এক্সপ্লোর

North 24 Parganas : মেলেনি ভোটে লড়ার টিকিট, গারুলিয়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ

TMC- BJP : ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দেন শাসকদলের এক বিদায়ী কাউন্সিলর ও এক তৃণমূল নেতা

সমীরণ পাল, গারুলিয়া (উত্তর ২৪ পরগনা) : পুরভোটের (Municipal Election) প্রার্থী (Election Candidate) হতে না পেরে এবার গারুলিয়ায় তৃণমূলে (TMC) ভাঙন। দলবল নিয়ে বিজেপিতে (BJP) যোগ দিলেন বিদায়ী কাউন্সিলর ও এক তৃণমূল নেতা। টিকিট না পেয়েই বিজেপিতে যোগদান, জানিয়েছেন তৃণমূলত্যাগী দুই নেতা-নেত্রী। তৃণমূল সম্মান না দেওয়ায় দলত্যাগ, দাবি বিজেপির। মন্তব্যে নারাজ শাসকদল। 

এমনিতেই বিক্ষোভ, অবরোধ থেকে কার্যত ধর্মঘট, পুরভোটে তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে উত্তর ২৪ পরগনা (North 24 parganas) জেলাজুড়ে ছড়িয়ে পড়েছে বিদ্রোহের আগুন। ভোটে লড়ার টিকিট না পেয়ে পুরুলিয়া, বীরভূমের পর এবার উত্তর ২৪ পরগনাতেও ভাঙন ধরল শাসক শিবিরে। দলবল নিয়ে বিজেপিতে যোগ দিলেন গারুলিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর দীপা সিংহ ও স্থানীয় তৃণমূল নেতা রঞ্জিত রায়। শনিবার ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহয়ের (Arjun Singh) উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দেন তাঁরা। 

টিকিট না পেয়েই বিজেপিতে যোগদান, জানিয়েছেন তৃণমূলত্যাগীরা। গারুলিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর দীপা সিংহ বলেছেন, 'আমি দুবারের কাউন্সিলর। আমি টিকিট পাইনি তাই বিজেপিতে যোগ দিলাম।' ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেছেন, 'সব জায়গায় বিক্ষোভ, কাজ করতে অসুবিধা হচ্ছিল ওনার তাই যোগ দিলেন।' যদিও দলত্যাগ প্রসঙ্গে মন্তব্য করতে চাননি গারুলিয়া শহর তৃণমূলের সভাপতি। 

এদিকে, উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) অশোকনগর (AshokNagar) কল্যাণগড় পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী, প্রাক্তন মুখ্য প্রশাসক উৎপল তালুকদারের মেয়ে জুঁই তালুকদারের বিরুদ্ধে পড়ল পোস্টার। ২৩ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের নামে দেওয়া পোস্টারে, এই ওয়ার্ডে তৃণমূলকে ভোট না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মিঠু ভট্টাচার্যর বাড়ির পাঁচিলে দেওয়া পোস্টার ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক। আবার প্রার্থী হয়েও বিক্ষোভে সামিল এক তৃণমূল নেত্রী। ২০ নম্বর ওয়ার্ডের ৪ বারের কাউন্সিলর বুলুরানি দাসকে এবার ২১ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে তৃণমূল। এর প্রতিবাদে রবিবার সকালে পার্টি অফিসের সামনে অনুগামীদের নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল প্রার্থী। সব মিলিয়ে শাসকের অভ্যন্তরীণ দ্বন্দ্বেই তপ্ত রাজ্য রাজনীতি।

আরও পড়ুন- ভোট এলেই শুধু আসেন, হয়নি কোনও উন্নয়ন, অভিযোগ তুলে তৃণমূল প্রার্থীকে ঘিরে ক্ষোভ বারাসাতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget