এক্সপ্লোর

Shantanu Thakur : এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন শান্তনু ঠাকুর

Shantanu Thakur Writes Letter To Mamata Banerjee : বনগাঁ-বাগদা রেল লাইনের জন্য জমি অধিগ্রহণের দাবি নিয়ে গণস্বাক্ষর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি

সমীরণ পাল,  উত্তর ২৪ পরগনা : দুদিন আগেই বিজেপির অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur) । কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবার চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। প্রসঙ্গ, বনগাঁ-বাগদা প্রস্তাবিত রেল লাইন। দ্রুত জমি অধিগ্রহণ করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গণস্বাক্ষর করা চিঠি দিলেন বিজেপি সাংসদ। 
আরও খবর : 

' দলের ঊর্ধ্বে কেউ নন' বিশেষ কারও উদ্দেশে বার্তা মমতার?

উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বাগদা ব্লকের কয়েক লক্ষ মানুষের চলাচলের একমাত্র ভরসা সড়ক পথ। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, রেলপথের।  ২০০৯ সালে রেলমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ থেকে বাগদা পর্যন্ত রেল লাইনের শিলান্যাস করেন। কিন্তু সেই প্রকল্প এখনও বাস্তবায়িত হয়নি। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর দাবি, রাজ্য জমির ব্যবস্থা না করলে রেললাইনের কাজ শুরু সম্ভব নয়। তাই দ্রুত জমি অধিগ্রহণের দাবি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ হাজার গণস্বাক্ষর সম্বলিত চিঠি দিয়েছেন তিনি। শান্তনু ঠাকুর জানান, ' সংসদীয় এলাকার চাহিদা অনুসারে আমি ২ মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জমি অধিগ্রহণ প্রসঙ্গে চিঠি দিয়েছিলাম।  তার কোনও উত্তর আসেনি । আবার গণস্বাক্ষর করে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিচ্ছি । তিনি জমি অধিগ্রহনের ব্যবস্থা করলে বাগদা থেকে বয়রা পর্যন্ত রেল লাইন করা হবে বলে রেল মন্ত্রী আমাকে জানিয়েছে ।' 
তৃণমূল নেত্রী মমতাবালা ঠাকুর এই বিষয়ে জানান, ' কেন্দ্র উৎসাহ দেখায়নি বলে প্রকল্প হয়নি। জমিটা ফ্যাক্টর নয়। এনিয়ে আমরা দীর্ঘ আন্দোলন করেছি। সাংসদের আগেই বলা উচিত ছিল। এতদিনে বলছেন কেন? ' 
তবে শান্তনু ঠাকুরের এলাকার এক বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের দাবি, তিনি আগেই রেলকে এনিয়ে সুপারিশ করেছেন। সব মিলিয়ে বনগাঁ-বাগদা রেল প্রকল্প নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপির অন্দরের কোন্দল বাইরে চলে আসায়, তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি-ও।

 

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget