এক্সপ্লোর

Mamata Banerjee: 'কোনও প্রমাণ নেই, শুধুই অভিষেককে হেনস্থা করার চেষ্টা', অভিষেককে তলবে সরব মমতা

Mamata Banerjee: তাঁর কথায় 'অভিযোগ এলে তদন্ত করুন, কিন্তু প্রতিহিংসায় কিছু করা উচিত নয়, ব্যুমেরাং হতে পারে। আমার পরিবারকে হেনস্থা করা হচ্ছে'।

কলকাতা: বুধবার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ফের একবার তলব করেছে ইডি। সেই প্রসঙ্গেই আজ ফের সুর চড়ালেন তৃণমূল নেত্রী। এ দিন তিনি বলেন, 'কোনও প্রমাণ নেই, শুধুই অভিষেককে হেনস্থা করার চেষ্টা'। অভিষেককে ইডির তলব নিয়ে ফের প্রতিহিংসার অভিযোগও তুলেছেন মমতা। তাঁর কথায় 'অভিযোগ এলে তদন্ত করুন, কিন্তু প্রতিহিংসায় কিছু করা উচিত নয়, ব্যুমেরাং হতে পারে। আমার পরিবারকে হেনস্থা করা হচ্ছে'। অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নায়ডুর গ্রেফতারি নিয়েও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

'নয়া প্রজন্মকে নিশানা': সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বলেন, 'অভিষেককে সারাক্ষণ বিরক্ত করা হচ্ছে। অকারণ হেনস্থা করা হচ্ছে। কোনও প্রমাণ নেই। বারবার অভিষেককে নিম্ন আদালত, হাই কোর্ট, সুপ্রিম কোর্টে ছুটতে হচ্ছে বিচারের জন্য। কী হয়নি ওর বিরুদ্ধে?'

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে ইডির তলবকে 'নতুন প্রজন্মের উপর আক্রমণ' বলেও মন্তব্য করেছেন মমতা। তিনি বলেন, 'আসলে ওরা তরুণ প্রজন্মকে নিশানা করছে। কিন্তু নতুন প্রজন্ম এ সব মানবে না। হিম্মত নিয়ে লড়বে।' 

অভিষেকের ট্যুইট: বুধবার, বিরোধীদের জোট INDIA-এর সমন্বয় কমিটির বৈঠকের দিনই তাকে তলব করেছে ED. সোশাল মিডিয়ায় গতকাল সে কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও কোন মামলায় কোথায় তলব করা হয়েছে, তার উল্লেখ করেননি তৃণমূল সাংসদ। এ নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী । তাঁর কথায় আইনের চোখে উনি সন্দেহভাজন অভিযুক্ত। বলে ডাকবে না কি?

G20 শীর্ষ সম্মেলন নিয়ে দেশজুড়ে চর্চার মধ্যেই, ফের কি দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা? ১৩ সেপ্টেম্বর, বুধবার দিল্লিতে NCP নেতা শরদ পওয়ারের বাসভবনে, প্রথমবার বৈঠকে বসতে চলেছে বিরোধীদের জোট INDIA-র সমন্বয় কমিটি। আর ঠিক সেদিনই, তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে বলে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রবিবার সন্ধে সাতটা ৫০ মিনিটে, তৃণমূল সাংসদ এক্স হ্যান্ডলে লেখেন, ১৩ সেপ্টেম্বর, দিল্লিতে 'INDIA'র সমন্বয় কমিটির প্রথম বৈঠক রয়েছে। আমিও সেই কমিটির একজন সদস্য। কিন্তু, জেনেবুঝে ঠিক সেদিনই ED আমাকে ডেকে পাঠিয়ে নোটিস দিয়েছে। ৫৬ ইঞ্চি ছাতির মডেলের ভয় ও অন্তঃসারশূন্যতা দেখে বিস্মিত হতে হয়।

তবে কোন মামলায়, কোথায় তলব করা হয়েছে, তার উল্লেখ করেননি অভিষেক। এর আগে কয়লা পাচার মামলা তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ED. ২০২১-এর ৬ সেপ্টেম্বর ২০২২ সালের ২১ মার্চ, দিল্লিতে এবং ওই বছর ২ সেপ্টেম্বর, কলকাতায় জিজ্ঞাসাবাদ করে ED.

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget