এক্সপ্লোর

North 24 Paraganas: সংক্রমণ রুখতে কড়াকড়ি, করোনাবিধি না মানায় ৫০ জন আটক দেগঙ্গায়

North 24 Paraganas Update: মাস্ক পরার জন্য কড়া নির্দেশিকা জারি। দেগঙ্গা থানার পুলিশ সূত্রে জানা যায় রবিবার বিস্তীর্ণ এলাকায় ওমিক্রনের বিরুদ্ধে সচেতনতার অভিযান চালিয়ে পুলিশ প্রায় ৫০ জনকে আটক করে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: করোনা বিধি মানতে নয়া নির্দেশিকা জারি দেগঙ্গাতে। বিধি ভাঙায় ইতিমধ্যেই ৫০ জনকে আটক করা হয়েছে। 

উত্তর ২৪ পরগনার বারাসাত, পানিহাটি, বরানগরে যখন সম্পূর্ণ লকডাউন ঘোষণা হয়েছে সেই সময় জেলার বিস্তীর্ণ এলাকায় দেখা গেল অসতর্কতা ছবি। করোনা সংক্রমণের সঙ্গে ওমিক্রন ভাইরাসের আতঙ্ক যেভাবে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে পুলিশ প্রশাসন স্বাস্থ্য দফতরের কর্মীরা প্রতিমুহূর্তে তৎপর রয়েছে। এরপরেও মানুষের হুঁশ ফিরছে না। মাস্ক ছাড়া হাটে বাজারে অবাধ ঘোরাফেরা তারা করেই চলেছেন। এবারে মাস্কবিহীন মানুষদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বারাসাত পুলিশ জেলার অন্তর্গত দেগঙ্গা থানা। দেগঙ্গা এসডিপিও সৌম্যজিৎ বড়ুয়া ও আইসি অজয় কুমার সিংহ বিশাল পুলিশবাহিনী নিয়ে রবিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বেড়াচাঁপা হাড়োয়া রোড স্টেশন চত্বর, জীবনপুর বাজার সহ একাধিক এলাকায় বিধি না মানা মানুষদের ধরপাকড় শুরু করে। এমনকী ট্রাকচালক থেকে শুরু করে চারচাকার চালক, বাইক আরোহী সাইকেল আরোহী, ভ্যানচালক এমন ব্যক্তিদেরকে ট্রাক, সাইকেল. বাইক থেকে নামিয়ে আটক করা হয়। 

মাস্ক পরার জন্য কড়া নির্দেশিকা জারি করা হয়েছে সর্বত্র। দেগঙ্গা থানার পুলিশ সূত্রে জানা যায় রবিবার দিনভর বিস্তীর্ণ এলাকায় ওমিক্রনের বিরুদ্ধে সচেতনতার অভিযান চালিয়ে পুলিশ প্রায় ৫০ জনকে আটক করে। এরপর মানুষ সচেতন না হলে তাঁদের বিরুদ্ধে করোনা বিধি ভঙ্গে মামলা রজু করা হবে এমনই হুঁশিয়ারি দেন দেগঙ্গার এসডিপিও সৌম্যজিৎ বড়ুয়া ও আইসি অজয় কুমার সিংহ। দেগঙ্গা থানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বুদ্ধিজীবী থেকে শুরু করে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: Gangasagar Mela: কোয়ারেন্টাইন সেন্টার-স্যানিটাইজার টানেল, কোভিড বিধি মেনেই শেষ মুহূর্তের প্রস্তুতি নামখানা-কাকদ্বীপে

করোনা সংক্রমণ বাড়ছে হুড়মুড়িয়ে। কিন্তু এখনও বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে অসচেতনতার ছবি। যেমন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। মাস্ক না পরায় সেখানে আটক করা হল ৩২ জনকে। সেই থেকেই চাঞ্চল্য ছড়াল এলাকায়।

মাস্ক না পরার 'অপরাধে' ৩২ জনকে আটক করা হয় রায়গঞ্জ শহরে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একেই করোনা উদ্বেগের চরম বাড়বাড়ন্তে জেলা স্বাস্থ্য দফতর থেকে প্রশাসন, বারবার বিভিন্ন মাধ্যমে সচেতন করছে সাধারণ মানুষকে। তবুও অনেক মানুষই এখনও উদাসীন। মাস্ক ছাড়াই বাজার সহ জনবহুল এলাকায় চলাফেরা করছেন কিছু অসচেতন মানুষ। তাই বাধ্য হয়েই এবার কঠোর হতে হল পুলিশকে। মাস্ক না পরা অবস্থায় দেখলে এবং সামাজিক দূরত্ব বিধি না মেনে চলতে দেখলেই সোমবার সকালে রায়গঞ্জ শহরে ৩২ জনকে আটক করে রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতদের থানায় নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget