এক্সপ্লোর

Duttapukur News: কোথায় রয়েছে মাথা ? দত্তপুকুর কাণ্ডে পুলিশি জেরায় মুখ খুলল অভিযুক্ত..

Duttapukur Murder Case : ঘটনার পর থেকে পলাতক তাঁর স্বামী, মাথাহীন দেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় যোগ?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  এবার কি মাথাহীন দেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় যোগ? গত পরশু রাতে সুফিয়া খাতুন নামে বাজিতপুরের এক গৃহবধূকে আটক করেছে দত্তপুকুর থানার পুলিশ। ওবায়দুল গাজীকে জিজ্ঞাসা করে তার নাম জানতে পারে পুলিশ। এখনও জেরায় ওবায়দুল জানাতে পারেনি, কোথায় মাথা রেখেছে। কিন্তু এই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের সন্দেহ হয়। তাই তাকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক তাঁর স্বামী।

সম্প্রতি দত্তপুকুরে মাঠের মধ্যে উদ্ধার যুবকের মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে! বাজিতপুর গ্রামে উদ্ধার হয়েছিল অজ্ঞাতপরিচয় যুবকের মুণ্ডহীন দেহ। দেহের একটি হাত পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিকল্পিত খুন, অনুমান পুলিশের। দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশ কুকুর। খালে ডুবুরি নামিয়ে দেহাংশের খোঁজে তল্লাশি। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর ইতিমধ্য়েই নানা প্রশ্ন উঠেছে।

উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুরে, রাত বাড়লে এখনও শুনশান হয়ে যায়। বলতে গেলে, বারাসাতের ঠিক একটা স্টেশন পরে হলেও, বসবাসের বাড়িগুলির মাঝে এখনও ফাঁকা জায়গা রয়েছে। একদিকে যখন বাগদেবীর আরাধনায় ব্যস্ত সারা বাংলা, ঠিক তখনই মর্মান্তিক খবর প্রকাশ্যে এসেছে দত্তপুকুরে। প্রথমত কতগুলি প্রশ্ন উঠেছে। এই হত্যাকাণ্ডের পিছনে ঠিক কী কারণ রয়েছে ? খুনের আগে কি যুবককে খুব নৃশংস অত্যাচার করা হয়েছিল ? কেন এই হিংস্রতা ? সব প্রশ্নের উত্তর নিয়ে অপেক্ষায় দাঁড়িয়ে ময়নাতদন্তের রিপোর্ট। তারপরেই আশা করা যায় প্রকৃত বাইরে আসবে।

রাজ্যে খুনের ঘটনায় যবনিকা কিছুতেই পড়ছে না। একের পর এক বিভীষিকাময় খবর প্রকাশ্যে আসছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বিষয় যাই হোক না কেন, এখন কোনও কিছুই,কথায় আটকে নেই। যত্রতত্র অপরাধের প্রবণতা ধরা পড়ছে তির্যকভাবে। বিবাহবহির্ভূত , জমি, যৌনতা, রাজনীতি, প্রোমোটিং ইস্যু থেকে শুরু করে প্রায় সব খাতেই, দরজায় কড়া নাড়ছে 'অপরাধের হাত' ! সদ্য কলকাতায় ঘটে যাওয়া তরুণীর উপর হামলায় এখনও আতঙ্কে কাঁটা অনেকেই। তারই মাঝে এবার সামনে এল দত্তপুকুরের ঘটনা।

আরও পড়ুন, বাংলাদেশের হাইকমিশনারকে তলব, দেশ কী চায়, জানিয়ে কড়া বার্তা ভারতের !

প্রমাণ লোপাটের জন্য, খুন করে পুড়িয়ে দেওয়ার ঘটনা অতীতেও প্রকাশ্যে এসেছিল। এমনকি কবর দেওয়ার ঘটনাও দেখেছিল এই বাংলা। তবে তারই পাশাপাশি, কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের সাক্ষীও এশহর। তাই অপরাধ করলে, যে রেহাই নেই, তা বারবার মনে করিয়ে দিয়েছে দেশের সংবিধান। যদিও রাজনৈতিক ক্ষেত্র বাদ দিলে, শিহরণ জাগানো খুনের ঘটনা, নতুন বছরের শুরুতেই ঘটেছে। তাই কীভাবে মায়ের কোল অটুট থাকে, তা নিয়ে এবার কড়া প্রশাসনও।

সেরা শিরোনাম

Baranagar Incident: আপনার মেয়ে কি খুব গেম খেলতেন ? এবিপি আনন্দ-র মুখোমুখি মৃতার বাবা, বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য..
আপনার মেয়ে কি খুব গেম খেলতেন ? এবিপি আনন্দ-র মুখোমুখি মৃতার বাবা, বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget