এক্সপ্লোর

NEET Protest In Kolkata: কলকাতায় NEET আন্দোলন ঘিরে গ্রেফতার হওয়া ১৪ জনের বিরুদ্ধে কী নির্দেশ ?

NEET Protest In Kolkata: NEET আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ডের জের, গ্রেফতার হওয়া ১৪ জনের বিরুদ্ধে এবার কী নির্দেশ ?

কলকাতা: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ডে ইতিমধ্যেই ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ১৪ জনের বিরুদ্ধে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন, NEET কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর, "হাই পাওয়ার্ড কমিটির টাস্কফোর্স গঠন করা হচ্ছে.."

ধর্মতলাকাণ্ডে ধৃতদের কয়েকজনের তৃণমূল-যোগ? অভিযুক্তদের অন্যতম মহম্মদ আফরোজের ছবি পাওয়া গেল মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক খালেক মোল্লার সঙ্গে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, গ্রেফতার হওয়া ১৪ জনের একজনও নন ছাত্র। নিটে (NEET) প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদ।আর সেই ছাত্র বিক্ষোভ ঘিরে একাংশের তাণ্ডব।ধর্মতলার ঘটনায় যাঁদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। পুলিশ সূত্রে দাবি, তাঁরা কেউই ছাত্র নয়। তবে ছাত্র না হলেও, এই ঘটনায় এখনও পর্যন্ত যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের অনেকের সঙ্গে রাজনৈতিক যোগ পাওয়া গেছে। যাঁদের মধ্যে একজন হলেন মেটিয়াবুরুজের বাসিন্দা মহম্মদ আফরোজ।এই আফরোজের বিরুদ্ধেই উঠেছে তৃণমূল-যোগের অভিযোগ।
 
গ্রেফতারির পর সামনে আসছে তাঁর একের পর এক ছবি আর রিলস্ ভিডিও। যার একটিতে দেখা যাচ্ছে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার নির্বাচনী প্রচারের গাড়িতে উত্তরীয় পরে দাঁড়িয়ে আফরোজ।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,তৃণমূল কংগ্রেস তো জামাতিদের পার্টি, সবাই জানে। তাতে জামাতিদের সঙ্গে যোগ থাকবে, এটা স্বাভাবিক।'যদিও ধৃত আফরোজকে তিনি চেনেন না বলে দাবি করেছেন মেটিয়াবুরুজের বিধায়ক। মেটিয়াবুরুজ বিধায়ক আব্দুল খালেক মোল্লা বলেন, ইলেকশনের সময় অনেকেই হয়তো থাকতে পারে, তার জন্য তো কোনও ব্যাপার নয়। আমার মিটিং থাকলে যে কোনও লোক পাশে থাকতে পারে, আমি তো কাউকে সরিয়ে দিতে পারব না।  আমি ওকে (আফরোজ) চিনি না। ওতো (আফরোজ) তৃণমূলের কোনও অ্যাক্টিভ ওয়ার্কার তো নয় এমনি হয়তো সাপোর্টার হতে পারে। 

শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় এই আফরোজের নাম। বিধানসভায়  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ৪ জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি। যাদেরকে আমরা ছাড়ব না। রাজাবাগানের আফরোজ, খিদিরপুরের নাহিদ, একবালপুরের তানভির আর নিজাম, ওয়াটগঞ্জের রাহুল জামাল। বেলেঘাটার  বিধায়ক কুণাল ঘোষ বলেন, ভাল তৃণমূলের ভাল ছেলে, ভাল নেতার সঙ্গে দেখা যাচ্ছে, আমাদের ঘাড়ে চাপাচ্ছেন কেন? তাঁরা তো বালিশপন্থী। ওটা তো বালিশদের লোকজন।  বালিশদের লোকজন যদি গিয়ে সাংবাদিকদের পিটিয়ে থাকে অত্যন্ত অন্যায় কাজ আমরা পরিষ্কারভাবে বলছি। কিন্তু দয়া করে ওটা, আমাদের ঘাড়ে চাপাবেন না। 

Advertisement

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget