এক্সপ্লোর

Bhatpara Shootout: সিসিটিভি ফুটেজেই ক্লু, জগদ্দলে শ্যুটআউট আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার অভিযুক্ত

Bhatpara: ভরসন্ধেয় ভাটপাড়ায় ফের শ্যুটআউট! জনবহুল এলাকায় পরপর দু’রাউন্ড গুলি চালাল দুষ্কৃতীরা। বুক ছুঁয়ে গুলি বেরিয়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এক ব্যক্তি।

সমীরণ পাল, ভাটপাড়া (উত্তর ২৪ পরগনা): ভরসন্ধেয় জগদ্দলে শ্যুটআউট (Shootout)। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধেয় ১৭ নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকায় ২ রাউন্ড গুলি চলে। সিসি ক্যামেরার (CCTV Footage) ফুটেজে ধরা পড়েছে গুলি চলার ছবি। গুলিতে জখম হন এক মহিলা-সহ ২। তাঁদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে (Bhatpara State General Hospital) নিয়ে যাওয়া হয়। কী কারণে গুলি, খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ।

দু’রাউন্ড গুলি: ভরসন্ধেয় ভাটপাড়ায় ফের শ্যুটআউট! জনবহুল এলাকায় পরপর দু’রাউন্ড গুলি চালাল দুষ্কৃতীরা। বুক ছুঁয়ে গুলি বেরিয়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এক ব্যক্তি। অন্যদিকে অপর গুলিটি লাগল স্থানীয় এক মহিলার পায়ে!

গুলি চালানোর ঘটনা ধরা পড়েছে এলাকায় লাগানো ক্লোজ সার্কিট ক্যামেরায়। সেখানে দেখা যাচ্ছে, সাদা রঙের টি শার্ট পরা দুষ্কৃতী প্রথমে লুকিয়ে রয়েছে। এরপরই সাদা জামা পরা এক ব্যক্তির দিকে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে তেড়ে যাচ্ছে এই দুষ্কৃতী।

এলাকায় আতঙ্ক: ওই ব্যক্তি পাল্টা ধাওয়া করায় প্রথমে কিছুটা পিছিয়ে আসে দুষ্কৃতী। কিন্তু পরক্ষণেই ফের আগ্নেয়াস্ত্র নিয়ে তাড়া করে। এবং শেষে পরপর দু’রাউন্ড গুলি চালায়। এই ঘটনার পরই ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, সেই ব্যক্তির নাম জব্বর আনসারি। 

কিন্তু কী কারণে গুলি চালানো হল? দু’জনকেই প্রাথমিক চিকিত্‍সার জন্য নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। গত এক মাসে কখনও ব্যবসায়ীকে গুলি করে খুন!
কখনও বিস্ফোরণ, কখনও বোমা উদ্ধার, বারবার উত্তপ্ত হয়েছে ভাটপাড়া-জগদ্দল এলাকা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। 

আরও পড়ুন: Mamata Banerjee Cabinet : মমতার মন্ত্রিসভায় আসতে পারেন ৭ নতুন মুখ, বাদ পড়তে পারেন ৪ জন

সেরা শিরোনাম

BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
Accident News: মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ
মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ
North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget