এক্সপ্লোর

Vegetable Price Hike: উৎসবের মরশুমে অগ্নিমূল্য বাজার, সবজির দামে আগুন

প্রতি কিলো ৪০-৫০ টাকায় বিকোচ্ছে পেঁয়াজ। পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: উৎসবের মরশুমে অগ্নিমূল্য বাজার। গড়ে ১০-৩০ টাকা দাম বেড়েছে সবজির। পটল, ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। টোম্যাটো ৮০ টাকা প্রতি কিলো, বেগুন ৭০-১০০ টাকা প্রতি কিলো, করলা, উচ্ছে ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চড়ছে পেঁয়াজের দামও। 


এদিকে, পেঁয়াজের যা দাম বেড়েছে তা চোখে জল আনার জোগার। প্রতি কিলো ৪০-৫০ টাকায় বিকোচ্ছে পেঁয়াজ। পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার সবজির বাজারও চড়তে শুরু করায় পকেটে টান পড়ার আশঙ্কা করছেন মধ্যবিত্ত ক্রেতারা।                       

প্রতিদিনই রেকর্ড ভাঙছে জ্বালানির দাম। শনিবার আরও একবার রেকর্ড ছুঁল পেট্রোল-ডিজেলের দাম। আজ কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ২৯ পয়সা ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বাড়ল। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৪ টাকা ৫২ পয়সা হল। ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৫ টাকা ৫৮ পয়সা।              

উৎসবের মরশুমে এভাবে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় জিনিসপত্রেরও দাম বাড়ার আশঙ্কা করছে আমজনতা। মুম্বইয়ে ইতিমধ্যেই সেঞ্চুরি পার করেছে ডিজেলের দাম। পেট্রোলের দাম ১১০ ছুঁইছুঁই। 

গত বছর করোনা-লকডাউনের জেরে ঢাকের ব্যবসায় ভাঁটা ছিল। এবার সেই খরা কাটিয়ে পেটের টানে ফের শহরমুখী হয়েছে ঢাকিরা। তাঁরা জানেন বায়না হলেই মিলবে টাকা। প্রতিবার এই সময়েই ঢাকিরা আসেন কলকাতায়। বছরের এই সময়টাই যা রোজগার হয়। যেটুকু সঞ্চয় তা নিয়েই গ্রামে ফিরে প্রিয়জনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন তাঁরা। সেই আশাতেই সারা বছর দিন গোনা। 

করোনা আবহে উৎসবের মরশুমে সতর্ক পুলিশ। পুজো উদ্যোক্তাদের জন্য কলকাতা পুলিশের ফেসবুকে পেজে রয়েছে সতর্কবার্তা। সর্তকবার্তায় বলা হয়েছে, পুষ্পাঞ্জলির জন্য দর্শনার্থীদের বাড়ি থেকে ফুল আনতে অনুরোধ করতে হবে পুজো কমিটিগুলিকে। মূলত ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত।                            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Kolkata Blood Bank Scam: কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget