এক্সপ্লোর

North 24 Pargana: কাজ শুরুর পরেই ফাটল! কালভার্ট তৈরিতে কাটমানির অভিযোগ

Deganga News: সবেমাত্র কাজ হচ্ছে, তার মধ্যেই কালভার্টের গায়ে বড়সড় ফাটল দেখা গিয়েছে। কালভার্টের একাধিক জায়গায় চিড় ধরেছে। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের বেলেখালি গ্রাম।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সবে কাজ হচ্ছে, তার মধ্যেই ফাটল দেখা গেল উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) দেগঙ্গায় নির্মীয়মান কালভার্টে। আর সেই ঘটনা ঘিরে উঠল কাটমানি নেওয়ার অভিযোগ। যার জেরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজাও। স্থানীয় তৃণমূল বিধায়ক ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। সব অভিযোগই অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক। 

কী অভিযোগ:
সবেমাত্র কাজ হচ্ছে, তার মধ্যেই কালভার্টের গায়ে বড়সড় ফাটল দেখা গিয়েছে। কালভার্টের একাধিক জায়গায় চিড় ধরেছে। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার (Deganga) চাকলা গ্রাম পঞ্চায়েতের বেলেখালি গ্রামের। সেখানেই বাইকের বিলের উপর তৈরি হচ্ছে কালভার্ট। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি টাকা নয়ছয় হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে কালভার্টের। দুর্নীতিতে নাম জড়িয়েছে খোদ তৃণমূল বিধায়কের। চাকলা, দেগঙ্গার বাসিন্দা নুরুজ্জামান মণ্ডল বলেন, '৪২ লক্ষ টাকা এমএলএ স্যাংশন করেছিল। কাজ হয়নি। এখনই বসে গিয়েছে। সাপোর্ট দেওয়ার জন্য প্লাস্টার করে দিয়েছে। প্রায় ২০-২৫ লক্ষ টাকা দুর্নীতি করে নিয়েছে এমএলএ সাহেব। এর সঙ্গে এমএলএ-র ফুল লিঙ্ক আছে।' একই অভিযোগ করেছেন আর এক বাসিন্দা অর্জুন রায়। তিনি বলেন, 'দুর্নীতি তো অবশ্যই হয়েছে। ৪২ লাখ টাকায় এরকম ব্রিজ হবে? প্রথম থেকেই বসেছিল। বারবার অভিযোগ করেছি। বলেছে পরে ঠিক করে দেবে।'  

কালভার্টের খুঁটিনাটি:
৭ মাস আগে শিলান্যাস হয়েছে, মাত্র ২ মাস আগে তৃণমূল পরিচালিত উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের তত্ত্বাবধানে শুরু হয়েছে কালভার্ট তৈরির কাজ। গোটা কাজ করচে খরচ ধরা হয়েছে ৪২ লক্ষ টাকা। শুরুতেই হোঁচট, কালভার্টের গায়ে দেখা গিয়েছে বিপজ্জনক ফাটল।  

আক্রমণ শানিয়েছে বিজেপি:
কালভার্ট তৈরির সময়েই এমন ঘটনায় তীব্র সমালোচনা করেছে বিজেপি (BJP)। গোটা ঘটনায় কাটমনির প্রসঙ্গ তুলে এনেছে বিরোধী দল। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক  তরুণকান্তি ঘোষ বলেন, 'এমএলএ থেকে শুরু করে প্রত্যেকে সরকারি টাকা তছরুপ করেছে। ব্রিজটায় কোনও কলম পিলার নেই। ইটের ওপর গেঁথে তুলেছে। সরু সরু রড দিয়ে। কাটমানির রাজত্ব চলছে।'

দেগঙ্গার তৃণমূল (TMC) বিধায়ক রহিমা মণ্ডল বলেন, 'অলরেডি ইঞ্জিনিয়ারকে রিপোর্ট করেছি। বলেছি স্পটে যান। ইন্সপেকশন করুন।' অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ।

আরও পড়ুন: ব্যানারে রয়েছে নাম, কিন্তু মঞ্চের নেই জেলা সভাপতি, কেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget