এক্সপ্লোর

TMC: 'নেতা ধরলেই টিকিট মিলবে না', কর্মীদের বার্তা তৃণমূল বিধায়কের

North 24 Paragana News: তৃণমূল বিধায়কের ভাইরাল ভিডিও নিয়ে জোর বিতর্ক বেড়েছে রাজনৈতিক মহলে। কটাক্ষ করেছে বিজেপিও।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নেতা ধরলেই টিকিট মিলবে না। পারফরম্যান্সই শেষ কথা। দলীয় কর্মীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। ভাইরাল ভিডিওয় তাঁর সাফ কথা ভোটে বলপ্রয়োগ করা যাবে না। তৃণমূল নাটক করছে, খোঁচা বিজেপির।

সামনেই পুরভোট। তার আগে উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল বিধায়ক স্পষ্ট করে দিলেন, প্রার্থী হওয়ার জন্য নেতা ধরা যাবে না। পারফরম্যান্সই সব। সম্প্রতি ভাইরাল হওয়া একটা ভিডিওয়, নারায়ণ গোস্বামীর এই মন্তব্য ঘিরে শোরগোল পড়েছে জেলা রাজনীতিতে।

ঠিক কী বলেছেন তিনি? 

অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, "আমার হাতে সিগারেটের প্যাকেট গুঁজে দিলে তৃণমূলের প্রার্থী হওয়া যাবে না। তৃণমূলের প্রার্থী হতে গেল একটাই কাজ, আপনার ওয়ার্ডের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা।" 

পুরভোটে গা জোয়ারি করলে দল থেকে বহিষ্কার করা হবে, সম্প্রতি দলীয় প্রার্থীদের উদ্দেশে এমনই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সুরে, ভোট নিয়ে নেতা-কর্মীদের সতর্ক করেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। এদিন ওই বিধায়ক বলেন, "কোথাও বলপ্রয়োগ করা যাবে না। মানুষের ভোটে জিততে হবে। কোথাও অশান্তি করা যাবে না। বাধাপ্রাপ্ত করা যাবে না। মানুষের ভোট মানুষকে দিতে হবে।" 

এদিকে ভিডিওর সত্যতা স্বীকার করে তৃণমূল বিধায়ক জানিয়েছেন, সুপারিশে প্রার্থী করা হবে না।তিনি বলেন, "ওয়ার্ড ধরে ধরে সমীক্ষা হচ্ছে বর্তমান কাউন্সিলরের পারফরম্যান্স কী? স্বচ্ছ ও অবাধ ভোট করা তৃণমূলের কমিটমেন্ট।" অন্যদিকে, ভোটের আগে তৃণমূল নাটক করছে বলে খোঁচা দিয়েছে বিজেপি। বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি নেতা নীলরতন মিত্র বলেন, "তৃণমূল সন্ত্রাস ছাড়া কোনওদিন জিততে পারবে না। হিম্মত থাকলে স্বচ্ছ ভোট করে দেখাক। নাটক করছে। তৃণমূলের নাটক দীর্ঘদিন ধরে চলছে। মানুষ জানে তৃণমূল কীভাবে ক্ষমতায় এসেছে।" 


সব মিলিয়ে পুরভোটের আগে তৃণমূল বিধায়কের কড়া বার্তা, নীচুতলায় কতটা পৌঁছয় তা নিয়ে বাড়ছে জল্পনা।

 

 

সেরা শিরোনাম

CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget