এক্সপ্লোর

Sovan Chatterjee: তৃণমূলে ফিরলেন শোভন, বললেন, 'আমার ধমনী, শিরায়..'

Sovan Chatterjee Joined TMC : শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন। কী বললেন ?

কলকাতা : শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন। এদিন তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে অরূপ বিশ্বাস বলেন, দলে ফেরার আবেদন জানিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। ঘরের ছেলে ঘরে ফিরছেন।সাংবাদিক সম্মেলন শেষের পর অভিষেকের সঙ্গে সাক্ষাৎ করবেন শোভন-বৈশাখী।'

আরও পড়ুন, এবার ডানকুনিতে SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ ! '৬০ বছর বয়সি হাসিনা বেগম চিন্তিত ছিলেন SIR নিয়ে..'

শোভন চট্টোপাধ্য়ায় বলেন, 'আমার ধমনী, শিরায় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সঙ্গে আমার আত্মিক যোগাযোগ। আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।আগামী দিনে যে দায়িত্ব দেবেন, আমি পালন করব। আমার চেষ্টার কোনও ত্রুটি রাখব না। আমার ঘরকে আরও বেশি করে সময় দিয়ে শক্তিশালী করব।' মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ শোভন চট্টোপাধ্যায়! একসময় ছিলেন তাঁর কিচেন ক্যাবিনেটের সদস্য! কলকাতার মেয়র এবং রাজ্য় সরকারের একাধিক দফতরের মন্ত্রী ছিলেন তিনি। কিন্তু, ২০১৯ সালের লোকসভা ভোটে, বিজেপি প্রায় তৃণমূলের ঘাড়ের কাছে উঠে আসার পর পরিস্থিতি পাল্টাতে শুরু করে। শুরু হয় তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার হিড়িক! আর সেই দলে নাম লেখান শোভন চট্টোপাধ্য়ায়ও। মেয়র-মন্ত্রী পদে ইস্তফা দিয়ে, দিল্লিতে গিয়ে বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে নাম লেখান বিজেপিতে। 
 
একুশের বিধানসভা ভোটে বিজেপির হয়ে প্রচারেও নামেন। কিন্তু, সেই নির্বাচনে বিজেপি ২০০ আসনের টার্গেট নিয়ে নেমেও, ৭৭-এই আটকে যায়। এরপর বিজেপির সঙ্গে শোভন-বৈশাখীর দূরত্ব বাড়তে থাকে। দলের কোনও কর্মসূচিতে তাঁদের দেখা যায়নি। বরং কখনও ভাইফোঁটায় মুখ্য়মন্ত্রীর বাড়িতে কখনও নবান্নে কখনও আবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে দেখা যায় শোভন-বৈশাখীকে। আপনি কি মনে করেন, ...৭ বছর আগে, যেভাবে আপনি মেয়র পদ ছেড়ে দিয়েছেন, একাধিক মন্ত্রিত্ব পদ ছেড়ে দিলেন, পরে দলটাই ছেড়ে দিলেন। পরে বিজেপিতে চলে গেলেন। এই গোটা পর্বটা আপনার জীবনে ভুল ছিল? এই প্রশ্নের উত্তরে শোভন চট্টোপাধ্যায় বলেছিলেন, ভারতীয় জনতা পার্টিতে যাওয়াটা আমার সবচেয়ে বড় ভুল বলুন, অন্যায় বলুন এবং সেটা তো আমি প্রকাশ্যে আমার ভুলটা স্বীকার করেছি। ওটা হিমালয়ান ব্লান্ডার ছিল। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget