এক্সপ্লোর

West Bengal Assembly : 'মনে হচ্ছিল ইস্তফা দিয়ে দিই', আগের ভোট পরবর্তী হিংসা-প্রসঙ্গে তাপসের বক্তব্যকে সমর্থন নৌশাদের

Bengal Assembly Speaker : এদিন সর্বসম্মতিক্রমে বিধানসভার অধ্যক্ষ হন রথীন্দ্র বসু।

কলকাতা : ভোট পরবর্তী হিংসার অভিযোগকে কেন্দ্র করে উত্তাপ বাড়ল বিধানসভার অধিবেশনে। বিধানসভার বিরোধী দলনেতা শোভনদেবে চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে পাল্টা জবাব দিলেন বর্ষীয়ান রাজনীতিক ও বিজেপি বিধায়ক তাপস রায়। তাপস রায়ের বক্তব্য সমর্থন জানালেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি।

এদিন সর্বসম্মতিক্রমে বিধানসভার অধ্যক্ষ হন রথীন্দ্র বসু। তিনি আসন গ্রহণ করার পর মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। এরপর প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের তরফে বিরোধী দলনেতা শোভনদেবে চট্টোপাধ্যায় বক্তব্য রাখতে উঠে বলেন, "বলা হয়েছিল ভয় চলে যাবে, ভরসা আসবে। আজ ভরসা নেই, কিন্তু ভয় চারগুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘরছাড়া হয়ে আছে। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজ আপনারা সেই ব্যবস্থা করুন। যাতে ভরসা ফিরে আসে। মানুষ তাঁর বাড়িতে ফিরে আসতে পারেন। এসআইআর থেকে শুরু করে কাউন্টিং পর্যন্ত যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলে আমাদের যেন মনে হচ্ছে কোথাও এক স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাচ্ছি। আমি চাই না, এদেশে গণতন্ত্র ধ্বংস হবে। স্বৈরাচারের পদধ্বনি পশ্চিমবঙ্গে শুনতে পাচ্ছি।"

বিধানসভার অধ্যক্ষ হলেন রথীন্দ্র বসু, সর্বসম্মতিক্রমে নির্বাচনের জন্য সদস্যদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

তাঁর এই বক্তব্যের জবাবে সুর চড়ান বিজেপি বিধায়ক তাপস রায়। তিনি জবাব দিতে গিয়ে বলেন, "আজ এদের মুখে ভোট-পরবর্তী হিংসার কথা... এদের মুখে আসে ? নির্লজ্জ-বেহায়া না হলে। ভোট পরবর্তী সন্ত্রাসের কথা বলেন ? একটা নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে রক্তপাতহীন, লাশহীন। ভি সাইন দেখিয়ে রক্তের ওপর দিয়ে লাশের ওপর দিয়ে...আজ দেড়শোর ওপর গুণতে হতো আপনাকে..লাশ...বিজেপির। যদি এই সরকার আবার ফিরে আসত। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, দোকানপাঠ জ্বালিয়ে দেওয়া। আর লক্ষ লক্ষ বিজেপি কর্মী-সমর্থকরা বাড়িঘর পাড়া-ছাড়া থাকত।"

তাঁর এক বক্তব্য সমর্থন জানান আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তিনি বলেন, "তাপস রায়বাবু যে কথাগুলো বলছেন, খুব একটা ফেলে দেওয়ার নয়। ২০২১ সালে নির্বাচন হওয়ার পরে ৬টা মাস এমন দিন পার করেছি, আমার মনে হচ্ছিল যে আমি ইস্তফা দিয়ে দিই। অন্তত আমার ছেলেগুলো ওপর অত্যাচার যদি বন্ধ হয়। এতে কিন্তু বিজেপিকে দরাজ সার্টিফিকেট দিচ্ছি না। কিন্তু, ২০২১ সালে যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম, আমাদের কর্মী খুন হয়েছিল। একাধিক বাড়িঘর লুঠপাট হয়েছিল। ভাঙচুর হয়েছিল। সেঅর্থে...। তবে, হ্যাঁ একটা জিনিস ২০২৬-এ দাঁড়িয়ে বেশকিছু ধর্মীয় স্থান আক্রান্ত হয়েছে। মুখ্যমন্ত্রীকে এবং বিজেপির যারা আছে তাঁদের বলব, সেইগুলো আপনার লক্ষ্য রাখবেন। আমি বসে বসে ফিল করছিলাম, আমাদের বক্তব্য...বিরোধীদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি। চিৎকার করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হাউসে ২০২১ থেকে ২০২৬ আমরা দেখেছি। আশা করব, ওইদিনটা আসবে না।" 


 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget