এক্সপ্লোর

Santanu Banerjee: ১০ কাঠা জমিতে গেস্টহাউস, আনাগোনা ছিল নীলবাতির গাড়ির! হুগলির জুড়ে রাজপাট শান্তনুর

SSC Case: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হুগলি জুড়ে বিশাল সাম্রাজ্য।

আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায় ও ময়ূখঠাকুর চক্রবর্তী, বলাগড়: ইডির নজরে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি। আজ বলাগড়ে তাঁর ১০ কাঠা জমির ওপর গেস্ট হাউস, ব্যান্ডেলে তিনতলা বাড়ি এবং  চুঁচুড়ায় বিলাসবহুল ফ্ল্যাটে একযোগে তল্লাশি চালাল ইডি। কোথাও তালা ভেঙে ঢুকলেন অফিসাররা। কোথাও অত্যাধুনিক পাসওয়ার্ড প্রোটেক্টেড লকিং সিস্টেমের মুখে পড়তে হল গোয়েন্দাদের (Santanu Banerjee)। 

অভিযান চলল শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের ভাড়া বাড়িতেও

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হুগলি জুড়ে বিশাল সাম্রাজ্য। শনিবার তাঁর সম্পত্তির হদিশ পেতে একাধিক জায়গায় ম্যারাথন অভিযান চালাল ইডি।অভিযান চলল শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের ভাড়া বাড়িতেও। বলাগড়ে, রীতিমতো নাটকীয়ভাবে, শান্তনুর গেস্ট হাউসের তালা হাতুড়ি দিয়ে ভেঙে ভিতরে ঢোকেন ইডির অফিসাররা (SSC Case)।

একের পর এক দরজা ভাঙার পাশাপাশি ছাদে উঠে জলের ট্যাঙ্কেও চলল তল্লাশি। চুঁচুড়ায় বহিষ্কৃত তৃণমূল নেতার বিলাসবহুল ফ্ল্যাটে
আবার ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লক করা দরজা ভেঙে ভিতরে ঢুকতে হল আধিকারিকদের। শনিবার সকাল সাড়ে ৭ টা নাগাদ সল্টলেকের CGO কমপ্লেক্স থেকে হুগলির উদ্দেশে রওনা দেয় ইডির একাধিক টিম।

এর পর, পৌনে ১০টা নাগাদ, ব্যান্ডেল চার্চের একেবারে ঢিলছোঁড়া দূরত্বে, নিবেদিতা পার্কে পেল্লায় এই তিনতলা বাড়ির সামনে এসে দাঁড়ায় ইডি অফিসারদের গাড়ি। ইডি সূত্রে দাবি, চার কাঠা জমির ওপর বিশাল ওই বাড়িটি পুষ্পা মজুমদার নামে এক জনের থেকে জলের দরে কেনেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রী প্রিয়ঙ্কা বন্দ্যোপাধ্যায়ের নামে এই বাড়িটির রেজিস্ট্রেশন রয়েছে।

আরও পড়ুন: Jitendra Tiwari: 'আমার বাবা কিছু ভুল করেননি', জিতেন্দ্রর গ্রেফতারিতে কান্নাধরা গলায় প্রতিক্রিয়া মেয়ের

স্থানীয়রা জানিয়েছেন, কালো কাচের গাড়িতে দিনভর যাতায়াত ছিল শান্তনুর। তবে শেষ ছয় মাসে কেউ আসেননি। সম্প্রতি বেশি টাকায় ওই বাড়ি শান্তনু বিক্রির চেষ্টা করছিলেন বলেও জানা গিয়েছে। এ দিন সকাল ১০.৩০টায় বলাগড়ের চাঁদরায় গঙ্গার ধারে ১০ কাঠা জমির ওপর শান্তনুর ওই বিলাসবহুল গেস্ট হাউসে পৌঁছন ইডির আধিকারিকরা।

গেটে তালা দেখে ইডি-র এক আধিকারিক নিজেই একটি দোকান থেকে হাতুড়ি নিয়ে এসে তালা ভেঙে ভিতরে ঢোকেন। স্থানীয় বাসিন্দাদের চাঞ্চল্যকর অভিযোগ, শান্তনুর এই গেস্ট হাউসে আনাগোনা ছিল নীলবাতির গাড়ির।  প্রশ্ন উঠছে, তাহলে প্রভাবশালীদের কি যাতায়াত ছিল এখানে?
এর মধ্যেই, স্থানীয় এক যুবকের আবার চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তাঁর দাবি, যে দিন গ্রেফতার হন শান্তনু তার কয়েক দিনের মধ্যে মোচর বাইকেলে চেপে দু'জন এসেছিলেন সেখানে।

ইডি সূত্রে দাবি, ওই বাড়ি থেকে প্রচুর নথি উদ্ধার হয়েছে। চুঁচুড়ার জগুদাসপাড়াতেও এ দিন হানা দেয় ইডি। তাদের দাবি, বিলাসবহুল এই আবাসনের থার্ড ফ্লোরে ১৬০০ স্কোয়ার ফুট করে দুটি ফ্ল্যাট রয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। ফ্ল্যাটের দরজায় লাগানো অত্যাধুনিক পাসওয়ার্ড প্রটোক্টেড লকিং সিস্টেম। একমাত্র ফিঙ্গারপ্রিন্ট বা থাম্ব ইম্প্রেসনর মাধ্যমেই তা খোলা যায়।

আবাসনের প্রোমোটার ও শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলের সঙ্গে কথা বলেন ইডির আধিকারিকরা। তারপর কাঠের মিস্ত্রি ডেকে লক খুলিয়ে ভিতরে ঢোকেন। ইডি সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনুর একাধিক হোটেল, রিসর্টের প্রোমোটিংয়ের মূল দায়িত্ব ছিল এই অয়ন শীলের কাঁধেই। 

শান্তনুর ফ্ল্যাটে ডেকেই প্রোমোটার অয়ন শীলকে জিজ্ঞাসবাদ

একইসঙ্গে এদিনই সল্টলেকের FD ৩৮৮-তে অয়ন শীলের ভাড়া বাড়িতেও হানা দেন ইডির অফিসাররা। বাড়ির মালিক জানান, প্রযোজনা সংস্থা গড়বেন বলে বছর তিনেক আগে বাড়িটি ভাড়া নেওয়া হয়। একটি সিনেমা হলেও, সেটি মুক্তি পায়নি বলেও দাবি করেন তিনি।  প্রোমোটার না থাকায়, তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। অয়ন শীলকে আটক করেছে ইডি। শান্তনুর বিভিন্ন প্রকল্পে যুক্ত থাকার অভিযোগে আটক। শান্তনুর ফ্ল্যাটে ডেকেই প্রোমোটার অয়ন শীলকে জিজ্ঞাসবাদ করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Suvendu Adhikari: ২০২৪ সালে শুভেন্দু অধিকারীর উপর হামলা, সভায় যেতে বাধা ! দায়ের হল FIR, কী ঘটেছিল সেই দিন ?
২০২৪ সালে শুভেন্দু অধিকারীর উপর হামলা, সভায় যেতে বাধা ! দায়ের হল FIR, কী ঘটেছিল সেই দিন ?
Partition Of India:
"মৃণাল সেন সিনেমায় দেশভাগ দেখিয়েছেন, কিন্তু কারণ দেখাননি, কেন?" সিলেবাস পুনর্মূল্যায়নের কথা বললেন মন্ত্রী

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget