এক্সপ্লোর

Electrocution Death : আগরপাড়ায় বাড়ির দরজায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল প্রৌঢ়ের

বাড়ির কোলাবসিবল গেট খুলতে গিয়ে তড়িদাহত হন তিনি, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা

সমীরণ পাল, আগরপাড়া : আগরপাড়ায় বাড়ির দরজায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল প্রৌঢ়ের। পানিহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের আগরপাড়ার তারাপুকুর পশ্চিম পল্লি এলাকার বাসিন্দা দীপক নাথ চৌধুরী। পরিবার সূত্রে খবর, গতকাল একাই বাড়িতে ছিলেন বছর পঁয়ষট্টির প্রৌঢ়। মেয়ে পড়তে গিয়েছিল।
সন্ধে সাড়ে ৭টা নাগাদ বাড়ির কোলাবসিবল গেট খুলতে গিয়ে তড়িদাহত হন প্রৌঢ়। বলরাম সেবা মন্দির স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এলাকায় এখনও জল জমে রয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। 

অন্যদিকে মালদার মোথাবাড়িতে তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে মাঠে কাজ করতে যাচ্ছিলেন শরাফতটোলা এলাকার বাসিন্দা সিদ্দিকি শেখ। রাস্তায় জমা জলে তড়িদাহত হয়ে মৃত্যু হয় বছর ষাটের প্রৌঢ়ের। 

স্থানীয়দের অভিযোগ, গতকাল বিদ্যুৎ দফতরের কর্মীরা কাজ করে যাওয়ার পরেও রাস্তায় পড়েছিল ১১ হাজার ভোল্টের হাইটেনশন তার। বিষয়টি বিদ্যুৎ দফতরে জানানো হলেও তা সরানো হয়নি, গ্রামবাসীদের সতর্কও করা হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে মোথাবাড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিদ্যুৎ দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

এদিকে, উত্তর ২৪ পরগনাতেও আজ জোড়া বিদ্য়ুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে। আগরপাড়ায় বাড়ির দরজায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল প্রৌঢ়ের। মারা গেলেন পানিহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের আগরপাড়ার তারাপুকুর পশ্চিম পল্লি এলাকার বাসিন্দা দীপক নাথ চৌধুরী। 

পরিবার সূত্রে খবর, গতকাল একাই বাড়িতে ছিলেন বছর পঁয়ষট্টির প্রৌঢ়। মেয়ে পড়তে গিয়েছিল। সন্ধে সাড়ে ৭টা নাগাদ বাড়ির কোলাপসিবল গেট খুলতে গিয়ে তড়িদাহত হন প্রৌঢ়। বলরাম সেবা মন্দির স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এলাকায় এখনও জল জমে রয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget