এক্সপ্লোর

TMC News: আলিপুর কোর্টে আত্মসমর্পণ এই তৃণমূল বিধায়কের, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?

TMC MLA Javed Khan Surrender : আলিপুর কোর্টে তিলজলায় অশান্তির মামলায় অভিযুক্ত জাভেদ খানের আত্মসমর্পণ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: আলিপুর কোর্টে জাভেদ খানের আত্মসমর্পণ। কাউন্টিংয়ের পরেই তিলজলায় অশান্তির মামলা। তিলজলায় অশান্তির মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক। কসবার তৃণমূল বিধায়ক-সহ একাধিকের বিরুদ্ধে FIR। সেই মামলাতেই তৃণমূল বিধায়কের কোর্টে আত্মসমর্পণ। 

আরও পড়ুন, ১৩ বছর পর পুরভোট হাওড়ায়, প্রশাসনিক বৈঠকে কী ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ? "সব কিছু ঠিক থাকলে.."

৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর, তিলজলা এলাকাতেই ঝামেলা হয়। এবং এই অশান্তির ঘটনায় একাধিক ব্যক্তি, ১০ জনের নামে এফআইআর হয়। তার সঙ্গে কসবার তৃণমূল বিধায়ক জাভেদ আহমেদ খান, তার নামও এফআইআর-এ ছিল। পুলিশ আধিকারিকদের কাছে অভিযোগ হয়, তার প্রেক্ষিতে কসবা তৃণমূল বিধায়ক জাভেদ খানের বিরুদ্ধে এফআইআর হয়। এই মামলায় বাকি ১০ জনের ইতিমধ্যেই জামিন হয়ে গিয়েছে, আদালত সূত্রে এমনটাই খবর। এই ঘটনায় যিনি অন্যতম অভিযুক্ত ছিলেন, জাভেদ আহমেদ খান, তিনি এখনও পর্যন্ত আদালতে হাজিরা দেননি। আজকে দুপুরে আড়াইটে নাগাদ, আলিপুর আদালতে তাঁকে দেখতে পাওয়া গেল।আদালত সূত্রে খবর, তিলজলা থানায়, ৪ মের পরে, হিংসার ঘটনায়, দায়ের হওয়া মামলায়, তৃণমূল  কংগ্রেস বিধায়ক জাভেদ আহমেদ খানের নাম জড়ায়। আর সেই মামলাতেই, আত্মসমর্পণ করার জন্য, আলিপুর আদালতে এসেছিলেন কসবার তৃণমূল কংগ্রেস বিধায়ক জাভেদ আহমেদ খান।

তৃণমূলের জমানায় অনেক অভিযোগ উঠলেও পুলিশ সেই সকল তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। বিজেপি সরকার ক্ষমতায় আসতেই, দিকে দিকে গ্রেফতার হচ্ছে তৃণমূল নেতারা। কোথাও ৫ বছর আগের মামলায় পুলিশের জালে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। কোথাও তোলাবাজি, জমি দখল-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানকে। হুগলির ডানকুনিতে ২০২১-এর ভোটপরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার হলেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে।পাশাপাশি পুলিশের জালে তৃণমূলের ওয়ার্ড সভাপতি সঞ্জীব চট্টোপাধ্যায়, তৃণমূলের যুব সভাপতি প্রভাশিস মহিশাল ও তৃণমূল কর্মী রাকেশ মাল। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, '২১-এর ভোটের পর এলাকার ১ বাসিন্দাকে বেধড়ক মারধরের পাশাপাশি ও খুনের হুমকি দেন তাঁরা।

অভিযোগকারীর দাবি,  সেই সময় আতঙ্কে মুখ খুলতে না পারলেও, সরকার পরিবর্তনের পর ডানকুনি থানায় ৫ বছর আগের মামলায় অভিযোগ দায়ের করেন তিনি।ধৃত তৃণমূল কাউন্সিলর-সহ ৪ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা,শ্লীলতাহানি, ছিনতাই-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে আবার গ্রেফতার করা হল তৃণমূল পরিচালিত রূপমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডলকে।ধৃতের বিরুদ্ধে ২০২১-এর ভোট পরবর্তী হিংসা ও ছাপ্পা ভোট, তোলাবাজি, ভেড়িদখল-সহ একাধিক অভিযোগ রয়েছে। অন্যদিকে হাওড়ার জয়পুরে আবার, কেঁচো খুঁড়তে বেরিয়ে এল কেউটে। তৃণমূল পরিচালিত বিকেবাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি থেকে উদ্ধার করা হল সরকারি ত্রিপল, বাদামের বীজ, গাছের ওষুধ-সহ ত্রাণ সামগ্রী।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget