এক্সপ্লোর

প্রাথমিক-শিক্ষক নিয়োগ মামলায় 'নতুন রঞ্জনের খোঁজ' ! ' নিতেন সোনাও ' অভিযোগ

  Primary Teacher Recruitment Scam : নিজেকে ওই ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্যর ঘনিষ্ঠ বলে দাবি করতেন, এমনটাই অভিযোগ।

সৌভিক মজুমদার, কলকাতা :  প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় এবার নতুন মোড়। চন্দন মণ্ডলের পর এবার নতুন রঞ্জনের খোঁজ মিলেছে বলে আদালতে অভিযোগ ! কে এই নতুন রঞ্জন ? 

' টাকা দিতে না পারলে সোনাও নিতেন '
কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন মামলাকারী সুপর্ণা দাস রায়।  তাঁর অভিযোগ, চাকরি দেওয়ার নামে টাকা নিতেন নদিয়ার এক স্কুলের প্রাথমিক শিক্ষক সুমন চট্টোপাধ্যায়। টাকা দিতে না পারলে সোনাও নিতেন তিনি, এমনটাই বিস্ফোরক অভিযোগ মামলাকারীর।  নিজেকে ওই ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্যর ঘনিষ্ঠ বলে দাবি করতেন, এমনটাই অভিযোগ। আজ দুপুরেই ওই মামলার শুনানি।

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ‘বাগদার রঞ্জন’

গত ২২  জুলাই, অবশেষে জনসমক্ষে  আসেন  উপেন বিশ্বাস বর্ণিত ‘রঞ্জন’ ওরফে বাগদার চন্দন মণ্ডল। সেদিন হাইকোর্টে বিচারপতির এজলাসে হাজির হয়ে তিনি জানান, সিবিআই তাঁকে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে। এদিন, আদালতে মুখবন্ধ খামে কিছু নথি জমা দেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। যেদিন নিয়োগ দুর্নীতিতে  ED’র তল্লাশিতে প্রথম কোটি কোটি টাকা হয়, সেদিনই দেখা মেলে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ‘বাগদার রঞ্জন’ অর্থাৎ চন্দন মণ্ডলের!

সেইদিন উপেন বিশ্বাসকে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, এনাকে (চন্দন মণ্ডল) চেনেন? উত্তরে উপেন বিশ্বাস বলেন, ' না। আমাদের কখনও দেখা হয়নি। তাই চিনি না। ' এরপর, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত চন্দন মণ্ডলকে বিচারপতি প্রশ্ন করেন, আপনার বিরুদ্ধে কী অভিযোগ আপনি জানেন? উত্তরে চন্দন বলেন, ' না। আমি জানি উপেন বাবু ভিডিও ভাইরাল করেছেন। ' এরপর বিচারপতি বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ ' আপনি টাকা নিয়ে চাকরি দিয়েছেন।'  উত্তরে চন্দন মণ্ডল দাবি করেন, ' না। আমি টাকা নিইনি। আর চাকরিও দিইনি। '

এরপর সেই ঘটনার ঠিক এক সপ্তাহ পর কোর্টের সামনে দাবি করা হল নতুন ' রঞ্জন ', সুমন ! 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda
Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget