এক্সপ্লোর

বন্দিপুরের পর মুড়াগাছায়, খড়দায় 'ভুয়ো' ভোটারের অভিযোগে দফায় দফায় উত্তেজনা

এ দিন খড়দায় ফের ভুয়ো ভোটারের অভিযোগে দফায় দফায় উত্তেজনা ছড়ায়।

খড়দা: মুড়াগাছায় জাল ভোটার ধরতে গাড়ি থেকে নেমে ধাওয়া করেন বিজেপি প্রার্থী। তাঁর দাবি, শশীভূষণ জুনিয়র বেসিক স্কুলে ভোট দিতে আসেন কয়েকজন জাল ভোটার। একজনকে ধরে ফেলেন বলে দাবি করেন বিজেপি প্রার্থী। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে ভয়ে পালাচ্ছিলেন বলে দাবি অভিযোগকারীর।

এ দিন খড়দায় ফের ভুয়ো ভোটারের অভিযোগে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। আইডিয়াল অ্যাকাডেমির সামনে তীব্র উত্তেজনা। অন্যের ভোটার কার্ড নিয়ে ভোট দিতে আসার অভিযোগ বিজেপি প্রার্থীর। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দেন ওই ব্যক্তি। এই সংবাগদ প্রকাশিত হওয়া মাত্রই ঘটনার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশনের।

এদিন বিকেলে বন্দিপুর আইডিয়াল অ্যাকাডেমির কাছে, ধরা পড়েন এই যুবক। তাঁর কাছ থেকে মেলে অন্যের ভোটার কার্ড। খবর পেয়েই সেখানে পৌঁছে যান বিজেপি প্রার্থী জয় সাহা। জয় সাহা যাওয়ার পর ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন তৃণমূল সমর্থকরা। সেখানে ছিলেন গত বিধানসভা নির্বাচনের জয়ী তৃণমূল প্রার্থী, প্রয়াত কাজল সিনহার স্ত্রী ও ছেলেও। বিজেপি প্রার্থীকে দেখে গো ব্যাক স্লোগান ওঠে তৃণমূলের দিক থেকে। এরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে দু-পক্ষ। অভিযুক্ত যুবক স্বীকার করেন তিনি বাংলাদেশের নাগরিক। পরে যদিও বেপাত্তা হয়ে যান এই যুবক।

তবে কীভাবে খড়দার ভোটকেন্দ্রের কাছে একজন ভিন দেশের নাগরিক, ভোটার কার্ড নিয়ে চলে এলেন, তা জানতে চেয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।এদিকে বিজেপি প্রার্থীর দেহরক্ষীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন কাজল সিনহার ছেলে আর্যদীপ। আহত অবস্থায় নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে তাঁকে দেখতে যান দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। 

উল্লেখ্য, চলছে ৪ কেন্দ্রের উপনির্বাচন। বিকেল ৫টা পর্যন্ত দিনহাটায় ভোট পড়ল ৭০%। শান্তিপুরে ভোট পড়ল ৭৬%। খড়দায় বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৬৪%। গোসাবায় ভোট পড়েছে ৭৬%। 

ভোট শুরু হওয়ার একঘণ্টার মধ্যেই বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের যুগবেড়িয়ায় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন খড়দার বিজেপি প্রার্থী জয় সাহা। তৃণমূল কর্মীদের অভিযোগ, প্রতীক লাগানো গাড়িতে চড়ে ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী। এই অভিযোগে যুগবেড়িয়া এলাকায় বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। বুথের বাইরে বেআইনি জমায়েত করে ভোটারদের ভয় দেখাচ্ছে তৃণমূলই, পাল্টা অভিযোগ বিজেপি প্রার্থীর। 

এদিনখড়দায় কাজল সিনহার ছেলে আর্যদীপ সিনহাকে মারধরের অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী জয় সাহার ব্যক্তিগত দেহরক্ষীর বিরুদ্ধে। প্রতিবাদে খড়দায় বিটি রোড অবরোধ করে তৃণমূল। বিজেপি প্রার্থী জয় সাহার গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখানো হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WB Assembly Election 2026: ব্যারাকপুরে প্রচারে ঢাক-ঢোল বাজালেন রাজ, পাল্টা হুঙ্কার 'ঘরের ছেলে' বিজেপির কৌস্তভের
ব্যারাকপুরে প্রচারে ঢাক-ঢোল বাজালেন রাজ, পাল্টা হুঙ্কার 'ঘরের ছেলে' বিজেপির কৌস্তভের
West Bengal Assembly Elections 2026: তাঁর জেতা আসনে প্রার্থী তৃণাঙ্কুর, নামিয়ে দেওয়া হয় মমতার ধর্নামঞ্চ থেকেও, রাজনীতিই ছেড়ে দিলেন মঞ্জু
তাঁর জেতা আসনে প্রার্থী তৃণাঙ্কুর, নামিয়ে দেওয়া হয় মমতার ধর্নামঞ্চ থেকেও, রাজনীতিই ছেড়ে দিলেন মঞ্জু
RG Kar Victim's Family: সিপিএম-কে বেনজির আক্রমণ অভয়ার মা-বাবার, এবার মুখ খুললেন মীনাক্ষী, বললেন…
সিপিএম-কে বেনজির আক্রমণ অভয়ার মা-বাবার, এবার মুখ খুললেন মীনাক্ষী, বললেন…
West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock To Watch : আজ শেয়ার বাজারে হবে তোলপাড় ! RailTel থেকে Tata Capital এই সব স্টকে বড় খবর, কোনটা নেবেন ?
আজ শেয়ার বাজারে হবে তোলপাড় ! RailTel থেকে Tata Capital এই সব স্টকে বড় খবর, কোনটা নেবেন ?
Stock market Update : মারাত্মক ভুল করবেন ! ২০% পর্যন্ত পড়তে পারে IOC, BPCL, HPCL-এর শেয়ার, বলছে বিশেষজ্ঞরা
মারাত্মক ভুল করবেন ! ২০% পর্যন্ত পড়তে পারে IOC, BPCL, HPCL-এর শেয়ার, বলছে বিশেষজ্ঞরা
Pak Spy In India : ভারতীয় সেনার গতিবিধিতে LIVE নজরদারি, CCTV বসিয়েছিল নাবালক ও মহিলা ! ভিডিয়ো পিছু পেত ১০ হাজার
ভারতীয় সেনার গতিবিধিতে LIVE নজরদারি, CCTV বসিয়েছিল নাবালক ও মহিলা ! ভিডিয়ো পিছু পেত ১০ হাজার
LPG Crisis : দাম বাড়বে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের ? জরুরি বৈঠকে বসলেন মোদি, কালই বড় ঘোষণা ?
দাম বাড়বে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের ? জরুরি বৈঠকে বসলেন মোদি, কালই বড় ঘোষণা ?
Donald Trump : '৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে !' ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান, হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা  
'৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে ! ' ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান, হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা  
SBI FD Interest : স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
8th Pay Commission: ২০ মাসের বকেয়া পাবেন একসঙ্গে ! হাতে আসবে ৩ থেকে ১৫ লাখ টাকা, অষ্টম বেতম কমিশনের বাস্তবায়ন কবে ?  
২০ মাসের বকেয়া পাবেন একসঙ্গে ! হাতে আসবে ৩ থেকে ১৫ লাখ টাকা, অষ্টম বেতম কমিশনের বাস্তবায়ন কবে ?  
Gold Investment : সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
Embed widget