এক্সপ্লোর

Naushad Siddique: ডিএ ধর্নামঞ্চে নৌশাদ, আচমকা খেলেন ধাক্কা, আটক ১

DA Protest: সংখ্যালঘুদের জন্য় কী করেছেন, একথা বলেই নৌশাদকে ধাক্কা এক ব্যক্তির। 

রুমা পাল, সৌমিত্র রায় ও সুনীত হালদার, কলকাতা: ডিএ আন্দোলন মঞ্চে নৌশাদ সিদ্দিকিকে ধাক্কা (Naushad Siddique)। অভিযুক্ত বাঁকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যকে গ্রেফতার করল পুলিশ। নৌশাদ সিদ্দিকির উপর হামলার ঘটনায় ময়দান থানায় আন্দোলনকারীদের তরফে লিখিত অভিযোগ জানানো হয়। অভিযুক্তকে কাল আদালতে পেশ করা হবে (DA Protests)।  

এই ঘটনা ঘিরে ধর্মতলায় DA-ধর্নামঞ্চে ছড়িয়ে পড়ে তুমুল বিশৃঙ্খলা

ডিএ মঞ্চে ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে ধাক্কা। মাইক হাতে বক্তব্য রাখছিলেন ভাঙড়ের বিধায়ক! সেইসময় সামনে চলে আসেন ওই ব্যক্তি। আর কয়েক মুহূর্তের কথোপকথন, তারপরই হঠাৎ ISF বিধায়ককে সজোরে ধাক্কা। আর এই ঘটনা ঘিরে ধর্মতলায় DA-ধর্নামঞ্চে ছড়িয়ে পড়ে তুমুল বিশৃঙ্খলা। অভিযুক্ত হাওড়ার বাঁকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে হাওড়ার বাঁকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বলে শনাক্ত করা গিয়েছে। যদিও বিধানসভা নির্বাচনে আগে থেকেই তিনি তৃণমূলের সঙ্গে নেই বলে জানিয়েছেন স্থানীয় জোড়াফুল নেতৃত্ব।

ডিএ আন্দোলন মঞ্চে নৌশাদ সিদ্দিকিকে ধাক্কা। অভিযুক্ত হাওড়ার বাঁকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যকে আটক করেছে পুলিশ। যদিও ডোমজুড়ের তৃণমূল বিধায়কের দাবি, অভিযুক্তকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। ময়দান থানা সূত্রে খবর, অভিযুক্ত জানিয়েছেন, ডোমজুড়ে নিজের এলাকার সংখ্যালঘু মানুষের সমস্যা নৌশাদের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। জানাতে না পারার ক্ষোভেই এই ঘটনা ঘটান তিনি।

আরও পড়ুন: Santanu Banerjee: ১০ কাঠা জমিতে গেস্টহাউস, আনাগোনা ছিল নীলবাতির গাড়ির! হুগলির জুড়ে রাজপাট শান্তনুর

শনিবার দুপুর পৌনে ৩টে তখন বাজে ঘড়িতে। বকেয়া ডিএ-র দাবিতে মঞ্চে বক্তৃতা করছিলেন নৌশাদ সিদ্দিকি। সেখানে তাঁকে বলতে শোনা যায়, "আশীর্বাদ করবেন যেন মাথা তুলে বাংলার মানুষের জন্য কথা বলতে পারি।"

সেই সময়, বক্তব্য শুনতে শুনতে আন্দোলনকারীদের ভিড়ে বসে থাকা কালো শার্ট পরা ওই ব্যক্তি,হেলমেট হাতে এগিয়ে আসেন। 
বক্তব্য থামিয়ে এগিয়ে যান নৌশাদও। এর পর তিনি নৌশাদ সিদ্দিকিকে প্রশ্ন করেন, সংখ্যালঘুদের জন্য় কী করেছেন?

উত্তরে নৌশাদ কিছু বলতে শুরু করেছিলেন। ততক্ষণে, আন্দোলনকারীরা এই ব্যক্তির পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি সজোরে ধাক্কা মারেন আইএসএফ বিধায়ককে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ধরে ফেলেন আন্দোলনকারীরা। যদিও নৌশাদ বহলতে থাকেন, "এটা একটা নাটক। ওঁকে কিছু কোরো না।"

আক্রমণকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়

শেষে আক্রমণকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় নৌশাদের বক্তব্য, "যত দিন যাচ্ছে, নতুন অভিজ্ঞতা হচ্ছে। বক্তব্যের শেষে কিছু বলবেন বললেন। ভলান্টিয়াররা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তবে, মঞ্চে যাঁরা আছেন, তাঁদের মধ্যে কেউ নয়। উনি ঘাপটি মেরে ভিতর থেকে বসে কোনওরকম ভাবে, ঘটিয়েছেন। আন্দোলনের গতি রুদ্ধ করার পরিকল্পনা কারও থাকতে পারে। এমন ভাবে হেকল হতে হবে ভাবলে সজাগ থাকতাম। সবার নিরাপত্তা নিয়েই প্রশ্ন।" পুলিশের বিষয়টি খতিয়ে দেখা উচিত বলেও জানান নৌশাদ।

ময়দান থানা সূত্রে খবর, অভিযুক্ত জানিয়েছেন, ডোমজুড়ে নিজের এলাকার সংখ্যালঘু মানুষের সমস্যা নৌশাদের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। জানাতে না পারার ক্ষোভেই এই ঘটনা ঘটান তিনি।

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", কী বললেন অগ্নিমিত্রা ?
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget