এক্সপ্লোর

North 24 Parganas: পুরবোর্ড গঠনের পরেই বনগাঁয় প্রকাশ্যে তৃণমূলের দুই নেতার সংঘাত

উপ পুরপ্রধানের অভিযোগ, হামলার নেপথ্যে পুরপ্রধান গোপাল শেঠের অনুগামীরা।পুরপ্রধানের পাল্টা দাবি, কংগ্রেসের পরাজিত প্রার্থীকে নিয়ে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হবে।

সমীরণ পাল, বনগাঁ: পুরবোর্ড গঠনের পরেই বনগাঁয় (Bongaon) প্রকাশ্যে তৃণমূলের দুই নেতার সংঘাত। পরাজিত কংগ্রেস প্রার্থীকে (Congress Candidate) নিয়ে দলেরই পুরপ্রধানের বিরুদ্ধে থানায় বিক্ষোভ দেখালেন তৃণমূলের (TMC) উপ পুরপ্রধান।

গতকাল বনগাঁর ৩ নম্বর ওয়ার্ডে কয়েকটি ক্লাবের মধ্যে দফায় দফায় গন্ডগোল হয়। অভিযোগ, বাড়িতে ঢুকে হুমকি দেওয়ার পাশাপাশি, মহিলাদের মারধর করা হয়। এরপরই পরাজিত কংগ্রেস প্রার্থী ও আত্মীয় মলয় আঢ্যকে নিয়ে থানায় যান উপ পুরপ্রধান জ্যোত্স্না আঢ্য। সেখানে দু’ পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয়। এরপর থানার বাইরে শুরু হয় বিক্ষোভ। যা একসময় পৌঁছে যায় থানার ভিতরেও। উপ পুরপ্রধানের অভিযোগ, হামলার নেপথ্যে পুরপ্রধান গোপাল শেঠের অনুগামীরা। পুরপ্রধানের পাল্টা দাবি, কংগ্রেসের পরাজিত প্রার্থীকে নিয়ে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হবে।

পুরভোট মিটলেও অশান্তি থামার বালাই নেই উত্তর চব্বিশ পরগনার বনগাঁয়। সদ্য বনগাঁয় তৃণমূলের বোর্ড গঠন হয়েছে। তারপরেও একের পর এক গন্ডগোল। তুলকালামকাণ্ড থানাতেও। বনগাঁ থানার মধ্যে হাতাহাতিতে জড়াল দু’পক্ষ। বিক্ষোভ দেখালেন বনগাঁর ভাইস চেয়ারম্যান শাসক নেত্রী জ্যোৎস্না আঢ্য। থানা চত্বরে উঠল স্লোগান।

জ্যোৎস্না আঢ্য বলেন, “নিজেদের নিজেদের মধ্যে গন্ডগোল। গোপালদা কিন্তু দায়ী থাকে যেহেতু ওই ওয়ার্ড থেকে জিতেছে।‘’ ৩ নম্বর ওয়ার্ডের পরাজিত কংগ্রেস প্রার্থী মলয় আঢ্যর কথায়, “আমার সমর্থনে যারা ছিল তাদের উপর অত্যাচার করছে। গোপালদার নাম নিয়ে বলছে তোদের দেখে নেব, বাড়িছাড়া করব।‘’ বনগাঁর প্রাক্তন চেয়ারম্যন শঙ্কর আঢ্যকে এবার প্রার্থী করেনি তৃণমূল। তাঁর মেয়ে ও ভাই, তৃণমূলের টিকিট না পেয়ে কংগ্রেসের হয়ে ভোটে লড়েন। গন্ডগোলের জন্য নাম না করে দলের চেয়ারম্যানকে বিঁধেছেন তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। এবিষয়ে তিনি বলেন, “আমি জানি না তাঁর ইন্ধনে হচ্ছে কি না। কিন্তু বারবার তিন নম্বর ওয়ার্ডে গন্ডগোল হচ্ছে। বারবার এই ওয়ার্ড নিয়ে গন্ডগোল হলে দায়িত্ব জনপ্রতিনিধির। নিরপেক্ষ বিচার হোক।‘’  গোপাল শেঠের কথায়, “সেখানে কংগ্রেস ও ভাইস চেয়ারম্যান গিয়েছেন, যেটা আমাদের কাছে অবাঞ্চিত মনে হয়েছে সেটা দলকে জানিয়েছি। আমার সঙ্গে কথা বলা উচিত ছিল।‘’

তৃণমূলের দ্বন্দ্বেই অশান্তি বলে পাল্টা খোঁচা বিজেপির। বনগাঁ পুরসভার ৭ নম্বর ওয়ার্ড বিজেপি কাউন্সিলর দেবদাস মণ্ডল বলেন, ‘একটা আছে কংগ্রেসের সঙ্গে। আরেকটা তৃণমূল। আমার কাছে খবর আছে পুলিশ ধাক্কা খেয়েছে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতাদের গোষ্ঠীদ্বন্দ্ব। বনগাঁর মানুষ আতঙ্কে আছেন।‘’ শুক্রবার গভীর রাত পর্যন্ত গন্ডগোল চলে বনগাঁ থানায়। শেষপর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সেরা শিরোনাম

CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget