এক্সপ্লোর

North 24 Paragana: ড্রোনে কড়াকড়ি, অনুমতি ছাড়া শহরে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি

Drone Found In Petrapole: ভারত-বাংলাদেশ সীমান্তে চাষের জমিতে ড্রোন উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। কারা উড়িয়েছিল ড্রোন? কী ছিল অভিসন্ধি?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার পেট্রাপোলে ড্রোন উদ্ধারের পর, স্থানীয় দুই যুবক দাবি করলেন তাঁরাই এটি বানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, ওই দু’জন থানায় এসে নথিও দেখান। এদিকে, এই ঘটনার পর কড়া অবস্থান নিল বনগাঁ পুরসভা। এবার থেকে অনুমতি ছাড়া শহরে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল পুর কর্তৃপক্ষ। 

শনিবার উত্তর ২৪ পরগনার বনগাঁর কাছে, পেট্রাপোল সীমান্তে উদ্ধার হয়েছিল সন্দেহজনক ড্রোন। ভারত-বাংলাদেশ সীমান্তে চাষের জমিতে ড্রোন উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। কারা উড়িয়েছিল ড্রোন? কী ছিল অভিসন্ধি?                    

এনিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন পুলিশ সূত্রে খবর, ড্রোন তাঁরাই তৈরি করেছেন বলে বনগাঁ থানায় এসে দাবি করেন দুই যুবক। পুলিশ জানিয়েছে, টিভিতে খবর দেখে ওই দুই যুবক থানায় যোগাযোগ করেন। অনলাইনে কেনা যন্ত্রাংশ নিয়ে তাঁরা থানায় আসেন। দু’জন ইউটিউবার, পরীক্ষামূলক ভাবে ড্রোন বানিয়েছিলেন। তাঁদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।                                                              

এদিকে, ড্রোন উদ্ধারের পর এনিয়ে কড়াকড়ি জারি করল বনগাঁ পুরসভা। পুরপ্রধান গোপাল শেঠ বলেন, "পুর এলাকায় এবার থেকে ড্রোন ওড়াতে গেলে পুরসভার অনুমতি নিতে হবে, না হলে ড্রোন ওড়ানো যাবে না।" পুরসভার পাশাপাশি, পুলিশও নজরদারি বাড়াবে বলে জানা গেছে।          

জানা যায় একেবারে ৩০০ মিটার ব্যাসার্ধ্বের মধ্যে একটি জমিতে এই ড্রোন পড়ে থাকে। কৃষকরা প্রথমে এটি দেখে এবং অনেকটাই অবাক হয়ে যান তাঁরা। এরপর আশেপাশের গ্রামেও খবর ছড়িয়ে পড়ে। ফলে সকলেই আতঙ্কিত হয়ে পড়ে। এরপর পেট্রাপোল থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তা উদ্ধার করে।

পুলিশ জানায় এটি চিনে তৈরি। কিন্তু পেট্রাপোল সীমান্তে কে বা কারা এই ড্রোন পাঠিয়েছে তা নিয়ে চিন্তা বেড়েছে। সীমান্তে অনেককেই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কোনও কিছু পাচারের উদ্দেশে কী পাঠানো হয়েছিল এই প্রশ্নও উঠছে। বনগাঁ থানার পুলিশ এ বিষয়ে প্রয়োজনে বিএসএফ এর সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিতে পারে।  

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget