এক্সপ্লোর

Arms Recovered: নারায়ণপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১, উদ্ধার ৬ রাউন্ড গুলি

North 24 Paraganas News: এরপরে তল্লাশি চালিয়ে ওই দুস্কৃতীর থেকে দুটি ৭ এমএম  পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তারপরেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। সূত্রে খবর, ধৃত দুস্কৃতীর নাম মহম্মদ শাবাজ।

জয়ন্ত পাল, উত্তর ২৪ পরগনা: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার (arms recovered) করা হল। এবার উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) নারায়ণপুর থেকে। সেই সঙ্গে পুলিশের জালে দুই দুষ্কৃতীও।

নারায়ণপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুষ্কৃতী

নারায়ণপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুষ্কৃতী। বাজেয়াপ্ত করা হয়েছে ৬ রাউন্ড গুলি। 

পুলিশ সূত্র মারফত খবর মিলেছে, গতকাল অর্থাৎ বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ ও নারায়ণপুর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। তাতে নারায়ণপুর থানা এলাকার বাবলাতলা বাস স্ট্যান্ড থেকে এক দুষ্কৃতীকে আটক করা হয়।

এরপরে তল্লাশি চালিয়ে ওই দুস্কৃতীর থেকে দুটি ৭ এমএম  পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তারপরেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত দুস্কৃতীর নাম মহম্মদ শাবাজ। ধৃতকে আজকে ব্যারাকপুর আদালতে তোলার কথা। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে খবর।

পুলিশ সূত্রে আরও খবর, ধৃত দুষ্কৃতী মেটিয়াবুরুজ এলাকার বাসিন্দা। সে বিহার থেকে আগ্নেয়াস্ত্র কিনে এখানে কোথাও বেচার উদ্দেশ্য নিয়ে এসেছিল বলে জানা গেছে। ধৃতকে হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করবে কাকে সে আগ্নেয়াস্ত্র বেচতে এসেছিল। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে, তা জানারও চেষ্টা চলবে। পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে ধৃত দুস্কৃতী বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত।

আরও পড়ুন: South Dinajpur: তৃণমূল নেতাও না কি 'ভুয়ো', দক্ষিণ দিনাজপুরে চাঞ্চল্যকর অভিযোগ

এর আগে বগটুই কাণ্ডের পর উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) বনগাঁয় বেআইনি অস্ত্র উদ্ধার এবং দুষ্কৃতীদের ধরপাকড় করতে পুলিশ সুপারকে চিঠি দিয়েছিলেন তৃণমূল (TMC) জেলা সভাপতি তথা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। চিঠিতে তিনি জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্দেশ দিয়েছেন যে, রাজ্যের সর্বত্র বে-আইনি অস্ত্র উদ্ধার করতে হবে৷ ব্যবস্থা নিতে হবে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে যাতে মান্যতা দেওয়া হয়, সে কারণেই পুলিশ সুপারকে চিঠি দিয়েছিলেন তিনি।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget