এক্সপ্লোর

নন্দীগ্রামে ভোট পরবর্তী সন্ত্রাসে বিজেপি কর্মী খুনের অভিযোগে গ্রেফতার ১১

১৩ মে হাসপাতালে বিজেপি কর্মী দেবব্রত মাইতির মৃত্যু হয়।

নন্দীগ্রামে বিজেপি কর্মীকে খুনের অভিযোগে ১১ জন গ্রেফতার। ১১ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করল সিবিআই। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার। ভোট গণনার পরের দিন দেবব্রত মাইতির উপর হামলা। গত ১৩ মে হাসপাতালে বিজেপি কর্মী দেবব্রত মাইতির মৃত্যু হয়। ঘটনায় শেখ সুফিয়ান-সহ একাধিক তৃণমূলকর্মীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

উল্লেখ্য, ভোট-পরবর্তী সন্ত্রাসের তদন্তে বেশ কয়েকবার নন্দীগ্রাম গিয়েছে সিবিআইয়ের একটি টিম । রাজ্যে ভোট-পরবর্তী সন্ত্রাসের তদন্তে ২ জেলায় এফআইআর (FIR) দায়ের হয়। নন্দীগ্রাম ও শীতলকুচির ঘটনায় এফআইআর দায়ের করল সিবিআই। 

গত ৪ অক্টোবর রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তের রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দেয় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ২ টি সিলকরা খামে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। একই মামলায় রাজ্য সরকারের তৈরি বিশেষ তদন্তকারী দলও রিপোর্ট জমা দিয়েছে বলে সূত্রের খবর। রাজ্য সরকারের সিট-এর তিন সদস্য পুলিশ কমিশনার সৌমেন মিত্র, রণবীর কুমার ও সুমনবালা সাহু উপস্থিত হয়েছেন হাইকোর্টে।

উল্লেখ্য, ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় তদন্ত শুরু হওয়ার পর জেলায় জেলায় তদন্তে গিয়েছে সিবিআই। দফায় দফায় জিজ্ঞাসাবাদও করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর নদিয়ার (Nadia) কোতোয়ালিতে ভোট-পরবর্তী সন্ত্রাস মামলায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। পুনে থেকে পলাতক অভিযুক্তকে গ্রেফতার করে সিবিআই (CBI)। সিবিআইয়ের দাবি, ধৃতের ৪ দিনের ট্রানজিট রিমান্ড পুনে আদালতের। এই মামলায় ১০ সেপ্টেম্বর ১৫ জনের বিরুদ্ধে কৃষ্ণনগর আদালতে চার্জশিট দিয়েছিল সিবিআই। অভিযুক্তদের মধ্যে হাজতে আছে ১২ জন। 

গত ২০ সেপ্টেম্বর বীরভূমের মল্লারপুর জামিনে মুক্ত দুই তৃণমূল কর্মীকে আটক করল সিবিআই (CBI)। জামিনে থাকার পরও কেন আটক তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল (TMC)। অপরাধ করলে কেন ছাড় পাবে? পাল্টা জবাব দিয়েছে বিজেপি (BJP)। 

আরও পড়ুন: Durga Puja 2021 Pandal: মণ্ডপ সজ্জায় জুতো, 'ধর্মীয় ভাবাবেগে আঘাত', অভিযোগ বিজেপির, খারিজ উদ্যোক্তাদের

আরও পড়ুন: প্রতি কিলো ৪০-৫০ টাকায় বিকোচ্ছে পেঁয়াজ। পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

সেরা শিরোনাম

AITC Name-Symbol Freeze: তৃণমূলের রাজনৈতিক অস্তিত্বই থাকবে না আর? নাম-প্রতীক ফ্রিজ করেছে কমিশন, যা বলছেন আইনজ্ঞরা…
তৃণমূলের রাজনৈতিক অস্তিত্বই থাকবে না আর? নাম-প্রতীক ফ্রিজ করেছে কমিশন, যা বলছেন আইনজ্ঞরা…
TMC News: শ্রীরামপুরে কোর্ট ময়দানে জনসভা করতে পারবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
শ্রীরামপুরে কোর্ট ময়দানে জনসভা করতে পারবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
West Bengal Live Blog:জল্পনার অবসান, জোড়াফুল প্রতীক ফ্রিজ করল কমিশন! বেছে নিতে বলা হল ২টি নতুন নাম
জল্পনার অবসান, জোড়াফুল প্রতীক ফ্রিজ করল কমিশন! বেছে নিতে বলা হল ২টি নতুন নাম
TMC Name-Logo: 'নাম, প্রতীক' ইস্যুতে 'কমিশনের অর্ডার বেআইনি', দাবি কল্যাণের, স্বাগত জানালেন আখরুজ্জামান
'নাম, প্রতীক' ইস্যুতে 'কমিশনের অর্ডার বেআইনি', দাবি কল্যাণের, স্বাগত জানালেন আখরুজ্জামান

ভিডিও

Trinamool Congress |
Debjit Sarkar |
Samik Bhattacharya |
Madan Mitra |
Sujan Chakraborty |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget