এক্সপ্লোর

Haroa: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক

Haroa News: তাঁদের লক্ষ্য করে পরপর ৫টা বোমা ছোড়া হয় বলে অভিযোগ করেছেন আক্রান্তরা। আহত ওই ৫ বিজেপি কর্মী-সমর্থক ভর্তি রয়েছেন হাড়োয়া গ্রামীণ হাসপাতালে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া। আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক। গতকাল রাতে পরপর বোমা পড়ে শালিপুর পঞ্চায়েতের তালবেড়িয়া এলাকায়। অভিযোগ, এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই বিজেপি কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়। তাঁদের লক্ষ্য করে পরপর ৫টা বোমা ছোড়া হয় বলে অভিযোগ করেছেন আক্রান্তরা। আহত ওই ৫ বিজেপি কর্মী-সমর্থক ভর্তি রয়েছেন হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। ঘটনাস্থল থেকে তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বোমাবাজির ঘটনায় হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। হামলার পিছনে ISF-এর দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির। হামলার সঙ্গে দলীয় যোগ অস্বীকার করেছে ISF নেতৃত্ব।

গত মাসে বিজেপি-ISF সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল ভাঙড় এলাকা। মাধবপুর থানার সামনে হওয়া গন্ডগোল রুখতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন এক পুলিশ অফিসার সহ ৪ পুলিশকর্মীও। পথচলতি মানুষজনকেও মারধরের অভিযোগ উঠেছিল সেই ঘটনায়। বিজেপির অভিযোগ ছিল সেদিন যে ঝিঝিরআইটে বিজেপি কর্মী নাজমুল মোল্লার উপর হামলা চালায় ISF। সংখ্যালঘু হয়েও বিজেপির কর্মসূচিতে যোগ দেওয়ায় তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া বলে অভিযোগ। আক্রান্ত বিজেপি কর্মী নাজমুলের প্রাথমিক চিকিৎসার পর মাধবপুর থানায় অভিযোগ জানাতে এসেছিল বিজেপি নেতৃত্ব। অভিযোগ, সেখানেই ফের বিজেপি কর্মীদের উপর হামলা চালায় ISF।

কিছুদিন আগেই কোচবিহারের দিনহাটায় আক্রান্ত হয়েছিলেন বিজেপির বুথ সভাপতি বাপিচন্দ্র দাস। বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল যে কংগ্রেসের মিছিল থেকে হামলা চালানো হয়েছে। তবে পুরোটা উড়িয়ে দিয়েছে কংগ্রেস। পাল্টা কংগ্রেসের দাবি, হামলার পিছনে রয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আহত বিজেপি নেতা ভর্তি রয়েছেন দিনহাটা মহকুমা হাসপাতালে। এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি থানায়।

গত মাসে যাদবপুর থানা এলাকায় বচসায় জড়িয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপি যুব মোর্চার দুই নেতা। গভীর রাতে রক্তারক্তি কাণ্ড ঘটেছিল। মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তাঁরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। যাদবপুরের মণ্ডল ১ এর বিজেপি যুব মোর্চার আক্রান্ত সভাপতি সৌম্যদীপ সাহা বলেন, 'দুজন যুবক-যুবতী অশ্লীল কার্যকলাপ করছিল। সেগুলোর প্রতিবাদে যখন আমি এগিয়ে আসি। তখন ওরা আমার ওপরে চড়াও হয়। একটা ইট দিয়ে আমাকে মারে। যখন আমি জিজ্ঞেস করি, তখন ওরা বলে তৃণমূল করে কিন্তু পাড়ার মধ্যে করে না। পাড়ার কোনও তৃণমূল বাইরের গুন্ডাবাহিনী ভাড়া করে আমাদেরকে মারার জন্য পরিকল্পনা করেছিল।'

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
North 24 Parganas News: শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
BJP News: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
Advertisement

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget