এক্সপ্লোর

Bhupatinagar NIA Attacked: ৪দিন পার, ভূপতিনগরে NIA-র উপরে হামলায় এখনও গ্রেফতারি শূন্য

TMC Bhupatinagar NIA Attacked: ৩ তলবেও সাড়া না দেওয়া ভূপতিনগরের তৃণমূল নেতাদের বিরুদ্ধে কী পদক্ষেপ?

কলকাতা: ৪দিন পার, ভূপতিনগরে এনআইএ-র উপরে হামলায় এখনও গ্রেফতারি শূন্য (Bhupatinagar NIA Attacked Case)। এবার এনআইএ-কেই নোটিস পুলিশের। অভিযোগকারী এনআইএ আধিকারিক এবং আহত এনআইএ আধিকারিককে তলব। ১১ এপ্রিলের মধ্যে থানায় আসতে ২ এনআইএ আধিকারিককে তলব। শনিবার ভূপতিনগরে অভিযানে গিয়ে কী ঘটেছিল? মেডিক্যাল রিপোর্ট, কাচ ভাঙা গাড়িও আনতে বলা হল এনআইএকে। হামলার ঘটনায় ৩ গ্রামবাসীকে ৩দিনের মধ্যে থানায় হাজিরার নির্দেশ। 

ভূপতিনগরে NIA-র উপরে হামলায় এখনও গ্রেফতারি শূন্য

পুলিশ সূত্রে খবর, NIA আধিকারিকদের কাছে জানতে চাওয়া হবে, ওইদিন কী ঘটেছিল। এছাড়াও, আহত NIA আধিকারিকের মেডিক্যাল রিপোর্ট-সহ বেশ কিছু নথিও আনতে বলেছে ভূপতিনগর থানার পুলিশ। ফরেন্সিক পরীক্ষা করানোর জন্য NIA-র ভাঙা গাড়িও আনতে বলা হয়েছে। এর পাশাপাশি, হামলার ঘটনার তদন্তে তিন জন গ্রামবাসীকেও নোটিস দিয়েছে পুলিশ। ৩ দিনের মধ্যে তাঁদের ভূপতিনগর থানায় হাজিরা দিতে বলা হয়েছে।

  ৩ তলবেও সাড়া না দেওয়া ভূপতিনগরের তৃণমূল নেতাদের বিরুদ্ধে কী পদক্ষেপ?

এনআইএ-র ৩ বার তলবেও গরহাজির তৃণমূল নেতা মানবকুমার পয়রা, সুবীর মাইতি, নবকুমার পণ্ডা। সূত্র মারফত খবর, ৩ শাসক নেতার বিরুদ্ধে আজ আদালতের দ্বারস্থ হতে পারে এনআইএ। 'বিস্ফোরণকাণ্ডের তদন্তে সহযোগিতা করছেন না ধৃত ২ নেতা বলাইচরণ মাইতি ও মনোব্রত জানা', ধৃত ২ নেতার বিষয়েও আদালতে জানাতে পারে এনআইএ। 'ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র। সাধারণ মানুষকে খুনের পরিকল্পনা ছিল', যা দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, আদালতে দাবি করে এনআইএ।

বিশেষ আদালতে কী দাবি এনআইএ-র ?

সিটি সেশনস কোর্টের বিশেষ আদালতে এনআইএ জানিয়েছে, 'ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র। অভিযুক্ত এবং তাদের সহযোগীদের সাধারণ মানুষকে খুনের পরিকল্পনা ছিল। যা দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে।' জাতীয় তদন্তকারী সংস্থার দাবি, অভিযুক্তদের কল ডিটেলস রেকর্ড থেকেও প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। বিস্ফোরণে যারা জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আদালতে জানিয়েছে এনআইএ।

আরও পড়ুন, ১২ বছর আগে চাকরি পেয়েছিলেন পুলিশে, কেমন আছেন সন্দেশখালির আহত কনস্টেবল ?

প্রধান বিষয়টি কী ? ঠিক কী হয়েছিল ?

২০২২-এর দোসরা ডিসেম্বর ভূপতিনগরে তৃণমূলের তৎকালীন বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। ধূলিসাৎ হয়ে যায় তৃণমূল নেতার আস্ত বাড়ি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রায় ৮ কিলোমিটার দূর থেকেও শোনা যায় বিস্ফোরণের বিকট শব্দ। রহস্য বাড়িয়ে বিস্ফোরণস্থল থেকে দেড় কিলোমিটার দূরে উদ্ধার হয় তৃণমূল নেতার মৃতদেহ। আশেপাশে আরও ২ তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget