এক্সপ্লোর

WB News Live Updates: ‘আমি এই অসভ্যতামি করতে পারব না...', মাইক-সংঘাতের জেরে সভামঞ্চ ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়

News Live Update: দেশ-বিদেশ-রাজ্যের সব খবর, সবার খবর, সবার আগে...

LIVE

Key Events
mamata banerjee abandons bhabanipur chakraberia rally west bengal election 2026 abhishek banerjee WB News Live Updates: ‘আমি এই অসভ্যতামি করতে পারব না...', মাইক-সংঘাতের জেরে সভামঞ্চ ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেশ-বিদেশ-রাজ্যের সব খবর, সবার খবর, সবার আগে...
Source : ABP Ananda

Background

শুধু ভোটের শতাংশে নয়, ভোটার সংখ্যাতেও রেকর্ড। এসআইআরের জেরে ২০২১-এর তুলনায় এবার ১৭ লক্ষ কম ভোটার। ভোট পড়ল প্রায় ১৮ লক্ষ বেশি। 

প্রথম দফায় সবচেয়ে বেশি ভোট পড়ল সেই শীতলকুচিতে। একই বুথে ৯৯ শতাংশ ভোটিং। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি বুথে ৮জন ছাড়া ভোট দিলেন সবাই। 

প্রথম দফায় রেকর্ড ভোট। লাভ-ক্ষতির জল্পনার মধ্যেই তৃণমূলের পতনের চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর। অনেক জেলায় তৃণমূল খাতাই খুলতে পারবে না।

প্রথম দফায় জেতা আসনও ধরে রাখতে পারবে না বিজেপি। মোদি-অমিত শাহের চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ মমতার। আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুরে সব গোল্লা পাবে।

প্রথম দফার ভোট পরিচালনায় সফল কমিশন। বুথ আগলে ভোটারদের নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনীর। ৪৪,৩৭৬ বুথের একটিতেও পুনর্নির্বাচন নয়, কমিশন সূত্রে খবর।

দ্বিতীয় দফার আগে সাসপেন্ড ডায়মন্ডহারবারের একাধিক পুলিশ আধিকারিক। পুলিশ সুপারকে সতর্ক করল কমিশন। আজকের মধ্যে নির্দেশ কার্যকরে মুখ্যসচিবকে চিঠি।

ভোটের ফল ঘোষণার পরে পালানোর জায়গা পাবে না তৃণমূলের গুন্ডারা। পানিহাটির সভা থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর। 

গুন্ডাদের উল্টো ঝুলিয়ে সিধে করার দাওয়াই অমিত শাহের। পাল্টা আক্রমণে মমতা। মুখের কী ভাষা...বলছেন, উল্টো করে ঝোলাবেন, এত খারাপ ভাষায় কথা বলেন।

তৃণমূলের জঙ্গলরাজের শিকার অভয়া। পানিহাটিতে মায়ের প্রচারে গিয়ে ফাইল খোলার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। 

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন বিদায়ী বিজেপি বিধায়ক ও অর্থনীতিবিদ অশোক লাহিড়ি। সদস্য হচ্ছেন আরেক বাঙালি আইসার ভোপালের ডিরেক্টর গোবর্ধন দাস।

আমতায় সুকান্ত মজুমদারের রোড শো ঘিরে তুলকালাম। তৃণমূলের পার্টি অফিসের সামনে থেকে স্লোগান, পাল্টা বিজেপির স্লোগান। 

২দিন নয়, ভোটের ১২ ঘণ্টা আগে বাইকে কড়াকড়ি। বিশেষ কারণ ছাড়া নেওয়া যাবে না সওয়ারি, নির্দেশ হাইকোর্টের। ‍র‍্যালিতে আগের নিষেধাজ্ঞাই বহাল।

মোথাবাড়ি কাণ্ডে ২৭ এপ্রিল পর্যন্ত NIA হেফাজতে মোফাক্কারুল। বিচারকদের উপর হামলাকাণ্ডে রিপোর্ট পেশ। চার্জশিট দিতে সময় দিল আদালত। 

কেজরিওয়ালের আম আদমি পার্টিতে বড় ভাঙন। রাঘব চাড্ডা-সহ রাজ্যসভার ৭ সাংসদই ঝাড়ু ছেড়ে বিজেপিতে। আরও ২ সাংসদকে নিয়েও জল্পনা।

সুব্রত গঙ্গোপাধ্যায়ের আঁকা শক্তি চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি প্রধানমন্ত্রীকে উপহার। পানিহাটির সভায় প্রধানমন্ত্রীর হাতে ছবি তুলে দিলেন শমীক ভট্টাচার্য।

01:06 AM (IST)  •  26 Apr 2026

Live Update: দ্বিতীয় দফার ভোটের আগে হাড়োয়ায় ধুন্ধুমার

দ্বিতীয় দফার ভোটের আগে হাড়োয়ায় ধুন্ধুমার! নৌশাদ সিদ্দিকীর রোড শো থেকে ফেরার সময় 'হামলা'। ISF কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে হাড়োয়া বিধানসভার হামাদামা বাজারে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। বেড়াচাঁপা-হাড়োয়া রোড অবরোধ করে বিক্ষোভ ISF প্রার্থীর। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের। 

21:42 PM (IST)  •  25 Apr 2026

Live Update: চক্রবেড়িয়ায় সভামঞ্চ ছাড়লেন মুখ্যমন্ত্রী

ভবানীপুরে বিকেলে শুভেন্দুর প্রচারে তৃণমূলের তারস্বরে মাইক, পাল্টা সন্ধেয় মমতার সভা চলাকালীন বিজেপির তারস্বরে মাইক! চক্রবেড়িয়ায় সভামঞ্চ ছাড়লেন মুখ্যমন্ত্রী। 'এই অসভ্যতামি আমি করতে পারব না, এটা খুব অপমানের'। 'আমরা অনুমতি নিয়ে মিটিং করছি, তারস্বরে মাইক বাজাচ্ছে'। 'আমি আইনি পদক্ষেপ নেব', হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Rudranil Ghosh on Swarup Arrest: 'ধর্মের কল বাতাসে নড়ে', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বিস্ফোরক রুদ্রনীল ঘোষ
'ধর্মের কল বাতাসে নড়ে', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বিস্ফোরক রুদ্রনীল ঘোষ
Firhad Hakim: ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি, ১ ঘণ্টা ধরে কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ
ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি, ১ ঘণ্টা ধরে কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ
Swarup Biswas News: অরূপ বিশ্বাসের ভাইকে ঘিরে 'চোর চোর' স্লোগান! নিরাপত্তার কথা ভেবে স্বরূপকে রাখা হল লালবাজারে!
অরূপ বিশ্বাসের ভাইকে ঘিরে 'চোর চোর' স্লোগান! নিরাপত্তার কথা ভেবে স্বরূপকে রাখা হল লালবাজারে!
Swarup Biswas Arrested: 'অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাস, স্বরূপ বিশ্বাস... সবকটা চোর', স্বরূপ গ্রেফতার হতেই নিউ আলিপুর থানার সামনে আমজনতার ক্ষোভের বিস্ফোরণ
'অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাস, স্বরূপ বিশ্বাস... সবকটা চোর', স্বরূপ গ্রেফতার হতেই নিউ আলিপুর থানার সামনে আমজনতার ক্ষোভের বিস্ফোরণ
Advertisement

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget