এক্সপ্লোর

Mamata Banerjee Birthday: মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'

Narendra Modi Wishes Mamata: খাতায়কলমে ৫ জানুয়ারি জন্মদিন মমতার। সেই উপলক্ষে রবিবার তাঁকে শুভেচ্ছা জানান মোদি।

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাইক্রোব্লগিং সাইট ট্যুইটারে মমমতাকে শুভেচ্ছা জানান তিনি। তৃণমূলনেত্রীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামননা করেন। অন্য রাজনীতিকরাও মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। (Mamata Banerjee Birthday)

খাতায়কলমে ৫ জানুয়ারি জন্মদিন মমতার। সেই উপলক্ষে রবিবার তাঁকে শুভেচ্ছা জানান মোদি। তিনি লেখেন, 'জন্মদিনে পশ্চিবমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে শুভেচ্ছা জানাই। ওঁর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি'। (NMarendra Modi)

রাজনৈতিক মতাদর্শের নিরিখে তৃণমূল যদিও বিজেপি-র বিরোধী। তবে সৌজন্যবশত বরাবরই জন্মদিনে মমতাকে শুভেচ্ছা জানান মোদি। আবার মমতাও তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেন না। এমনকি জন্মদিনে মমতা তাঁকে কুর্তা পাঠান বলে মোদি নিজেই জানিয়েছিলেন সকলকে। মোদির জন্মদিনে মমতা ফুল-মিষ্টিও পাঠান। 

তবে খাতায় কলমে ৫ জানুয়ারির উল্লেখ পাওয়া গেলেও, মমতার জন্মদিন কবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মমতা নিজেই 'একান্তে' বইয়ে লিখেছিলেন, তাঁর জন্মদিন দুর্গাপুজোর সময়। বইয়ে মমতা লেখেন, 'মা'র কথানুযায়ী দুর্গাপুজার মহাষ্টমীর দিন সব্ধিপুজোর সময় আমার জন্ম। তিনদিন আগে থেকে নাকি শুরু হয়েছিল একটানা প্রবল বৃষ্টি। আমি চোখ খোলার পরই নাকি বৃষ্টি থেমে যায়। তাই মাঝে মাঝে ভাবি আমার বেশির ভাগ কর্মসূচিতেই অন্য অনেকের সঙ্গে বৃষ্টিও থাকে আমার সঙ্গী। এখন তো ধরেই নিই যে একফোঁটা হলেও বৃষ্টি পড়বেই'।

মোদির পাশাপাশি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেত্রী সুপ্রিয়া সুলেও মমতাকে এদিন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সুপ্রিয়া লেখেন, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সম্মানীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। দিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। সুস্থ থাকুন'।

রাজ্যের মন্ত্রী মলয় ঘটক লেখেন, 'রোল মডেলকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আপনি আমার কাছে অনুপ্রেরণা, আলোর দিশারী'। কংগ্রেসের প্রফুল্ল পটেলও জন্মদিনের শুভেচ্ছা জানান মমতাকে। তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়জিকে জন্মদিনের শুভেচ্ছা। উনি সুস্থ থাকুন, ভাল থাকুন, আরও শক্তি পান'।

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget