এক্সপ্লোর

Narendra Modi News: টাটার নাম মুখেও আনলেন না, মোদি-বার্তায় শিল্প অধরাই রইল, অপেক্ষা করে করে হতাশ সিঙ্গুরবাসী

Modi in Singur: শুধু বার্তা দিলেন, আইনশৃঙ্খলায় পরিবর্তন এলেই বিনিয়োগ আসবে।

সিঙ্গুর: সিঙ্গুরে টাটাকে ফেরানোর প্রতিশ্রুতি শোনা গিয়েছে রাজ্য নেতৃত্বের মুখে। কিন্তু সিঙ্গুরে হাইভোল্টেজ সভা থেকে একাধিক ইস্যুতে মুখ খুললেও, একবারও টাটা-র কথা মুখে আনলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা বক্তৃতায় শিল্প অধরাই রইল কার্যত। শুধু বার্তা দিলেন, আইনশৃঙ্খলায় পরিবর্তন এলেই বিনিয়োগ আসবে। সেই নিয়ে হতাশা উগরে দিয়েছেন স্থানীয় মানুষজন। (Modi in Singur)

রবিবার সিঙ্গুরে মোদির সভা ঘিরে রাজ্য রাজনীতি সরগরম ছিল গত কয়েক দিন ধরেই। যে সিঙ্গুর আন্দোলন থেকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পত্তন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সেই সিঙ্গুর অস্ত্রেই বিজেপি তৃণমূলকে ঘায়েল করতে চাইছে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু রবিবার টাটার মাঠে সভা করেও, একটি বারও টাটার নাম মুখে আনলেন না মোদি। (Narendra Modi News)

এদিন দুর্নীতি, অনুপ্রবেশ-সহ একাধিক ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করলেও, শিল্পের প্রসঙ্গ কার্যত এড়িয়েই যান মোদি। পশ্চিমবঙ্গে শিল্প ফেরানো নিয়ে কোনও প্রতিশ্রুতিই দেননি তিনি। শুধু বলেন, "রাজ্যে আইনশৃঙ্খলায় পরিবর্তন ঘটলে তবেই বিনিয়োগ আসবে," যা নির্বাচনী মোয়া বলেই মনে করছেন অনেকে। 

তাই মোদির সভা শেষ হতেই সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এবিপি আনন্দের ক্যামেরায় এক মহিলা বলেন, "আমরা প্রত্যাশা নিয়ে এসেছিলাম যে, এত দিন টাটা বন্ধ ছিল। মমতাদি কিছু করেননি। ভেবেছিলাম, মোদিজী এসে কিছু করবেন। কিন্তু উনি তো কারখানার ব্যাপারে কিছুই আলোচনা করলেন না, কিছুই বললেন না। অনেক গরিব-দুঃখী আছেন, না খেয়ে কষ্টে দিন কাটাচ্ছে। আমরা আশা করেছিলাম যে, উনি নিজেমুখে বলবেন যে এখানে কারখানা হবে।"

অন্য আর একজন বলেন, "আমরা চাই হোক কিছু একটা। এখানে কত শিক্ষিত মানুষ চাকরির আশায় বসে আছেন অপেক্ষা করে। এখনও পর্যন্ত কিছু শুনলাম না সেরকম। দেখা যাক কী হয়।" মোদির সভা থেকে বেরিয়ে এক ব্যক্তি বলেন, "সিঙ্গুরের লোক আসা করেছিল, উনি এসে চাষ নিয়ে কথা বলবেন, সারের দাম কমানোর কথা বলবেন, চাষীদের বন্ধু হিসেবে কথা বলবেন। সেটা না করে ওঁর বন্ধুর ব্যবসা কী করে বাড়বে, কোথায় বন্দর হবে, আর কোন বন্ধুকে কী পাইয়ে দেওয়া যাবে, পার্টি ফান্ডে টাকা ঢুকবে...সেই চিন্তাভাবনাই চলছে ওঁদের।"

SIR নিয়ে বিতর্কের আবহে অনুপ্রবেশের প্রশ্নে ঢের আগেই নির্বাচনী সুর বেঁধে দিয়েছিলেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। কিন্তু বিগত কিছু দিন ধরে সিঙ্গুর এবং টাটা-কে নিয়ে সুর বাঁধতে শুরু করে পশ্চিমবঙ্গ বিজেপি, যার একেবারে অগ্রভাগে ছিলেন রাজ্যে দলের প্রাক্তন সভাপতি তথা অধুনা কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ সুকান্ত মজুমদার। তাঁকে বলতে শোনা যায়, "এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন। ভবিষ্যতে টাটাও আসবে। আমরা জানি কী করতে হয়। শুধু রাজ্যে পালাবদল ঘটিয়ে শাসনক্ষমতায় আনতে হবে বিজেপিকে।" এমনকি তাঁকে আরও বলতে শোনা যায়, "সেই সময়কার আন্দোলনের মুখেরা বলছেন, ভুল করেছিলেন তাঁরা। সিঙ্গুরের কারখানা নরেন্দ্র মোদির গুজরাতে চলে গিয়েছে। আমি কথা দিচ্ছি, "২৬-এ বাংলায় মোদির সরকার গঠন করুন। টাটাকে আমার ফিরিয়ে আনবই, আনবই, এই সিঙ্গুরের মাটিতেই আনব। টাটা ফিরবে, শিল্প হবে।"

এর মঞ্চে বক্তৃতা করতে উঠে শুভেন্দু অধিকারী জানান, যে 'ব্যাড M'-কে ছেড়ে গুজরাতে 'গুড M'-এর কাছে গিয়েছিলেন রতন টাটা, আজ সেই 'গুড M' সিঙ্গুরে। কিন্তু এর পর মোদি দীর্ঘ ক্ষণ বক্তৃতা করলেও, একটি বারও টাটার নাম মুখে আনেননি। পশ্চিমবঙ্গে শিল্প, কারখানার সম্ভাবনা নিয়েও কোনও প্রতিশ্রুতি দিতে শোনা যায়নি তাঁকে। আর তাতেই হতাশ সিঙ্গুরবাসীদের একাংশ। সকাল থেকে টাটার ন্যানো গাড়ির আদলে কাঠামো গড়ে, শিল্পের দাবিতে স্লোগান লিখে যাঁরা জড়ো হয়েছিলেন সভাস্থলে, কার্যত নিরাশ হয়েই ফিরলেন তাঁরা।

সিঙ্গুরে কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ থেকে কারখানার নির্মাণ, আন্দোলন থেকে টাটাদের প্রত্যাবর্তন, সেই থেকে হুগলি নদীর বুক দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। না চাষাবাদের পরিবেশ তৈরি হয়েছে, না ফিরেছে ভারী শিল্পের সম্ভাবনা। বিজেপি-র রাজ্য নেতৃত্ব যেভাবে টাটাকে ফেরানোর কথা বলছিলেন বার বার, তাতে আশায় বুক বাঁধছিলেন অনেকেই। মোদি খোদ এসে বার্তা দিয়ে যাবেন বলে ভেবেছিলেন তাঁরা। কিন্তু আজ তাঁদের অনেকেই নিরাশ। তাই কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন, "এটা একটা জুমলা সভা। মানুষকে মিথ্যে বোঝানোর জন্য সিঙ্গুরকে বেছে নিয়েছেন মোদি। কারণ তাঁর কচিকাঁচা নেতারা, শিক্ষানবীশ নেতারা, যাঁরা কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন না নিয়ে সিঙ্গুরে টাটাকে ফেরানোর কথা বলেছিলেন, তাঁদের উচিত শিক্ষা দিয়ে গেলেন উনি। কারণ উনি ভাল ভাবেই জানেন, সিঙ্গুরের জমি ব্যক্তিগত জমি, কৃষকদের জমি। কোনও শিল্প করতে গেলে জমি কিনে করতে হবে, নয়ত অধিগ্রহণ করতে হবে। মোদি জানেন বলেই সুকৌশলে সিঙ্গুরের প্রসঙ্গ এড়িয়ে গেলেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget