এক্সপ্লোর

North 24 Pargana News: খুনের পর বাড়ি গিয়ে পরিবারকে সান্ত্বনাও দিয়েছিলেন অভিযুক্ত, জমি ব্যবসায়ী খুনে গ্রেফতার ২

দত্তপুকুরে জমি ব্যবসায়ী খুনে নতুন মোড়। এই ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। না জানিয়ে জমি বিক্রির সন্দেহেই কি খুন করা হয় জমি ব্যবসায়ীকে?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: খুনের পর এলাকা ছেড়ে পালাননি। শুধু তাই নয়, খুন হওয়া জমি ব্যবসায়ীর বাড়িতে গিয়ে পরিবারকে সান্ত্বনাও দিয়েছিলেন তাঁর সহযোগী। দত্তপুকুর (Duttapukur Murder) খুনকাণ্ডে সেই সহযোগী-সহ আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। 

দত্তপুকুরে (Duttapukur) জমি ব্যবসায়ী খুনে নতুন মোড়। এই ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। না জানিয়ে জমি বিক্রির সন্দেহেই কি খুন করা হয় জমি ব্যবসায়ীকে? প্রাথমিক তদন্তের পর এমনটাই অনুমান পুলিশের। সোমবার ভরসন্ধেয় দত্তপুকুরের (Duttapukur) খেজুরতলায়, জমি ব্যবসায়ী মন্মথ মণ্ডলকে গুলি চালিয়ে খুন করা হয়। 

এই ঘটনায় প্রথমে মানিক ব্যাপারী নামে একজনকে গ্রেফতার করা হয়। এর পর চণ্ডী ঘোষ ও আকাশ নায়েক নামে আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় দু’টি বন্দুক ও কার্তুজ। পুলিশ সূত্রে দাবি, তদন্তে জানা গেছে, নিহত জমি ব্যবসায়ী মন্মথ মণ্ডলের ব্যবসায়িক সহযোগী হলেন চণ্ডী ঘোষ। 

২২ বিঘা জমি মন্মথ মণ্ডল তাঁকে না জানিয়ে বিক্রি করে দিচ্ছে, এই সন্দেহে তাঁকে খুন করার চক্রান্ত করেন চণ্ডী।বারাসাত পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়ের কথায়, পুলিশ সূত্রে খবর, খুনের পর এলাকা ছেড়ে পালাননি চণ্ডী। এমনকী নিহত মন্মথর বাড়িতে গিয়ে, তাঁর পরিবারকে সান্ত্বনাও দিয়ে আসেন তিনি। 

ভরসন্ধেয় দত্তপুকুরের খেজুরতলায় জমি ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। এফআইআরে নাম থাকা এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম মানিক ব্যাপারী। অন্যদিকে, নিহত মন্মথ মণ্ডলকে দলের নেতা বলে দাবি করেছে বিজেপি। তাদের দাবি, খুনের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। অভিযোগ অস্বীকার শাসকদলের। যদিও ব্যবসায়িক শত্রুতাকেই খুনের কারণ বলে মনে করে মৃতের পরিবার। 

পরিবারের দাবি, এদিন সন্ধেয় ফোন পেয়ে বেরিয়ে যান বছর ষাটের জমি ব্যবসায়ী মন্মথ মণ্ডল। এর কিছুক্ষণ পর বাড়ি থেকে কিছুটা দূরে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। মাথায় ও কানের নীচে ঘাড়ে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। 

 নিহতকে দলীয় কর্মী বলে দাবি করে, খুনের নেপথ্যে তৃণমূলের হাত থাকার অভিযোগ করে বিজেপি। যদিও তা অস্বীকার করেছে তৃণমূল। খুনের সঙ্গে রাজনীতির যোগ নেই বলে দাবি করেছে নিহতের পরিবারও। দত্তপুকুরে জমি ব্যবসায়ীকে গুলি করে খুন। কিন্তু, খুনের কারণ কী? ব্যবসায়িক রেষারেষি? পুরনো শত্রুতা? না রাজনৈতিক বিবাদ? তা নিয়ে দ্বন্দ্ব ছিলই। স্থানীয় সূত্রে খবর মিলেছিল, নিহত ব্যবসায়ী এক সময় বিজেপি করতেন। তাঁর মৃত্যুর পর বাড়িতে যান জেলা বিজেপির নেতারা। পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। খুনের ঘটনা ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget