এক্সপ্লোর

North 24 Paraganas News: অভিযুক্তকে নিয়ে এসে ধারের টাকা নিয়ে বিবাদে হাবড়ার ব্যবসায়ীকে খুনের ঘটনার পুনর্নির্মাণ জেলা পুলিশের

North 24 Paraganas Crime News:ঘটনার দিন চিৎকার শুনে ছুটে গিয়েছিলেন দোকানের কর্মীরা। সিঁড়ি দিয়ে উঠতেই দেখেন, দোকানের মেঝেয় কাতরাচ্ছেন পার্থসারথি বিশ্বাস।



সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভরসন্ধ্যায় হাবড়ায় ব্যবসায়ীকে ছুরি মেরে খুনের ঘটনায় অভিযুক্তকে সোমবার রাতে ঘটনাস্থলে এনে পুনর্নির্মাণ করলো জেলা পুলিশ। তদন্তের স্বার্থেই এই পুনর্নির্মাণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশের এস ডিপিও রোহেদ শেখ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত সমীর সরকারকে গ্রেফতার করে হাবরা থানার পুলিশ। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে অভিযুক্ত। সোমবার ঘটনার পুনর্নির্মাণ করতে পুণরায় সেই ব্যবসায়ী পার্থসারথি দোকানে নিয়ে আসা হয় অভিযুক্তকে। 

প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার হাবড়া শ্রীপুর এলাকার ব্যবসায়ীকে সন্ধেবেলায় গলায় ছুরি দিয়ে আঘাত করে খুনের ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত সমীর সরকার । স্থানীয়রা তড়িঘড়ি হাবরা হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ব্যবসায়ী শ্রীপুর এলাকার পার্থসারথি বিশ্বাসের। বাদুড়িয়ার এক গুরু ভাইয়ের বাড়ি থেকে মূল অভিযুক্ত কে আটক করা হয়। স্থানীয়রা অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে।

উল্লেখ্য, ঘটনার দিন চিৎকার শুনে ছুটে গিয়েছিলেন দোকানের কর্মীরা। সিঁড়ি দিয়ে উঠতেই দেখেন, দোকানের মেঝেয় কাতরাচ্ছেন পার্থসারথি বিশ্বাস। উত্তর ২৪ পরগনার হাবড়া বাজারে আসবাবপত্রের ব্যবসায়ীকে খুনের অভিযোগ ওঠে স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে। মৃত বছর ৪২-এর পার্থসারথী বিশ্বাস। 

ঠিক কী ঘটেছিল ওইদিন সন্ধ্যায়? মৃত ব্যবসায়ীর দোকানের এক কর্মীর দাবি, সেদিন  সন্ধে ৬টা নাগাদ, দোকান থেকে চিৎকার শুনতে পান তিনি। ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন পার্থসারথী। পরিস্থিতি বেগতিক দেখে, স্কুটার ফেলে চম্পট দেন অভিযুক্ত ব্যবসায়ী সমীর সরকার। 
গুরুতর জখম অবস্থায় পার্থসারথী বিশ্বাসকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

কিন্তু কী কারণে ভরসন্ধেয় স্বর্ণব্যবসায়ীর হাতে খুন হতে হল আসবাবপত্রের ব্যবসায়ীকে?পুলিশ সূত্রে খবর, পার্থসারথী বিশ্বাসের কাছ থেকে ১৮ লক্ষ টাকা ধার নেন অভিযুক্ত সমীর সরকার। টাকা মেটানো নিয়ে টানাপোড়েন চলছিলই। এরইমধ্যে কিছুদিন আগে ব্যাঙ্কে ৬০ লক্ষ টাকা ঋণ নেন সমীর। অভিযোগ, তা জানতে পেরে চাপ দিয়ে ২৮ লক্ষ টাকার চেকে সই করিয়ে নেন পার্থসারথী। এরপরই বচসা চরমে ওঠে। পুলিশ সূত্রে খবর, ১৮ লক্ষ টাকাকে কেন্দ্র করেই বচসা থেকে খুন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget