এক্সপ্লোর

Naushad Siddque : গ্রেফতার ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি ! আজ ব্যাঙ্কশাল কোর্টে পেশ

Naushad Siddque Court Produce: নৌশাদ সিদ্দিকি সহ ৯৫ জনকে গ্রেফতার, জামিনঅযোগ্য ধারা রয়েছে ধৃতদের বিরুদ্ধে, আজ আদালতে পেশ

কলকাতা: ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার সহ একাধিক দাবিতে গতকাল ISF-এর কর্মসূচিতে ধর্মতলায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। এরপরেই ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি সহ ৯৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জোড়াসাঁকো, তালতলা, বউবাজার থানায় রাখা হয়ে। পুলিশের কাজে বাধা , সরকারি সম্পত্তি নষ্ট সহ বেশ কিছু জামিনঅযোগ্য ধারা রয়েছে ধৃতদের বিরুদ্ধে। আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে নৌশাদ সিদ্দিকিদের।

আরও পড়ুন, অনির্দিষ্টকালের জন্য় স্থগিত MBBS ও BDS-এর ভর্তি প্রক্রিয়া, দিলীপের নিশানায় রাজ্য সরকার

প্রায় ৫০ মিনিট ধরে চলেছিল দু'পক্ষের টানাপোড়েন, গ্রেফতার ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি ! 

গতকাল ISF-এর বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। কার্যত খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল শহরের প্রাণকেন্দ্রে। প্রায় ৫০ মিনিট ধরে চলে দু'পক্ষের টানাপোড়েন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেছেন, এত ক্যামেরা কেউ দেখাতে পারল না! কোনও ক্যামেরায় তো ধরা পড়বে। অভয়ার মায়ের ক্ষেত্রেও দেখলাম। কী হচ্ছে বুঝতে পারছি না! সংশোধিত ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার সহ একাধিক দাবিতে ধর্মতলায় মেট্রো চ্যানেলে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল ISF। পুলিশ ধরপাকড় শুরু করতেই ISF বিধায়ক তাতে বাধা দিতে যান। পরিস্থিতি আরও তেতে ওঠে। একের পর এক ISF কর্মী সমর্থককে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। 

আমাদের প্রতিবাদ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে : নৌশাদ সিদ্দিকি

গতকাল ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি বলেন, আমাদের প্রতিবাদ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। রাজ্য সরকার এত তৎপরতা দেখাচ্ছে কেন? দুপুর ৩টে নাগাদ নৌশাদ সিদ্দিকিকে জোরজবরদস্তি প্রিজন ভ্যানে তোলে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই প্রিজনভ্যান থেকে নেমে যেতে দেখা গিয়েছিল তাঁকে। পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, অনুমতি ছাড়াই মেট্রো চ্যানেলে জমায়েতের কর্মসূচি নিয়েছিল ISF। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, 'কোনও পারমিশন ছিল না। ডোরিনা (ক্রসিং) ব্লক হয়ে গিয়েছিল, আপনারাই দেখলেন। জানিয়েছিল। ওঁদের বিকল্প দিন ও সময় দেওয়া হয়েছিল, যেটা ওরা মানতে চায়নি। ওঁদের ওয়াই চ্যানেল দেওয়া হয়েছিল। ওঁরা মানেননি।' 

অসুস্থ হয়ে পড়েছিলেন নৌশাদ

গতকাল পুলিশ নৌশাদ সিদ্দিকিকে দ্বিতীয়বার প্রিজন ভ্যানে তুলতেই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতেই নৌশাদ সিদ্দিকিকে নিয়ে এলাকা ছাড়ে প্রিজন ভ্যান। তাঁকে জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয়। ISF সূত্রে খবর, সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর নৌশাদ সিদ্দিকিকে কলকাতা মেডিক্যাল নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা ও চেস্ট এক্স রে করানো হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget