এক্সপ্লোর

PM Modi: NEET কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর, "হাই পাওয়ার্ড কমিটির টাস্কফোর্স গঠন করা হচ্ছে.."

PM Modi On NEET : নিটকাণ্ডে প্রবল চাপে মোদি সরকার, কাল বিল পেশ, তার আগে কী বললেন প্রধানমন্ত্রী ?

নয়াদিল্লি: "হাই পাওয়ার্ড কমিটির টাস্কফোর্স গঠন করা হচ্ছে..", NEET কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। নিটকাণ্ডে প্রবল চাপে মোদি সরকার, কাল বিল পেশ হওয়ার কথা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর, প্রশ্নফাঁস রুখতে কাল লোকসভায় সংশোধনী বিল পেশ। 'বিলে ১০ বছরের সাজা ও ১০ কোটি টাকা জরিমানার সংস্থান। ফাস্ট ট্র্যাক আদালতে হবে বিচার, ৩ মাসের মধ্যে শেষ হবে শুনানি', প্রশ্নফাঁস রুখতে কাল লোকসভায় সংশোধনী বিল পেশ

আরও পড়ুন, পূর্ব মেদিনীপুরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ? “আমি পরামর্শ দিলাম..”

প্রশ্নফাঁস রুখতে, হাই পাওয়ার্ড কমিটির টাস্কফোর্স গঠনের ঘোষণা করেছেন, নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য, ভারত সরকার লাগাতার, একাধিক পদক্ষেপ নিচ্ছে।যারা শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে খেলা করেছে, তাঁরা জেলে ভুগছে। আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট বানিয়ে ফেলেছি। আমরা কাল পার্লামেন্টের ভিতরে, কঠোর আইনের সঙ্গে নতুন আইন তৈরিতেও এগোতে চলেছি। কিন্তু আমাদের ভবিষ্যতকে নিয়ে ভাবতে হবে। আমাদের পরীক্ষা পদ্ধতি বিশ্বস্ত হোক। আমাদের পরীক্ষা পদ্ধতি স্বচ্ছ হোক। আমাদের পরীক্ষা পদ্ধতিতে সবথেকে বেশি প্রযুক্তির ব্যবহার হোক।  এই সবকিছুর উপর নজর রেখে, বিশ্ব বিখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানির নেতৃত্বে, একটি হাইপাওয়ার টাস্কফোর্স তৈরির সিদ্ধান্ত নিয়েছি।’

৩৬ দিনের লড়াইয়ে বড় জয়। জন্ম নেওয়ার ৭১ দিনের মধ্যেই প্রথম আন্দোলনে সফল 'আরশোলা'-পার্টি। ছাত্র আন্দোলনের প্রবল চাপের মুখে ইস্তফা দিতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে।দায়িত্ব নিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী। এবার শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলের পালা। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলে অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছিল, সোমবার সংসদে পেশ হবে বিল। নাম, ‘পাবলিক এগ্জ়ামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’। সূত্রের খবর, সংশোধনী বিলে প্রশ্নফাঁসের ঘটনায় দোষীদের হবে ১০ বছরের কারাদণ্ডের সংস্থান রয়েছে। সেই সঙ্গে করা হবে ১০ কোটি টাকা জরিমানা।ফাস্ট ট্র্যাক আদালতে হবে বিচার। ৩ মাসের মধ্যে শেষ করা হবে শুনানি।
 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, যারা শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে ছিনিমিনি খেলেছে, তারা এখন জেলে বন্দি। আমরা ইতিমধ্যেই ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করেছি। আমরা বিশ্বখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এই টাস্ক ফোর্স পরীক্ষা সংস্কারের বিষয়টিতে মনোযোগ দেবে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আগামী পরীক্ষাগুলোর বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। '

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget