এক্সপ্লোর

Kolkata Road Accident : নিউটাউনে বড় দুর্ঘটনা ! গার্ডরেলে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের, রক্তারক্তি

কোল ইন্ডিয়া ভবনের সামনে আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে।

রঞ্জিত সাউ, কলকাতা : সাতসকালে নিউটাউনে বড় পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারল একটি যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত তিন জন। তাঁদের দ্রুত উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল প্রায় ৭টা ২০ মিনিট নাগাদ বাসটি নিউটাউন থেকে সাপুরজির দিকে যাচ্ছিল। সেই সময় কোল ইন্ডিয়া ভবনের সামনে আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে।

দুর্ঘটনার সময় বাসে প্রায় ২০ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। ধাক্কার জেরে বাসের সামনের অংশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় ।  স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকলেই আর্তচিৎকার করতে শুরু করেন। বেশ কয়েকজন জখম হন। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, চালকের গাফিলতি, যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার জেরে ওই এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য ছড়ায়।  

কিছুদিন আগেই ময়দানের জহরলাল নেহরু আইল্য়ান্ডের কাছে পথ দুর্ঘটনা ঘটে। তাতে অল্পের জন্য় রক্ষা পায় একাধিক পড়ুয়া। জানা যায়, মঙ্গলবার সকালে ১০ জন পড়ুয়াকে নিয়ে খিদিরপুরের দিক থেকে আউটরাম ঘাট রোডের দিকে যাওয়ার সময়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে পুলকারটির। গুরুতর আহত হয় তিন জন পড়ুয়া। অভিযোগ, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য়ই এই বিপত্তি। দুর্ঘটনা ঘটতেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পোঁছে আহত পড়ুয়াদের SSKM-এ পাঠায় সাউথ ট্রাফিক গার্ডের পুলিশ। ২টি গাড়ির চালককেই পাকড়াও করেছে পুলিশ। 

মাসের একেবারে শুরুতে কলকাতায় দুর্ঘটনায় প্রাণ যায় এক ব্য়ক্তির।  ঘটনাস্থল  কালিকাপুর মোড় ও রুবি মোড়ের মাঝখানে। গত ১ জুলাই ভোর পাঁচটা নাগাদ এক অ্য়াপ নির্ভর মোটরবাইকের চালক মহিলা যাত্রী সমেত মেট্রোর পিলারে ধাক্কা মারেন। ঘটনায় আহত হন ২ জনেই। এরপর তাঁদের এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে শেখ শাহনাওয়াজ নামে বছর ৩০-র মোটরবাইক চালককে মৃত বলে ঘোষণা করা হয়।                                                             

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
Advertisement

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget