এক্সপ্লোর

Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে

Newtown News : নিউটাউনের পুকুর ছাপনা এলাকায় ঘটেছে এই ঘটনা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আক্রান্তের মা।

কলকাতা, হিন্দোল দে : জমি বিবাদ বদলে গেল খুনোখুনিতে। বাবা-ছেলেকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল অভিযুক্তের বিরুদ্ধে। নিউটাউনের পুকুর ছাপনা এলাকায় ঘটেছে এই ঘটনা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আক্রান্তের মা। ইতিমধ্যেই এই হত্য়াকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। 

কী কারণে এই পরিস্থিতি
পুলিশ সূত্রে জানা গেছে, একটি নির্মীয়মান বাড়িকে কেন্দ্র করে যাবতীয় বিবাদের উৎপত্তি। দুই আত্মীয়ের মধ্যে বচসায় এই ভয়ঙ্কর পরিণতি হয়েছে। জানা গেছে, কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ছেলে বাপি মিস্ত্রী ও বাবা মোজাফফর মিস্ত্রিকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাপি মিস্ত্রির মা হোসেনারা বিবিকে। শোনা যাচ্ছে, মিন্টু মিস্ত্রী, ঝন্টু মিস্ত্রির সঙ্গে দীর্ঘদিন ধরে বচসা চলছিল দুই বাড়ির মধ্যে। এরা দুজনেই মতদের আত্মীয়।

নিউটাউনে ঘটেছে একটি রহস্যমৃত্যুর ঘটনা
 সম্প্রতি নিউটাউনের চণ্ডীবেড়িয়াতে ফ্ল্যাটের মধ্যেই পাওয়া গেছে তরুণীর ঝুলন্ত দেহ। মৃতের নাম তৃষা সাহা। ব্যারাকপুরের বাসিন্দা তৃষার পাশাপাশি ফ্ল্যাটেই রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে তার লিভ ইন পার্টনারকে। কী কারণে এই ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।

আরও কী তথ্য় পাওয়া গেছে
বাড়ির মালিক জানিয়েছেন, ৪ মাস আগে যুবকের সঙ্গে চন্ডীবেড়িয়ায় থাকতে শুরু করে তৃষা সাহা। রবিবার রাতে হঠাৎ ফোন আসে তাঁর কাছে। সেখানে তাঁকে জানানো হয়, তৃষা আত্মহত্য়া করেছে, পুলিশকে জানাতে হবে। খবর পেয়েই সেখানে ছুটে যান তিনি। তবে গেট বন্ধ থাকায় ভিতরে কী হয়েছে তা বুঝতে পারেননি বাড়ির মালিক। ১০-১২ বার ফোন করার পরও ভিতর থেকে কোনও উত্তর আসেনি। এরপর ফোন আসে তার কাছ। ভিতরে থেকে দরজা খুলে দেওয়া হয়। ঘরের পরস্থিতি দেখে তড়িঘড়ি থানায় ফোন করেন তিনি।

পুলিশ কী বলছে ? 
বাড়ির মালিককে দু-জনে জানিয়েছিল-ওরা কোনও প্রাইভেট ফার্মে কাজ করে। প্রাথমিক তদন্তে নেমে পুলিশ মৃতের ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে । তৃষার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির মালিক জানিয়েছেন, অতীতে কোনওদিন দুজনের মধ্যে বচসা বা চিৎকার শোনেননি তিনি। তৃষাকে মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে কিনা সেই দিকটাও বুঝতে চাইছে পুলিশ। শীঘ্রই রহস্য উন্মোচন করা যাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন : নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে


 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
Cooch Behar: উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
Computer Teacher Protest : পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক
পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক
Advertisement

ভিডিও

Dengue News: রাজ্যে পুজোর মুখে দু'সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি
Saltlake Teachers Protest: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget