এক্সপ্লোর

NCPI MP On Mamata: ভোটে ভরাডুবির ৪ মাস হতে না হতেই ক্ষমতায় ফেরার হুঙ্কার, মমতাকে কটাক্ষ তৃণমূলত্যাগী NCPI সাংসদ শর্মিলার

NCPI MP Sharmila Attacks Mamata: মমতাকে কটাক্ষ তৃণমূলত্যাগী NCPI সাংসদ শর্মিলার

সমীরণ পাল, ভাস্কর মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউ, কলকাতা: "খুব তাড়াতাড়ি ক্ষমতায় ফিরবে তৃণমূল।" মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের এই মন্তব্য ঘিরে এখন তোলপাড় রাজনীতি। কটাক্ষ ছুড়ে দিচ্ছেন তাঁর একসময়ের সহযোগীরাই। পাল্টা আক্রমণ শানিয়েছে কালীঘাট তৃণমূল।

আরও পড়ুন, “পোর্টালের সমস্যার সমাধান মিলেছে, টাকা সবই পেমেন্ট হয়ে গিয়েছে”, বড় বার্তা মুখ্যমন্ত্রীর

"খুব তাড়াতাড়ি ক্ষমতায় ফিরবে তৃণমূল", ভবিষ্য়দ্বাণী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের

২৮ অগাস্ট, তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান থেকে এমনই ভবিষ্য়দ্বাণী করতে দেখা গেছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিচ্ছেন তাঁর এক সময়ের ঘনিষ্ঠ সহযোগীরাও। (বিদ্রোহী তৃণমূল) NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, এরকম হয় নাকি কখনও! একটা নির্বাচিত সরকার, বিপুল জনাদেশ নিয়ে এসেছে পশ্চিমবাংলায়। খুব ভাল কাজ করছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার, সেখানে ফিরছে কী করে? কথাগুলো বলার আগে ভাবতে হবে তো।

মমতাকে কটাক্ষ তৃণমূলত্যাগী NCPI সাংসদ শর্মিলার
 
ভোটে ভরাডুবির পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন তৃণমূলের অধিকাংশ বিধায়ক থেকে সাংসদরা। বিধানসভায় দু'ভাগ হয়েছে তৃণমূল। লোকসভার ২০ জন সাংসদ NCPI-তে মিশে গিয়ে এখন NDA-র সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে সমালোচনার সুর তাঁদের গলায়।(বিদ্রোহী তৃণমূল) NCPI সাংসদ  শর্মিলা সরকার বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত ডিনায়ালের (অস্বীকার) মধ্যেই আবদ্ধ  আছেন। কারণ এতদিন হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ জানে যে তৃণমূল কংগ্রেসের এখন কীরকম অবস্থা। আমার মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই জায়গাতেই, ডিনায়ালে (অস্বীকার) আটকে আছেন এখনও ডিপ্রেশন বা তার সঙ্গে অ্যাকসেপ্টেন্সের (স্বীকার) জায়গায় পৌঁছতে পারেননি। আমার মনে হয় আরও কিছুদিন সময় লাগবে ওঁর এই স্টেজ থেকে বেরোতে।

" ৫ বছর বলেছেন, তবু যে বলেননি ৫ মাসে ফিরে আসবেন, এটাই অনেক"

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ৬ (মে) তারিখের মিটিংয়ে শুনেছিলাম ডক্টর মমতা ব্যানার্জি ১৮০টা সিট জিতেছেন, আবার ১৯ (মে) তারিখ গিয়ে শুনলাম ২৩০টা সিট জিতেছেন। কী বলি বলুন তো এগুলো।  ৫ বছর বলেছেন, তবু যে বলেননি ৫ মাসে ফিরে আসবেন, এটাই অনেক। এই সমস্ত কটাক্ষের পাল্টা জবাব দিয়েছে কালীঘাট-তৃণমূল।তৃণমূলকে সরিয়ে পরিবর্তন এনেছে রাজ্যবাসী। সবে ১০০ দিন পার করেছে শুভেন্দু অধিকারীর বিজেপির সরকার। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে পরিবর্তনের ভবিষ্য়দ্বাণী শুনে, রাজনীতিতে শুধুই কটাক্ষ আর কটাক্ষ।

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
Advertisement

ভিডিও

Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল
Kunal Ghosh : আদালত অবমাননা মামলায় বড় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
ISF News : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, বিকল্প প্রস্তাব ঘিরে রাজনৈতিক তরজা
Weather News: জগদ্ধাত্রী পুজোয় কি হবে ঝমঝমিয়ে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?
Sukanta Majumdar News :
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget