এক্সপ্লোর

Duttapukur Incident : 'পুলিশের নিচু তলার অবহেলা ছিল', দত্তপুকুর নিয়ে এবার অর্জুনের 'সুর' সৌগতর গলায়

Saugata Roy On Duttapukur : 'পুলিশের নিচু তলার অবহেলা ছিল...আমরা আশা করি আর হবে না', এমনটাই মন্তব্য করেছেন সৌগত রায়

সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগনা : রবিবার ভয়ঙ্কর বিস্ফোরণের সাক্ষী থেকেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের মোচপোল। তারপরও গত ৫ দিনে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে আশেপাশের এলাকায়! 'আতসবাজির নামে চলছে বোমা তৈরি',  দত্তপুকুরের বিস্ফোরণ নিয়ে বৃহস্পতিবারই আগেই চাঞ্চল্য়কর মন্তব্য়  করেছিলেন তৃণমূল নেতা এবং ব্য়ারাকপুরের সাংসদ অর্জুন সিং। এবার অর্জুন সিংয়ের 'সুর' এবার শোনা গেল সৌগত রায়ের গলায়।        

দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনার পিছনে পুলিশের একাংশের দিকেই আঙুল তুলেছেন তৃণমূল সাংসদ। 'পুলিশের নিচু তলার অবহেলা ছিল...আমরা আশা করি আর হবে না', এমনটাই মন্তব্য করেছেন সৌগত রায়। বৃহস্পতিবার, দত্তপুকুরের বিস্ফোরণের ঘটনায় মন্তব্য করতে গিয়ে, পুলিশের নিচুতলার দিকেই আঙুল তোলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ।তিনি বলেন,  ' ধরুন ১০ শতাংশ আতসবাজি তৈরি করে, ৯০ শতাংশ বোমা তৈরি করল। ওতে বেশি লাভ আছে। মাননীয়া মুখ্যমন্ত্রী সঠিক রুটটা ধরেছেন এবার। এটা কিন্তু ইনভলভমেন্ট কিন্তু নিচের লেভেল থেকেই হয়। ছোট স্বার্থের জন্য এরা কিচ্ছু চেনে না। নিচের লেভেল মানে পুলিশের নিচের লেভেলটা বলছি। এরা নিজের স্বার্থের জন্য সব জায়গায় এখন, আগে ডাক মাস্টার থাকত ... নিচের লেভেলে এগুলো বিভৎসভাবে ড্য়ামেজ করছে পার্টির ভাবমূর্তিটাকে।'             

তৃণমূল নেতৃত্ব ব্য়ক্তিগত মন্তব্য় বলে বিষয়টি এড়ানোর চেষ্টা করলেও, দত্তপুকুর বিস্ফোরণ নিয়ে অর্জুন সিংহের মন্তব্যে নিঃসন্দেহে অস্বস্তিতে পড়েছে শাসক দল। তারপর আবার আগুনে ঘি ঢালার মতো সামনে এসেছে বর্ষীয়ান নেতা সৌগত রায়ের মন্তব্য। 

যদিও দত্তপুকুরে বিস্ফোরণের পর, ইঙ্গিতপূর্ণভাবে পুলিশের একাংশের ভূমিকার কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'কেউ কেউ বেআইনি কাজ করছে এবং পুলিশ সেটা চোখ বুজে দেখছে।' 

এগরার পর দত্তপুকুরের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, শুধু বাজি তৈরি হলে বিস্ফোরণের এই তীব্রতা হতে পারে? সাধারণ বিস্ফোরণে এভাবে ছিটকে যেতে পারে দেহাংশ? বাজি তৈরির সঙ্গে থরে থরে সাজানো রায়াসনিকের কী সম্পর্ক? তাহলে কি নেপথ্য়ে ছিল বড় কিছু? এনিয়ে যখন রাজ্য-রাজনীতিতে তোলপাড় চলছে, প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা ও তৃণমূলের বিরুদ্ধে দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগে সরব বিরোধীরা, তখন, দত্তপুকুরে বিস্ফোরণ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করছেন তৃণমূলের দলের হেভিওয়েট নেতারাই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget