এক্সপ্লোর

North 24 Parganas:জন্মদিনের কেক কাটা শেষ হতেই ধাক্কা মোটরসাইকেলের, মর্মান্তিক মৃত্যু পুলিশকর্মীর

Policemen Death:সহকর্মীর সঙ্গে জন্মদিন পালন করেছিলেন। তার পর রাস্তায় ডিউটি করছিলেন। সেই সময়ই মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হাড়োয়া থানার এক পুলিশকর্মীর।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সহকর্মীর সঙ্গে জন্মদিন (birthday celebration) পালন করেছিলেন। তার পর রাস্তায় ডিউটি করছিলেন। সেই সময়ই মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হাড়োয়া থানার (Haroa Police Station) এক পুলিশকর্মীর (Police Personnel Death)। মৃতের নাম লক্ষীকান্ত রঞ্জন। বয়স ৫৯ বছর। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে।

কী জানা গেল?
পুলিশ সূত্রে জানা যায়, হাড়োয়ার মোটা আল এলাকায় বেড়াচাঁপা-হাড়োয়া রোডের উপর গত কাল রাতে দ্রুত গতিতে আসা মোটরবাইকের ধাক্কায় মারা গিয়েছেন হাড়োয়া থানায় কনস্টেবল পদে কর্তব্যরত ওই পুলিশ কর্মী। গতকাল অর্থাৎ শনিবার ছিল তাঁর ৫৯ তম জন্মদিন। নাইট ডিউটি ছিল লক্ষ্মীকান্ত রঞ্জনের। মোটা আল এলাকায়, সহকর্মীদের আনা একটি কেক কেটে তাঁর জন্মদিন পালন করা হয়। এর পর ডিউটিতে ফিরে যান তিনি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাত এগারোটার সময় সেই রাস্তায় ডিউটি করার সময় বেড়াচাঁপার দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা মারে। তাতে ছিটকে রাস্তার পাশে নয়ানজুলিতে গিয়ে পড়েন কনস্টেবল লক্ষীকান্ত রঞ্জন।  হাত পা ভেঙে যায়, মাথাতেও গুরুতর আঘাত লাগে । সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থা সঙ্কটজনক হওয়ায় পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। আজ সকালে মারা যানি প্রৌঢ় পুলিশকর্মী। ঘটনায় অভিযুক্ত দুই বাইক আরোহীকে গ্ৰেফতার করার পাশাপাশি ঘাতক মোটরসাইকেলটিও আটক করেছে পুলিশ। চলতি মাসের গোড়ার দিকে কিছুটা এক ভাবে  ঠাকুরপুকুর থানার সামনে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক পুলিশ কর্মীর। ডিউটিতে যাওয়ার সময় ঠাকুরপুকুর থানার সামনে বালি বোঝাই লরির ধাক্কায় মারা যান ওই পুলিশকর্মী। সকাল ৬ টা নাগাদ দুর্ঘটনা ঘটে। বেহালার বিজি প্রেসের বাড়ি থেকে মোটরবাইকে চড়ে ডিউটিতে আসছিলেন ঠাকুরপুকুর থানার কনস্টেবল শিশির মণ্ডল। থানার কাছে ইউ টার্ন নেওয়ার সময় পিছন থেকে বালি বোঝাই লরি তাঁর বাইকে ধাক্কা মারে। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বছর ৪৪-এর পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঠাকুরপুুকুর থানার পুলিশ লরি আটক করলেও, চালক পলাতক। মর্মান্তিক এই দুর্ঘটনায় ওই পুলিশকর্মীর সতীর্থদের ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে প্রবল শোকের ছায়া। 

আরও পড়ুন:লাগবে না এসি, ফ্যানের সঙ্গে কীভাবে বরফ রাখলে ঠান্ডা হয় ঘর, জানুন সেই পদ্ধতি

সেরা শিরোনাম

West Bengal News Live: কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন
কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন
News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর

ভিডিও

Subhomoy Maitra |
Sovandeb on NCPI | সংবিধান দিবসে এনসিপিআই-কে একহাত নিলেন শোভনদেব, কী বললেন? #constitutionday
Biswajit Basu |গার্ডেনরিচে একাধিক বহুতল ঘিরে অভিযোগ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন হাজির
Siliguri News: শিলিগুড়িতে ফের পুলিশের উপর হামলার অভিযোগ, জখম OC, ১ পুলিশকর্মী
Nitin Gadkari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget