এক্সপ্লোর

Bengal SIR Row : আসলে তিন সন্তানের বাবা, অথচ এনুমারেশন ফর্ম হাতে পাওয়ার পর দেখতে পেলেন তিনি ৫ সন্তানের বাবা !

Gaighata Resident Enumeration Form Controversy : আসলে তিন ছেলে, কিন্তু ভোটার তালিকা অনুযায়ী ৫ ছেলে ! এনুমারেশন ফর্ম আসতেই জানতে পারলেন গাইঘাটার বাসিন্দা

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আসলে তিন ছেলে, কিন্তু ভোটার তালিকা অনুযায়ী পাঁচ ছেলে!এনুমারেশন ফর্ম বাড়িতে আসতেই জানতে পারলেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা। এনিয়ে অভিযোগ জানানো হয়েছে BDO-র কাছে। গাইঘাটার ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির দায় ঠেলাঠেলি। 

আরও পড়ুন, 'এটা পশ্চিমবঙ্গের জয়..', শীঘ্রই সোনালি বিবির সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

তিন সন্তানের বাবা, অথচ এনুমারেশন ফর্ম হাতে পাওয়ার পর দেখতে পেলেন তিনি ৫ সন্তানের বাবা! SIR চলাকালীন ফের সামনে এল এরকম আজব ঘটনা। আলিপুরদুয়ারের পর এবার উত্তর ২৪ পরগনা। গাইঘাটার বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস। তাঁর তিন সন্তান।কিন্তু, SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর BLO বাড়িতে এসে সাত জনের এনুমারেশন ফর্ম দিয়ে যান। সেই ফর্ম দেখে তিনি জানতে পারেন, রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস নামে দু-জন তাঁকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে। কিন্তু, রবীন্দ্রনাথ বিশ্বাসের দাবি এই নামের কাউকে তিনি চেনেনই না!

গাইঘাটা বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস বলেন,আমার পরিবারে ৫ জন মানুষ। আমার ফর্ম পেয়েছি ৭ খানা, ২ ফর্ম কোথা থেকে এসেছে জানি না। যেটা আমার না। আমার ছেলে না। আমাকে বাবা বলে ফর্ম ২টো ওখান থেকে এসেছে। ৫টা রেখে ওই ২টো আবার BLO-র কাছে ফেরত দিয়েছি। আমার ৩ ছেলে। সেই ২টোকে চিনি না।' পরে, জানা যায় ওই দু-জন রবীন্দ্রনাথ বিশ্বাসকে বাবা দেখিয়ে অনলাইনে অনুমারেশন ফর্ম পূরণও করে দিয়েছে।
 
গাইঘাটার বাসিন্দা  রবীন্দ্রনাথ বিশ্বাস বলেন, শুনেছি যে মায়াপুর না কোথায় থাকে একটা ঠিকানা, ওটা বাদ যাক, ওটা আমার তো ভোটার নয়। বনগাঁ দক্ষিণ ১৯১ নম্বর পার্ট BLO  মৌটুসী দাস বলেন, রবীন্দ্রনাথ বিশ্বাস তাঁর ৩ ছেলে, কিন্তু ভোটার লিস্টে আছে তাঁর ৫ ছেলে, ওরা ওই ফর্ম ২টো আমাদের ফেরত দেয়, কিন্তু আমি দেখি ওঁরা অনলাইন পূরণ করেছে। শুধু ভোটার তালিকায় নাম তোলাই নয়, রবীন্দ্রনাথ বিশ্বাসের নাম ব্যবহার করে আধারকার্ডও তৈরি করা হয়েছে বলে অভিযোগ। রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে  অয়ন বিশ্বাস বলেন,'আমরা ৩ ভাই সেখানে আরও ২ জন যুক্ত হচ্ছে, সেই জিনিসটা যাতে কেটে দেওয়া হয়। এটা জানতে পেরেছি আমরা এই ঠিকানায় ওদের আধার কার্ড এসেছিল। সেখান থেকেই আমাদের (নজরে) আসে।'

এনিয়ে BDO-র কাছে অভিযোগ জানানো হয়েছে। এদিকে গাইঘাটার এই আজব কাণ্ড ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির দায় ঠেলাঠেলি।দুই সন্তানের বাবা ভোটার তালিকায় দেখেন, তিনিই ৬ সন্তানের বাবা! SIR-আবহে সম্প্রতি, এমনই মারাত্মক অভিযোগ উঠেছে আলিপুরদুয়ারে।এবার একই ধরনের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার গাইঘাটায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget