এক্সপ্লোর

TMC Logo Tussle: ঋতব্রত তৃণমূল শিবিরে পর্যাপ্ত বিধায়ক থাকলেও, নেই কোনও সাংসদ! জোড়াফুল প্রতীকের লড়াইয়ে কী ভূমিকা হতে পারে NCPI-র?

TMC Logo Tussle: জোড়া ফুলের প্রতীক কার কাছে থাকবে? 'কালীঘাট-তৃণমূল'? না 'ঋতব্রত-তৃণমূল'?

কলকাতা: সাংগঠনিক পদাধিকারী এবং সাংসদ ও বিধায়কদের বেশিরভাগ কোন দিকে রয়েছেন? বিশেষজ্ঞদের মতে, জোড়াফুল প্রতীক কার হাতে যাবে তা নিয়ে সম্ভাব্য বিচার্য বিষয় হয়ে উঠতে পারে এগুলোই। এখন ঋতব্রত তৃণমূল শিবিরে পর্যাপ্ত বিধায়ক সংখ্যা থাকলেও, নেই কোনও সাংসদ। এই অবস্থায় কী হতে চলেছে NCPI সাংসদদের ভূমিকা? এ নিয়েই শুরু হয়েছে জল্পনা।

জোড়া ফুলের প্রতীক কার কাছে?

জোড়া ফুলের প্রতীক কার কাছে থাকবে? 'কালীঘাট-তৃণমূল'? না 'ঋতব্রত-তৃণমূল'? দিল্লি থেকে পশ্চিমবঙ্গ, শনিবারের 'টক অফ দ্য টাউন' এখন এটাই! এদিন তৃণমূলের দুই শিবিরের প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করে নির্বাচন কমিশন। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে জোড়াফুলের প্রতীক পাওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান বিচার্য বিষয় হয়ে উঠতে পারে, সাংগঠনিক পদাধিকারী এবং নির্বাচিত সাংসদ ও বিধায়কদের বেশিরভাগ কোন দিকে রয়েছেন। 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের দাবি, তাঁদের কাছে প্রয়োজনের থেকে বেশি বিধায়ক সংখ্যা রয়েছে। সাংগঠনিক পদাধিকারীদের সংখ্যার নিরিখেও তারাই এগিয়ে। কিন্তু সাংসদ সংখ্যা? তৃণমূলের প্রতীকে নির্বাচিত ২৮ জন লোকসভার সাংসদের মধ্যে ২০ জন NCPI-তে নাম লিখিয়েছেন। বাকি ৮ জন রয়েছেন কালীঘাট-তৃণমূল শিবিরে। 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের সঙ্গে এখনও লোকসভার একজন সাংসদও নেই। তাৎপর্যপূর্ণভাবে এই আবহেই শুক্রবার NCPI সাংসদদের উদ্দেশে তাঁদের শিবিরে আসার আহ্বান জানান 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়ক মদন মিত্র। এদিন ঋতব্রত মুখোপাধ্যায় বলেন, 'আমার বিশ্বাস জোড়াফুল নিশান , এটা তৃণমূলের পক্ষে, ঋতব্রতর নেতৃত্বে যে তৃণমূল চলছে অর্থাৎ আমরা, আমরাই পেতে চলেছি। আমরা যদি পেয়ে যাই, তাহলে প্রথম আমার আবেদন হবে, যারা NCPI-তে গেছে, সেই সাংসদদের বলা, এসো এসো আমার ঘরে এসো।'

কী পদক্ষেপ নিতে পাতে NCPI?

একই সুর শোনা গেছে আখরুজ্জামানের গলাতেও। এদিন তিনি বলেন, 'NCPI সাংসদরা যদি স্বেচ্ছায় আমাদের কাছে আসতে চায় আমরা তো তাঁদের স্বাগত জানাব।' এদিন NCPI সাংসদ অরূপ চক্রবর্তী বলছেন, 'আমরা স্বাগত জানাচ্ছি। ওঁরা বলেছেন ঠিক আছে। কিন্তু ওটা তো আমরা পারব না। আমাদেরকে কেন্দ্রীয়ভাবে আলোচনা করতে হবে। এখানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এনাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারপর সিদ্ধান্ত হয়েছে। আমরা যা সিদ্ধান্ত নেব আমরা এককভাবে পারব না।' তৃণমূলের টিকিটে জেতা ২০ জন লোকসভার সাংসদ NCPI-এ যোগ দিয়েছেন। দিল্লিতে তারা এখন NDA-এর শরিক। NDA-র মঙ্গল মিলন বৈঠকে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রীর বাসভবনে ব্রেকফাস্ট করছেন। কিন্তু, লোকসভার ভিতরে আলাদা ব্লক হিসেবে স্বীকৃতি মেলেনি। সেখানে খাতায় কলমে তাঁরা এখনও তৃণমূলেরই সাংসদ! এই ২০ জন NCPI সাংসদ কি 'ঋতব্রত-তৃণমূল'-এর ডাকে সাড়া দেবেন? অরূপ চক্রবর্তী বলছেন, 'যতক্ষণ না পর্যন্ত প্রতীকটা কার কাছে যাবে, সেটা নিয়ে সিদ্ধান্ত হচ্ছে, ততক্ষণ আলোচনা করাটা যুক্তিসম্মত হবে বলে মনে হচ্ছে না। আমরা যে সমর্থনটা দেব, সেটা কেন্দ্রের সঙ্গে আলোচনা না করে দিতে পারব না। আমরা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যাঁদের কাছ থেকে পরামর্শ পেয়েছি, আমরা তাঁদের মতামত ছাড়া বা তাঁদের পরামর্শ ছাড়া আমাদের পক্ষে এই মুহূর্তে বলা খুব মুশকিল আছে। আমাদের নৈতিক সমর্থন আছে ওঁদের ('ঋতব্রত-তৃণমূল') প্রতি।' প্রতীক নিয়ে বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। তারা কী সিদ্ধান্ত নেয় এবং তারপর NCPI সাংসদরা কী করেন, সেটাই দেখার। 

 

আরও পড়ুন: Rwitobroto Mukherjee: ২টো অস্ত্রোপচার, শয্যাশায়ী ঋতব্রত মুখোপাধ্যায়! কী হয়েছে অভিনেতার?

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: চোরবাগান বিপর্যয়ে শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব লালবাজারের, বুধবারের মধ্যে হাজিরা দিতে নির্দেশ
চোরবাগান বিপর্যয়ে শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব লালবাজারের, বুধবারের মধ্যে হাজিরা দিতে নির্দেশ
TMC Symbol : প্রতীকের লড়াই তুঙ্গে, মীমাংসার আগে ঋতব্রত - তৃণমূলের সব নথি ছিনতাইয়ের চেষ্টা ! চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলনেতার
প্রতীকের লড়াই তুঙ্গে, মীমাংসার আগে ঋতব্রত - তৃণমূলের সব নথি ছিনতাইয়ের চেষ্টা ! চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলনেতার
North Block Fire : নর্থ ব্লকে আগুন? চারিদিকে কালো ধোঁয়া, এখানেই অফিস স্বরাষ্ট্র, অর্থ মন্ত্রকের
নর্থ ব্লকে আগুন? চারিদিকে কালো ধোঁয়া, এখানেই অফিস স্বরাষ্ট্র, অর্থ মন্ত্রকের
Cyclone Update: ধেয়ে আসছে অর্ণব, সতর্ক দক্ষিণ ২৪ পরগনার উপকূল ও সুন্দরবন এলাকা, মাইকে প্রচার, মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা
ধেয়ে আসছে অর্ণব, সতর্ক দক্ষিণ ২৪ পরগনার উপকূল ও সুন্দরবন এলাকা, মাইকে প্রচার, মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা
Advertisement

ভিডিও

Suman meets Swarup | সুমন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বরূপ বিশ্বাসের বৈঠক ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
Birbhum News | কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হল তৃণমূল নেতাকে | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Cyclone Arnab | কবে থেকে শুরু হবে ভারী বৃষ্টি ? | ABP Ananda LIVE
Coochbehar News | কোচবিহারে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price: ধনতেরসের আগে সোনার দামে বড় বদল! ২৪ থেকে ২৬ অক্টোবর কতটা বাড়ল ২২ ক্যারেট, ২৪ ক্যারেট সোনা?
ধনতেরসের আগে সোনার দামে বড় বদল! ২৪ থেকে ২৬ অক্টোবর কতটা বাড়ল ২২ ক্যারেট, ২৪ ক্যারেট সোনা?
Ashirwad Sooryavanshi: ৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
Serbia Election 2026: ১৪ বছরের রাজনৈতিক আধিপত্যে ধাক্কা! ছাত্র আন্দোলনের জয়, সার্বিয়ায় নতুন ইতিহাস
১৪ বছরের রাজনৈতিক আধিপত্যে ধাক্কা! ছাত্র আন্দোলনের জয়, সার্বিয়ায় নতুন ইতিহাস
Dengue Update: রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে
রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে
Central Bank of India: সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে ১৪ কোটি টাকা উধাও, গ্রাহকদের অ্যাকাউন্ট থেকেও কি সব টাকা গায়েব? কী জানাল ব্যাঙ্ক?
সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে ১৪ কোটি টাকা উধাও, গ্রাহকদের অ্যাকাউন্ট থেকেও কি সব টাকা গায়েব? কী জানাল ব্যাঙ্ক?
Weather Update: বুধবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, মঙ্গলবার থেকেই বদলে যাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া!
বুধবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, মঙ্গলবার থেকেই বদলে যাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া!
Cyclone Update: ধেয়ে আসছে অর্ণব, সতর্ক দক্ষিণ ২৪ পরগনার উপকূল ও সুন্দরবন এলাকা, মাইকে প্রচার, মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা
ধেয়ে আসছে অর্ণব, সতর্ক দক্ষিণ ২৪ পরগনার উপকূল ও সুন্দরবন এলাকা, মাইকে প্রচার, মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা
Earthquake : ভূমিকম্পের বড় ধাক্কা, কেঁপে উঠল ভারতের একাধিক এলাকার মাটি, ছড়াল আতঙ্ক
ভূমিকম্পের বড় ধাক্কা, কেঁপে উঠল ভারতের একাধিক এলাকার মাটি, ছড়াল আতঙ্ক
Embed widget