এক্সপ্লোর

North 24 Parganas: পুলিশকর্মীদের সবসময় থাকতে হবে ফিট, বসিরহাট থানা চত্বরে তৈরি হল মাল্টিজিম

পুলিশকর্মীদের ফিটনেসের জন্য প্রায় কুড়ি লক্ষ টাকা খরচ করে সেখানে তৈরি হল মাল্টিজিম।

আব্দুল ওয়াহাব, বসিরহাট: দুষ্কৃতী ধরতে গেলে দরকার ফিট শরীর। তার জন্য নজর দিতে হবে শরীরের গঠনের দিকে। এমনই ভাবনা ফলপ্রসু করতে থানা চত্বরে তৈরি হল পুলিশ হেলথ ক্লাব। অভিনব এমন চিন্তা দেখা গেল বসিরহাট থানায়  (Basirhat)।

শরীরের গঠন নিয়ে বহুবার কটাক্ষের শিকার হতে হয় পুলিশকে (Police)। সোশ্যাল মিডিয়ায় তুলনায় স্থূলকায় শরীরের পুলিশের ছবি দিয়ে নানারকম ট্রোল করতে ছাড়েন না নেট নাগরিকরা। এবার পুলিশের শারীরিক গঠন সঠিক রাখার জন্যই বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল বসিরহাট থানায়। পুলিশকর্মীদের ফিটনেসের জন্য প্রায় কুড়ি লক্ষ টাকা খরচ করে সেখানে তৈরি হল মাল্টিজিম। সূত্রের খবর, ফিতে কেটে পুলিশ হেলথ ক্লাবের ঝাঁ চকচকে মাল্টিজিমের  উদ্বোধন করেন ডিআইজি বারাসাত প্রসূন বন্দ্যোপাধ্যায়। মাল্টিজিমের উদ্বোধনের সময় সেখানে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার সুপার জবি থমাস কে-সহ অন্যান্য পুলিশ অফিসারেরা। 

আরও পড়ুন - North 24 Pargana: আফগানিস্তান থেকে ফিরলেন গোপালনগরের রামশঙ্করপুরের জয়ন্ত বিশ্বাস

জানা যাচ্ছে, মোট এগারোটি থানার মধ্যে বসিরহাটে প্রথম এইরকম মাল্টিজিম তৈরি করা হল। অত্যাধুনিক এই মাল্টিজিমে ট্রেড মিল থেকে সাইক্লিং, ক্রস ট্রেনার, ডাম্বেল-সহ একাধিক যন্ত্রাংশ আনা হয়েছে ইতিমধ্যেই। আরও কিছু অত্যাধুনিক যন্ত্রাংশ পরবর্তীকালে যোগ করা হবে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, একজন প্রশিক্ষককেও নিয়োগ করা হয়েছে। যাতে পুলিশকর্মীরা প্রশিক্ষকের তত্তাবধানে শরীরচর্চা করতে পারেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অন্যান্য থানার পুলিশকর্মীরাও যাতে সময় পেলে এখানে এসে নিজেদের ফিটনেসের জন্য প্রশিক্ষণ নিতে পারেন, তার ব্যবস্থাও রাখা হয়েছে।

আরও পড়ুন - North 24 Paragana : জ্যোতিপ্রিয়ের খাসতালুকে তৃণমূলে কোন্দল, হাবড়া পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে পড়ল পোস্টার

বসিরহাট থানা চত্বরের মাল্টিজিম উদ্বোধন করে ডিআইজি বারাসাত প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, 'পুলিশের স্বাস্থ্য সবসময় ঠিক রাখা উচিত। ফিট থাকতে গেলে, স্বাস্থ্য ভালো রাখতে গেলে শরীরচর্চা করা দরকার। আর সেদিকে লক্ষ্য দিয়েই বসিরহাট থানায় জিমের ব্যবস্থা করা হল। বসিরহাটের এই পুলিশ হেলথ ক্লাব অন্যদেরও এমন পদক্ষেপ নেওয়ার প্রেরণা দেবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget