এক্সপ্লোর

BJP: বিজেপি যুব মোর্চা নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ, সুকান্ত মজুমদার ঘুরে যাওয়ার পরেই হামলা

BJP Worker Attacked: কাঁচরাপাড়ায় বিজেপি যুব মোর্চা নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ঘুরে যাওয়ার পরেই কাঁচরাপাড়ায় বিজেপি (BJP) যুব মোর্চা নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। গতকাল দুপুরে নদিয়া থেকে ফেরার পথে, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব মোর্চা সভাপতি বিমলেশ তিওয়ারির কাঁচরাপাড়ার বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর কয়েকঘণ্টা পর, রাতে বিজেপি যুব মোর্চার নেতার বাড়ি লক্ষ্য করে বোমা (Bomb) ছোড়া হয়। তৃণমূলই হামলা চালিয়েছে বলে অভিযোগ। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।                                         

এদিকে, বাগদার হেলেঞ্চায় বিজেপির সাংগঠনিক বৈঠক চলাকালীনই তুমুল অশান্তি! জেলা সভাপতির সামনে টেবিল চাপড়ে বিক্ষোভ কর্মীদের একাংশের। আলোচনা ছাড়াই বাগদা বিধানসভার কনভেনারের নাম ঘোষণা করার পরই অশান্তি শুরু! দাবি বিজেপির মণ্ডল সভাপতির। এ নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।  সূত্রের খবর, সেখানে বাগদা বিধানসভার কনভেনার হিসেবে ভগীরথ ঘোষের নাম ঘোষণা করেন তিনি। আর তারপরই বিক্ষোভ শুরু করেন কর্মী সমর্থকরা।        

আরও পড়ুন, ‘অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করতেন মিডলম্যান প্রসন্ন’, এসএসসি দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

এদিন চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস। বাগদায় বিজেপির সাংগঠনিক বৈঠকে বিশৃঙ্খলা। কনভেনারের নাম ঘোষণা হতেই বিক্ষোভ। বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপির জেলা সভাপতি। কটাক্ষ তৃণমূলের। কোনও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে জেলা বিজেপি নেতৃত্ব। 

অন্যদিকে, ভিতরে দলের অনুষ্ঠান চলছে। আর বাইরে তুমুল হাতাহাতিতে জড়ালেন কয়েকজন বিজেপির কর্মী-সমর্থক। এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল ICCR-এ। যা নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। শনিবার সল্টলেকে ICCR-এর বাইরে এভাবেই বচসায় জড়িয়ে পড়েন বিজেপির কয়েকজন নেতা কর্মী। ভিতরে তখন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য নেতৃত্ব প্রধানমন্ত্রীর শাসনকাল নিয়ে আলোচনায় ব্যস্ত।  ঠিক সেই সময়েই হলের বাইরে বচসা বাধে। নিজেকে বিজেপি সমর্থক বলে দাবি করা সব্যসাচী রায়চৌধুরী নামে এই ব্যক্তিকে, তৃণমূলের দালাল বলে কটাক্ষ করেন বিজেপির যুব নেতা অভিজিৎ নাহা। তাঁর বিরুদ্ধে, ভুয়ো CBI অফিসার পরিচয় দেওয়া...টাকা তোলা-সহ একাধিক অভিযোগ আনা হয়। উল্টোদিক থেকে গরু পাচার নিয়ে কটাক্ষ উড়ে আসে। সব মিলিয়ে বিজেপির অস্বস্তি আরও বাড়িয়ে দিল এদিনের ঘটনা।

 

 

সেরা শিরোনাম

Baranagar Incident: আপনার মেয়ে কি খুব গেম খেলতেন ? এবিপি আনন্দ-র মুখোমুখি মৃতার বাবা, বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য..
আপনার মেয়ে কি খুব গেম খেলতেন ? এবিপি আনন্দ-র মুখোমুখি মৃতার বাবা, বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget