এক্সপ্লোর

IAS Varun Baranwal: স্কুল জীবনে বাবার মৃত্যু, সাইকেল সারিয়ে প্রথম আয়! হার না মানা জেদের জোরেই এখন IAS

IAS Success Story: আর্থিক প্রতিকূলতা ভয় না পেয়ে শিক্ষা হিসেবে নিয়ে লক্ষ্য পূরণে এসেছে সাফল্য। ২০১৬ সালে UPSC (র‌্যাঙ্ক- ৩২) উত্তীর্ণ হন তিনি।

কলকাতা: স্কুল জীবনে বাবার মৃত্যু। ভেবেছিলেন এখানেই শেষ। সিদ্ধান্ত নিয়ে ফেলেন পড়া ছেড়ে দেবেন। তারপর দীর্ঘ ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ দেশের IAS বরুণ বরনওয়ালা (IAS Varun Baranwal)।

বলা হয়ে থাকে দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে অন্যতম কঠিন পরীক্ষা UPSC। আর্থিক পরিস্থিতি যেমনই হোক না কেন, পরীক্ষার্থীর অধ্যবসায় আর অদম্য ইচ্ছাশক্তি ছাড়া UPSC-তে সফল হওয়া সম্ভব না। প্রতিবছরই এমন অনেক পরীক্ষার্থী অসম্ভবকে সম্ভব করেন। তেমনই একজন IAS বরুণ বরনওয়ালা। আর্থিক প্রতিকূলতা ভয় না পেয়ে শিক্ষা হিসেবে নিয়ে লক্ষ্য পূরণে এসেছে সাফল্য। ২০১৬ সালে UPSC (র‌্যাঙ্ক- ৩২) উত্তীর্ণ হন তিনি।

মহারাষ্ট্রের পালঘরের বইসর গ্রামের বাসিন্দা বরুণ। নিম্নবিত্ত পরিবারের সন্তান বরুণ ছেলেবেলা থেকে ছিলেন মেধাবী। ছোট থেকে স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। বাবা ছিলেন সাইকেল মেকানিক। তাতেই কোনওক্রমে চলত সংসার। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। আর্থিক পরিস্থিতি খারাপ হলেও সন্তানের পড়াশোনার জন্য সবরকম চেষ্টা করেছেন। কিন্তু হঠাৎই ছন্দপতন। মৃত্যু হয় বরুণের বাবার। গোটা সংসার তখন অথৈ জলে। কীভাবে চলবে লেখাপড়া? কীভাবে চলবে সংসার? পরিবারের কথা ভেবে পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বরুণ। হাল ধরেন সংসারের। সাইকেল সারানোর কাজ শুরু করেন তিনি। 

এরই মধ্যে দশম শ্রেণির ফল প্রকাশ হয়। তাতে প্রথম হন বরুণ। ছেলের মনের ইচ্ছে বুঝতে পারেন মা। তাই দুবার না ভেবে পড়াশোনার কথা চিন্তা করে ব্যবসা চালানোর সিদ্ধান্ত নেন মা। কিন্তু তারপরে ফের নতুন বাধা। একাদশে ভর্তির জন্য প্রয়োজন ১০ হাজার টাকা। সদ্য স্বামী হারানো বরুণের মায়ের কাছে তখন নেই সেই আর্থিক সঙ্গতি। দেবদূতের মতো হাজির হন এক চিকিৎসক। যিনি বরুণের বাবার চিকিৎসা করেছিলেন। ১০ হাজার টাকা দিয়ে বরুণকে ভর্তি করেন স্কুলে। কিন্তু অধরা থেকে গেল বরুণের চিকিৎসক হওয়ার স্বপ্ন। সেখানেও বাধা হয়ে দাঁড়াল অর্থ। স্কুল জীবন শেষ করে মেডিক্যালে সুযোগ পেয়েও পড়তে পারলেন না বরুণ। সিদ্ধান্ত নিলেন ইঞ্জিনিয়ারিং পড়ার। পুণের এমআইটি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। সেই ভর্তির টাকা জোগাড় করে দিয়েছিলেন বরুণের বন্ধুরাই। প্রথম সিমেস্টারে কলেজের মধ্যে সেরা হওয়ায় স্কলারশিপ পেয়েছিলেন বরুণ। সেই স্কলারশিপের টাকা দিয়েই ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেন বরুণ। 

ইঞ্জিনিয়ারিং পড়া শেষে বরুণ একটি আন্তর্জাতিক সংস্থায় চাকরি শুরু করেন। আর এখান থেকেই বরুণের জীবন নয়া মোড় নেয়। বরুণ স্থির করেন UPSC পরীক্ষায় বসবেন। কিন্তু তাঁর পরিবার চাইত যে, বরুণ ওই আন্তর্জাতিক সংস্থাতেই কাজ করুন। কিন্তু নিজের ইচ্ছাকেই সায় দিয়েছেন তিনি। পরীক্ষার প্রস্তুতির জন্য একটি এনজিও থেকে বই পেয়েছিলেন তিনি। এরপর শুরু দিনরাত এক করে পরীক্ষার প্রস্তুতি। ২০১৬ সালে একবারেই UPSC উত্তীর্ণ হন বরুণ বরনওয়ালা।

আরও পড়ুন: IAS Success Story: রেস্তোরাঁয় কাজ করে কর্মজীবনের শুরু, সাত বারের চেষ্টায় IAS কে জয়গণেশ

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget