এক্সপ্লোর

IND vs NZ: সিরিজ় নির্ণায়ক ম্যাচে ভারতীয় দল সুযোগ পেলেন অর্শদীপ, দল থেকে বাদ গেলেন কে?

Indian Cricket Team: আজকের ম্যাচে এক বদল ঘটিয়েই মাঠে নেমেছে ভরতীয় দল। টস জিতে প্রথমে বোলিং করবে টিম ইন্ডিয়া।

ইনদওর: প্রথম ম্যাচে দুরন্তভাবে নিউজ়িল্যান্ডকে (India vs New Zealand) হারালেও, রাজকোটে ওয়ান ডে সিরিজ়ের দ্বিতীয় ম্যাচেই ভারতীয় দলকে পরাজিত হতে হয়। দুই ম্যাচেই ভারতীয় বোলিং নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। প্রশ্ন উঠেছিল কেন অর্শদীপ সিংহকে (Arshdeep Singh) খেলানো হচ্ছে না, সেই নিয়েও। অবশেষে সিরিজ় নির্ণায়ক তৃতীয় ওয়ান ডেতে সুযোগ পেলন অর্শদীপ। 

ইনদওরে সিরিজ় নির্ণায়ক ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণের বদলে ভারতীয় একাদশে সুযোগ পেলেন অর্শদীপ। টিম ইন্ডিয়া একাদশে এই একটি বদল ঘটিয়েই মাঠে নেমেছে। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। তবে নিউজ়িল্যান্ড কিন্তু নিজেদের একাদশ অপরিবর্তিত রেখেই মাঠে নামছে। এক টানটান লড়াইয়ের অপেক্ষায় সকলে।   

এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার প্রসঙ্গে গিল বলেন, 'এই মাঠ হাইস্কোরিং তাই সেই কথা ভেবেই আজ আমরা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। এখানে খুব বেশি শিশির পরবে বলে মনে হয় না। পিচটা বেশ ভালই বলে মনে হচ্ছে। সামনে একটা লক্ষ্য থাকলে সেই রান তাড়া করলে বেশ ভালই হয়।'

গত ম্যাচে মূলত মিডল ওভারে ভারতীয় দলের উইকেট নেওয়ার ব্য়র্থতা নিয়ে বেশ সমালোচনা হয়। দলের কোন কোন জায়গায় উন্নতির প্রয়োজন, সেই প্রশ্নের জবাবে গিলের মতামত, 'মাঝের ওভারগুলিতে আমাদের নিজেদের বোলিং লেংথে খানিকটা তারতম্য ঘটানোর প্রয়োজন। ওই সময়টায় উইকেট না নিলে রান আটকানোটা খুব কঠিন হয়ে যায়। তাই এই জায়গাটায় আমরা উন্নতি করার লক্ষ্যে রয়েছি।'

কিউয়িরা যে ভারতীয় দলকে বেশ চাপে ফেলেছে, সেকথা টসের সময়ই স্বীকার করে নেন গিল। তবে এই ধরনের ম্যাচ ও চ্যালেঞ্জের জন্যই যে দল মুখিয়ে সেকথাও জানান তিনি। সিরিজ় নির্ণায়ক ম্যাচে জিততে মরিয়া শুভমনরা। আর সেই লক্ষ্যে ইতিহাসের কথা মাথায় রাখলে আজকের ভেন্যু ইনদওরের হোলকার স্টেডিয়ামের থেকে ভাল মাঠ হয় না।

ওয়ান ডেতে ইনদওরের হোলকার স্টেডিয়ামে ভারতের রেকর্ড দুরন্ত। কিউয়িদের বিরুদ্ধে রবিবারের ম্যাচটি হোলকার স্টেডিয়ামে ভারতের অষ্টম ওয়ান ডে ম্যাচ হতে চলেছে। এর আগে এই মাঠে নিজেদের সাত ম্যাচ খেলে সাতটি ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। এবার দেখার টিম ইন্ডিয়া আজ আটে আট করে সিরিজ় নিজেদের নামে করতে পারে কি না।  

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
Shreyas On Vaibhav: ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget