এক্সপ্লোর

North 24 Pargana: স্কুলের মাঠে আসর, হাজতে হুঁশ ফিরল মদ্যপ শিক্ষকের

North 24 Pargana Update: শিক্ষকের সঙ্গে গ্রেফতার হয়েছেন তাঁর দুজন বন্ধুও। এমন ঘটনা ঘিরে শোরগোল উত্তর ২৪ পরগনার বাগদায়।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: স্কুলের মাঠে বসে প্রকাশ্যে চলছিল মদের আসর। বাধা দিতে গেলে পাল্টা পুলিশকর্মীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ। যাদের বিরুদ্ধে অভিযোগ তাঁদের মধ্যে একজন আবার স্থানীয় একটি প্রাথমিক স্কুলের শিক্ষক। শিক্ষকের সঙ্গে গ্রেফতার হয়েছেন তাঁর দুজন বন্ধুও। এমন ঘটনা ঘিরে শোরগোল উত্তর ২৪ পরগনার (North 24 pargana) বাগদায়। আজ ধৃত তিনজনই অবশ্য আদালত থেকে জামিন পেয়েছেন। গোটা ঘটনায় সরগরম উত্তর ২৪ পরগনার বাগদা। 

কী ঘটেছিল:
রবিবার সন্ধেয় বাগদার একটি স্কুলের মাঠে বসে মদ্যপান করছিলেন ৩ জন। অভিযোগ, টহলরত পুলিশ কর্মীরা তাঁদের চ্যালেঞ্জ করলে, পাল্টা তর্ক জুড়ে দেন সরকারি স্কুলের ওই শিক্ষক প্রীতম মণ্ডল। পুলিশ সূত্রে দাবি, এরপর প্রকাশ্যে মদ খাওয়া ও অভব্য আচরণের জন্য ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। পাশাপাশি তাঁর ২ বন্ধুকেও গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, তখন অবশ্য হুঁশ ছিল না ওই শিক্ষকের।

হাজতে হুঁশ:
হাজতে যাওয়ার পর হুঁশ ফেরে শিক্ষকের! ভুল স্বীকার করে নেন তিনি। বনগাঁ (Bongaon) মহকুমা আদালত থেকে ৩ জন জামিন পান। বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী প্রসেনজিত্‍ বিশ্বাস বলেন, 'শিক্ষক এবং বাকি দুজন জামিন পেয়েছেন। পুলিশ যা করার করেছে।'

মদ্যপানের অভ্যাসের বিরোধিতা করে একাধির জায়গায় সচেতনতা প্রচার চলে। সেখানে একজন স্কুল শিক্ষক কীভাবে এমন আচরণ করলেন তা নিয়ে হতবাক এলাকায় বাসিন্দারা। বেশ কয়েকজন ক্ষোভও প্রকাশ করেছেন। এছাড়া খোলা মাঠে এমন ভাবে মদ্যপানের আসর রোখার জন্য পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। খোলা মাঠে এভাবে মদ্যপানের আসর বসলে তা এলাকার নিরাপত্তার জন্যও অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন স্থানীয়রা।স্কুলের মাঠে কেন নজরদারি থাকবে না সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। প্রকাশ্যে মদ্যপানের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget