এক্সপ্লোর

Drug Recovery:কোকেন রাখার অভিযোগে নিউ টাউন থেকে ৭ যুবককে গ্রেফতার বেঙ্গল এসটিএফের

7 Arrested:বেআইনি মাদক রাখার অভিযোগে ৭ যুবককে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। ধৃতদের থেকে কোকেন উদ্ধার হয়েছে বলে দাবি এসটিএফের।

আবির দত্ত, নিউ টাউন: বেআইনি মাদক (Drug Recovery) রাখার অভিযোগে ৭ যুবককে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ (Bengal STF)। ধৃতদের থেকে কোকেন উদ্ধার (Cocaine Recovery) হয়েছে বলে দাবি এসটিএফের। উদ্ধার হওয়া কোকেনের বাজারমূল্য ৩৫ লক্ষ টাকা। গত কাল, শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। তদন্তে প্রাথমিক ভাবে উঠে আসে, মুম্বই থেকে কলকাতা শহরে ঢুকেছিল এই মাদক।   

কী জানা গেল?
গত কাল সন্ধের দিকে, ইকোস্পেসগামী ফ্ল্যাঙ্কের উপর সার্ভিস রোডের কাছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ডে বেঙ্গল পুলিশের এসটিএফের একটি টিম গোপনে অপেক্ষা করছিল। তাদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল বলে সূত্রে খবর। জায়গাটি বিধাননগর পুলিশ কমিশনারেটের এক্তিয়ারভুক্ত টেকনোসিটি পুলিশ স্টেশনের মধ্যে পড়ে। কিছু ক্ষণ পড়ে সেখানে ছ'জন যুবক সেখানে এসে পৌঁছন। তাঁদের মধ্যে চার জন আসেন একটি চারচাকা গাড়িতে, বাকি দু'জন আসেন টাটা পালসার মোটরসাইকেলে। ছ'জন একসঙ্গে পৌঁছনোর পর দেখা করেন সপ্তম ব্যক্তির সঙ্গে। তাঁর কাছ থেকেই কোকেন নেওয়া হয়, খবর এসটিএফ সূত্রে। ৭ জনকেই গ্রেফতার করেছে এসটিএফ। মোট ১৬৫ গ্রাম কোকেন উদ্ধার হয়েছে বলে খবর। ধৃতদের নাম ঋষি সাগর (২৮), রাহুল সিংহ (২৬), রিকি দত্ত (২১), রাহুল দত্ত (৩৭), অবিনাশ কুমার (২৬), সন্টি সিংহ (১৯), অভিষেক ঠাকুর (২৭)। এঁদের মধ্যে রাহুল সিংহ  ও অবিনাশ কুমার উত্তরপ্রদেশের আগরার বাসিন্দা।  আর অভিষেক ঠাকুর আদতে থাকেন বিহারের মধুবনীতে। এসটিএফ সূত্রে খবর,রাহুল দত্ত এবং অভিষেক ঠাকুর, এই দুজন মোটরসাইকেলে এসেছিলেন। ঋষি সাগর, রাহুল সিংহ, রিকি দত্ত এবং সন্টি সিংহ গাড়িতে আসেন। মাদক নেওয়ার জন্য এঁরা প্রত্য়েকেই দেখা করেন অবিনাশ কুমারের সঙ্গে। এদিন কোর্টে পেশ করার কথা ৭ জনকেই।

নতুন নয়...
মাদক উদ্ধাররে খবর এই শহর তথা রাজ্য়ে নতুন নয় আর। গত বছর অগাস্টে খোদ কলকাতায় এমন এক ঘটনার কথা জানা গিয়েছিল। সেবার পার্সেলের মোড়কে ক্যুরিয়ারের মাধ্যমে খাস কলকাতায় পোস্ট অফিসে পৌঁছয় মাদক। রেভ পার্টিতে পাচার করার পরিকল্পনা ছিল বলে অভিযোগ। তার আগেই কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার হন দুই মাদক পাচারকারী। উদ্ধার হয়েছিল ৫৪ গ্রাম এলএসডি। যার বাজার মূল্য কয়েকলক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, শহরের রেভ পার্টিতে সরবরাহের জন্য গোয়া থেকে ক্যুরিয়ারের মাধ্যমে আনা হয়েছিল নিষিদ্ধ মাদক। সন্দেহ এড়াতে পোস্ট অফিসে ডেলিভারি নেওয়া হয়। পার্সেল নিয়ে পোস্ট অফিস থেকে বেরোতেই কলকাতা পুলিশ দুই মাদক পাচারকারী ট্যাংরার বাসিন্দা ফৈয়াজ আলম ও এন্টালির বাসিন্দা মহম্মদ জুনেইদকে পাকড়াও করে। পুলিশ সূত্রে খবর, জুনেইদকে জেরা করে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ১৫ গ্রাম নিষিদ্ধ মাদক এমডিএমএ। 

আরও পড়ুন:পরমাণু শক্তির রিমোট কন্ট্রোল , ২০ কেজির কালো 'ব্রিফকেস' নিয়েই দিল্লিতে মার্কিন প্রেসিডেন্ট

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget