এক্সপ্লোর

Bongaon Municipality : উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেনি তৃণমূল, তার আগেই ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল বনগাঁয় !

By Election : নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করে এক ব্যক্তির পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক

সমীরণ পাল, বনগাঁ : বনগাঁ পুরসভার (Bongaon Municipality) ১৪ নম্বর ওয়ার্ডে উপ নির্বাচনের (By Election) প্রার্থী ঘোষণার আগে তৃণমূল কর্মীর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক। প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে তৃণমূলের প্রার্থী করতে হবে, পোস্টে দাবি। দল চাইলে লড়তে প্রস্তুত বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শঙ্কর আঢ্যর। এদিকে ফেসবুক পোস্টই বলে দিচ্ছে শাসকদলের গোষ্ঠীকোন্দল কোন পর্যায়ে পৌঁছেছে বলে কটাক্ষ করেছে বিজেপি। এই পরিস্থিতিতে শঙ্কর আঢ্যর দলীয় অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

বনগাঁয় দ্বন্দ্ব ?

১৪ নম্বর ওয়ার্ডে শঙ্কর আঢ্যকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে চায়। কোনও চাপিয়ে দেওয়া প্রার্থী ১৪ নম্বর ওয়ার্ডের মানুষ মানবে না। ২১ অগাস্ট বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে উপ নির্বাচন। এখনও প্রার্থী ঘোষণা করেনি তৃণমূল। তার আগেই নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করে এক ব্যক্তির পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। শঙ্কর আঢ্যর সমর্থনে ফেসবুকে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিও। এদিকে, দল চাইলে লড়তে প্রস্তুত বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শঙ্কর আঢ্য। যদিও সিদ্ধান্ত নেওয়ার মালিক রাজ্য নেতৃত্ব বলে মন্তব্যও করেন তিনি। 

এই পরিস্থিতিতে বিজেপির কটাক্ষ, ফেসবুক পোস্টই বলে দিচ্ছে শাসকদলের গোষ্ঠীকোন্দল কোন পর্যায়ে পৌঁছেছে। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্ব। জেলা সভাপতি এক গোষ্ঠী, তাঁর সাঙ্গোপাঙ্গরা আছেন। আর প্রাক্তন চেয়ারম্যান আর এক গোষ্ঠী। সেই গোষ্ঠী লড়াইয়ের ফল এটা। 

যদিও এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি বনগাঁ টাউন কংগ্রেসের সভাপতি সুনীল রায়। 

এদিকে যাঁকে ঘিরে এই পোস্ট, তাঁর বর্তমান দলীয় অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বনগাঁর তৃণমূল নেতা প্রসেনজিৎ বিশ্বাস বলেন, যিনি বলছেন তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি নির্দল প্রার্থী দিয়েছিলেন। যার জন্য দল তাঁকে সাসপেন্ড করেছে।

প্রসঙ্গত, পুরভোটের পরপরই ১৪ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল কাউন্সিলর দিলীপ দাসের মৃত্যু হয়। উপনির্বাচনের দিন ঠিক হয়েছে আগামী মাসে। তার আগেই তৃণমূলের অন্দরে প্রকট মতবিরোধ।  

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget