এক্সপ্লোর

West Bengal Assembly Speaker : বিধানসভার অধ্যক্ষ হলেন রথীন্দ্র বসু, সর্বসম্মতিক্রমে নির্বাচনের জন্য সদস্যদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

West Bengal Assembly Speaker : এর আগে বিধানসভায় স্পিকার পদে মনোনয়ন জমা দেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু।

কলকাতা : বিধানসভার অধ্যক্ষ হলেন রথীন্দ্র বসু। অধ্যক্ষ হিসাবে তাঁরে নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন স্পিকারকে স্বাগত জানালেন প্রোটেম স্পিকার। সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হওয়ায় সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে মুখ্য়মন্ত্রী বলেন, "বিরোধীপক্ষের বিভিন্ন দল থেকে যারা নির্বাচিত হয়েছেন, তাঁদের প্রত্যেককে আমি এই ঐতিহাসিক বিধানসভার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব সমস্ত সদস্যকে এবং প্রধান বিরোধী দল-সহ অন্যান্য বিরোধী দলকেও যে তারা পশ্চিমবঙ্গ বিধানসভার মহান ঐতিহ্য মেনে এই স্পিকার নির্বাচনে সর্বসম্মতিক্রমে এই স্পিকারকে নির্বাচিত করেছেন।"

এর আগে বিধানসভায় স্পিকার পদে মনোনয়ন জমা দেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। বিরোধীদের পক্ষ থেকে কোনও প্রার্থী দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে শুক্রবার সর্বসম্মতিক্রমে বিধানসভার স্পিকার নির্বাচিত হন রথীন্দ্র বসু।

এবারের বিধানসভা ভোটেও বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে মোট ৫৪টা বিধানসভা কেন্দ্রের মধ্য়ে ৩৯টায় জিতেছে বিজেপি। এই প্রেক্ষাপটে প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে উত্তরবঙ্গের এক বিধায়ককেই স্পিকার পদে বাছে বিজেপি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে মনোনয়নপত্র জমা দেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছিলেন, "চাটার্ড অ্য়াকাউন্ট্য়ান্ট এবং এই ধরনের মানুষকে আমরা মনোনীত করতে পেরে, আমরা সকলেই খুশি। বিরোধী পক্ষ তাদেরকেও আবেদন করব, যাতে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচনে যে ঐতিহ্য় নজির রয়েছে, গতবারেও আমরা ৭৭ জন ছিলাম, আমরা কনটেস্ট করিনি। সেই ঐতিহ্য় তারা বজায় রাখবেন। খুব ভাল স্পিকার পাবেন। অন্তত বিরোধী দলনেতাকে ১১ মাস বিধানসভার বাইরে ফেলে দেবেন না।" সেইমতো এদিন সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন স্পিকার।

বিধানসভায় স্পিকার নির্বাচনে বিরোধীদের পক্ষ থেকে কোনও প্রার্থী দেওয়া হয়নি। এমনিতেও সংখ্যার নিরিখে বিজেপির জয় কার্যত নিশ্চিত ছিল। পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্য়ান্ট রথীন্দ্র বসু কোচবিহারের দেবীবাড়ির বাসিন্দা। তবে কর্মসূত্রে শিলিগুড়িতে থাকেন। এবারই প্রথম বিধানসভা ভোটে প্রার্থী হন তিনি। তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ২৩ হাজারের বেশি ভোটে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হয়েছেন। ছেলের স্পিকার হওয়ার খবরে আগের দিনই ভীষণ খুশি প্রকাশ করেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বসুর মা ছায়া বসু। তিনি বলেন, "খুব ভাল লাগছে আমার। অনেক দিনের আশা পূর্ণ হল। ছোটবেলা থেকে ওর উচ্চাকাঙ্খাটা সবথেকে বড়। দশ জনের যেন ও মুখে হাসি রাখতে পারে, এটাই আমার আশা।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Advertisement

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget