথা বলে আক্রান্তদের সঙ্গে।

ভোটের বাংলায় আগেও আক্রান্ত সিপিএম: গত সপ্তাহে পাটুলিতে ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর নেতৃত্বে পাটুলি থানার সামনে বিক্ষোভ ও পথ অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। গত ১৭ মে কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডে সিপিএমের একটি পথসভা ছিল। অভিযোগ, সভার আগে মাইকের তার খুলে দেন তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করায় সিপিএম কর্মী অভীক চৌধুরীকে মারধর করা হয় এবং এলাকায় থেকে সিপিএম করা যাবে না বলেও হুমকি দেওয়া হয়। পাটুলি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত তৃণমূল কর্মী সুজয় মিত্র ভিত্তিহীন অভিযোগ বলে উড়িয়ে দেন।                              

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Calcutta High Court: সিপিএম-বিজেপির পার্টি অফিস বন্ধের নির্দেশ, কড়া অবস্থান হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget