এক্সপ্লোর

Nawsad Siddique: মমতার ‘হাঙড়’ মন্তব্যে প্রতিক্রিয়া নৌশাদের, বললেন, ‘ভাঙড়বাসীর অপমান মেনে নেব না’

Mamata Banerjee: পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে গত শুক্রবার প্রতিক্রিয়া জানান মমতা। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যে প্রতিক্রিয়া জানান নৌশাদ।

কলকাতা: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'হাঙড়' আক্রমণের  (Mamata Banerjee) পাল্টা  জবাব ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির (Nawsad Siddique)। পঞ্চায়েত নির্বাচনে 'হাঙড়' গন্ডগোল পাকিয়েছে বলে সম্প্রতি মন্তব্য করেন মমতা। তাহলে কি ভাঙড়বাসী 'হাঙড়'! পাল্টা মন্তব্য ছুড়ে দিলেন নৌশাদ। ভাঙড়বাসীর অপমান তিনি কোনও ভাবেই বরদাস্ত করবেন না বলেও জানান তিনি।

পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে গত শুক্রবার প্রতিক্রিয়া জানান মমতা। তাতে বলেন, "৭০ হাজার বাংলা পুলিশ ছিল। দিল্লির পুলিশ ছিল ৮০ হাজার। ৭১ হাজার বুথে ভোট হল, তিনটে জায়গায় গোলমাল হল। একটা ভাঙড়, ওই হাঙড়রা গন্ডগোল করেছে।"

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যে প্রতিক্রিয়া জানান নৌশাদ। বলেন, "ভাঙড়ে সাধারণ মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করব, আপনারা কি হাঙড়? কারণ ভাঙড়বাসীকে অপমান করলে, আমি তো মেনে নিতে পারি না।"

মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোট গণনার রাত পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় রক্তাক্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। খুন হয়েছেন ছয় জন। এই প্রেক্ষাপটেই, ২১-এ জুলাইয়ের মঞ্চ থেকে ভাঙড়ের অশান্তি নিয়ে ফের নাম না করে ISF-কে নিশানা করেন মমতা। ভাঙড়ে হাঙড়রা গন্ডগোল করেছে বলে মন্তব্য করেন। 

কিন্তু ভাঙড়ের হাঙড় কারা? তা নিয়ে প্রশ্ন তোলেন নৌশাদ। তাঁর বক্তব্য, "হ্যাঁ, শুনেছি উনি ভাঙড়ে হাঙড় আছে, এই ধরনের কথাবার্তা বলছেন। কাদেরকে হাঙড় বলছেন উনি? সেটা জানা দরকার।" সব দলের কাছে কি এই নিয়ে যাবেন তিনি? জবাবে নৌশাদ বলেন, "আমার সামনে যারা আসবে তাদের জিজ্ঞাসা করব।"

আরও পড়ুন: IAS Varun Baranwal: স্কুল জীবনে বাবার মৃত্যু, সাইকেল সারিয়ে প্রথম আয়! হার না মানা জেদের জোরেই এখন IAS

পঞ্চায়েত নির্বাচনের আগে, বিধানসভায় পাশাপাশি হাসি মুখে দেখা গেছিল ভাঙড়ের দুই চির প্রতিদ্বন্দ্বী নৌশাদ এবং সওকত মোল্লাকে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভাঙড়ে অশান্ত হয়ে ওঠার জন্য একে অন্যের দিকে আঙুল তুলেছেন নৌশাদ এবং ভাঙড়ে দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের পর্যবেক্ষক সওকত।

নৌশাদের বক্তব্য, "সওকত সাহেব পর্যবেক্ষক করার পর থেকেই ভাঙড়ে অশান্তির সৃষ্টি করেছে। সওকত সাহেব বাইরে থেকে লোক- গুলি এনে ভাঙড়কে উত্তপ্ত করেছেন।" এর পাল্টা সওকত বলেন, "ওর তো লজ্জা থাকা উচিত। লজ্জা নেই। নৌশাদ হল দু'কান কাটা।" কিন্তু গণনার দিন যেভাবে ভাঙড়ে ৩জনের মৃত্যু হল, এর দায় কার? সওকতের জবাব, "ওখানে যে ৬ জন খুন হল, সম্পূর্ণ দায় নৌশাদ সিদ্দিকির। এর দায়ভার নিতে হবে। পরবর্তী কালে ঝামাকালি ঘষে ওকে হুগলিতে পাঠিয়ে দেব।"

ভোট পরবর্তী অশান্তির জেরে, এখনও ১৪৪ ধারা জারি রয়েছে ভাঙড়ে। এরই মধ্যে পুলিশি ধরপাকড়ের অভিযোগে, সোমবার কাটাডাঙায় বিক্ষোভ দেখান ISF সমর্থকরা। নির্বাচনী অশান্তি নিয়েও তরজা অব্যাহত এখনও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…
সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…
News Live Updates: 'সবকিছুর একটা সীমা আছে,' DJ মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট
'সবকিছুর একটা সীমা আছে,' DJ মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget